এক্সপ্লোর

Cyber Fraud : WhatsApp-এ ভুয়ো মেসেজ পাঠিয়ে প্রতারণা! ৬০ হাজার টাকা খোয়ালেন ভাটপাড়ার শিক্ষক

Bhatpara Teacher Trapped : একাধিক বেসরকারি সংস্থার থেকে তিনি বিপুল অঙ্কের টাকা ঋণ নিয়েছেন। ২ ঘণ্টার মধ্যে তা পরিশোধ করতে বলা হয়। 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : WhatsApp-এ ভুয়ো মেসেজ পাঠিয়ে প্রতারণা! ঋণ পরিশোধের নামে চাপ দিয়ে টাকা আদায়ের অভিযোগ! এবার সাইবার প্রতারণার শিকার হলেন উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার এক শিক্ষক। পুলিশ ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নামে প্রতারণার অভিযোগ!

অভিযোগকারী তিলকরাজ ঘোষ নৈহাটির শিবদাসপুর প্রাথমিক স্কুলের শিক্ষক। তাঁর দাবি, তিনি কোনও ঋণ নেননি। তা সত্ত্বেও সম্প্রতি WhatsApp-এ একটি মেসেজ আসে। সেখানে বলা হয়, একাধিক বেসরকারি সংস্থার থেকে তিনি বিপুল অঙ্কের টাকা ঋণ নিয়েছেন। ২ ঘণ্টার মধ্যে তা পরিশোধ করতে বলা হয়। 

আরও পড়ুন :

কীভাবে নিজেকে বাঁচাবেন সাইবার প্রতারণা থেকে ? রইল এক ডজন টিপস


প্রথমে বিষয়টিতে আমল না দিলেও এরপর থেকে WhatsApp কলে তাঁর কাছে ফোন আসতে শুরু করে। অভিযোগ, সেখানে টাকা চেয়ে হুমকি দেওয়া হয়। শিক্ষকের দাবি, তাঁর ব্যাঙ্কের তথ্য থেকে শুরু করে আধার কার্ড-ভোটার কার্ডের তথ্য তাঁদের কাছে আছে বলেও জানায় প্রতারকরা। যে নম্বর থেকে ফোন করা হচ্ছিল তার ডিপিতে পুলিশের বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ছবি ছিল বলে দাবি করেছেন শিক্ষক।  

এরপরই ভয় পেয়ে ধাপে ধাপে UPI মারফৎ ৬০ হাজার দিয়ে দেন তিনি। অভিযোগকারী শিক্ষক তিলকরাজ ঘোষের অভিযোগ, ৬০ হাজার টাকা দিয়ে দেওয়ার পরও তাঁর কাছে টাকা চেয়ে হুমকি কল আসতে থাকে। এরপরই ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনার তদন্তে নেমেছে ব্যারাকপুর কমিশনারেটের সাইবার ক্রাইম থানাও। 

করোনা আহহেই দ্রুত অপরাধের ধরন বদলে ফেলছে সাইবার জালিয়াতরা!  সরকারি সংস্থার নাম ভাঁড়িয়ে কখনও ভ্যাকসিনেশনের নামে ভুয়ো ইমেল। কখনও ভুয়ো ইমেল বুস্টার ডোজের নামে। কখনও আবার আধারের সঙ্গে মোবাইল নম্বর যোগ করতে বলে ভুয়ো মেল। যখন যেটা চলছে, তার টোপ দিয়ে সাধারণ মানুষকে পাঠানো হচ্ছে SPOOFING mail। সাইবার অপরাধের এই পদ্ধতিতে যুক্ত হল নতুন দুটি ট্রেন্ড। ইনকাম ট্যাক্স এবং ই-চালান - দু’টি ক্ষেত্রেই সরকারি সংস্থার নাম ভাঁড়িয়ে পাঠানো হচ্ছে ভুয়ো মেল। আর মেলে পাঠানো লিঙ্কে ক্লিক করতে বলা হচ্ছে। বারবার এইসব ক্ষেত্রে সাবধান করছেন সাইবার বিশেষজ্ঞরা। 

সেরা শিরোনাম

News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
CM Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর জনতার দরবারে এবার এলেন নিহত সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের পরিবার
মুখ্যমন্ত্রীর জনতার দরবারে এবার এলেন নিহত সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের পরিবার
Bulldozer Action: টাকিতে চলল বুলডোজার, ইছামতীর গা ঘেঁষে তৈরি তৃণমূল নেতার বেআইনি হোটেল ভাঙার কাজ শুরু
টাকিতে চলল বুলডোজার, ইছামতীর গা ঘেঁষে তৈরি তৃণমূল নেতার বেআইনি হোটেল ভাঙার কাজ শুরু
TMC Councillor Arrested: তোলাবাজির অভিযোগে গ্রেফতার পানিহাটির তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাস
তোলাবাজির অভিযোগে গ্রেফতার পানিহাটির তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাস

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget