এক্সপ্লোর

Basirhat: চাষ সেরে ফেরার পথেই পাকড়াও, কৃষকের কাছ থেকে উদ্ধার সোনার বিস্কুট

Basirhat: সে মাঠে চাষের কাজ সেরে কোদালের আছাড়ের ভিতরে পাঁচ পিস সোনার বিস্কুট লুকিয়ে নিয়ে ফিরছিল।

সমীরণ পাল, বসিরহাট: ভারত-বাংলাদেশ (India Bangladesh Border) সীমান্তে কৃষকের কাছ থেকে একাধিক সোনার বিস্কুট (Gold Biscuit) উদ্ধার করল বিএসএফ (BSF)। বসিরহাটের স্বরুপ নগরের বালতি নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েতের আমুদিয়া সীমান্তের ঘটনা। 

বিএসএফ (BSF) সূত্রে খবর, ধৃত যুবকের নাম হাসানুর গাজির বাড়ি আমুদিয়ায়। সে মাঠে চাষের কাজ সেরে কোদালের  ভিতরে পাঁচটি সোনার বিস্কুট লুকিয়ে নিয়ে ফিরছিল। ওই কৃষককে দেখে বিএসএফের ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর সন্দেহ হয়। তার পর তাঁর তল্লাশি চালাতে গিয়ে কোদালের ভেতর থেকে উদ্ধার হয় একে একে পাঁচটি সোনার বিস্কুট। যার বাজার মূল্য আনুমানিক ৩১ লক্ষ টাকা বলে জানা গিয়েছে। 

উদ্ধার হওয়া সোনার বিস্কুট ও পাচারকারীকে তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। এই কৃষক কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল এই বিস্কুট, এই পাচারের নেপথ্যে কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সীমান্তরক্ষী বাহিনী। 

এই পাচারকারীর সঙ্গে আন্তর্জাতিক কোনও পাচারকারীর যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই সোনার বিস্কুটগুলি থাইল্যান্ড মায়ানমার বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করেছিল। তারপর এগুলো কোথায় যাচ্ছিল তা এখনও জানা যায়নি। 

চিনা নাগরিক গ্রেফতার: উল্লেখ্য, এই একই দিনে ভারত-নেপাল সীমান্ত পানিট্যাঙ্কিতে গ্রেফতার হয়েছে এক চিনা নাগরিক। ধৃতের নাম ইয়ংহিন পেং। ধৃত  চিনের গন্ডোং এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। বুধবার নেপাল থেকে ভারতে আসছিলেন ওই ব্যক্তি। সেইসময়ে এস‌এসবির সন্দেহ হ‌ওয়ায় তাকে আটক করা হয়। কেন কোনও বৈধ নথী ছাড়াই দেশে ঢুকেছেন তিনি, কোনও অসৎ উদ্দেশ্য রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 

অন্যদিকে গতকাল নাকা চেকিংয়ের সময়ে প্রায় ৪৪ লক্ষ টাকা উদ্ধার হয়েছে হুগলির চণ্ডীতলায়। ঘটনায় ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। নগদ টাকার উৎস সম্পর্কে কিছু বলতে পারেনি ধৃতরা, দাবি পুলিশের। মোটর বাইকে করে প্রায় ৪৪ লক্ষ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ধৃতদের বিরুদ্ধে।               

আরও পড়ুন: Madan Mitra : 'ক্ষমতায় তৃণমূল, সরকার তৃণমূলের, তাহলে তৃণমূল মারা যায় কী করে?' পুলিশের ভূমিকায় প্রশ্ন মদনের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget