এক্সপ্লোর

Safer Internet Day 2022 : কীভাবে নিজেকে বাঁচাবেন সাইবার প্রতারণা থেকে ? রইল এক ডজন টিপস

Safer Internet Day 2022 : আজ  Safer Internet Day 2022 - তে জেনে নিন নিরাপদে ইন্টারনেট ব্যবহার করার কিছু টিপস। শেয়ার করলেন ISOEH - এর কর্ণধান সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত। 

কলকাতা : প্রতিদিন বাড়ছে আমাদের ইন্টারনেটের প্রতি নির্ভরশীলতা। গরমাগরম লাঞ্চ-ডিনার থেকে মুদিখানার কেনাকাটি , সবই এখন জাস্ট আ ক্লিক অ্যাওয়ে। করোনা কালে বাইরে বেরনো যত নিয়ন্ত্রিত হয়েছে, ততই  ডিজিট্যাল কিনাকাটার উপর নির্ভরশীল হয়ে পড়ছে মানুষ। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সাইবার প্রতারণা । ২২ শতাংশ বেড়েছে সাইবার অপরাধ। বাড়িতে টাকা তুলে রাখার থেকে গুগল পে, ফোন পে থেকে ঝটপট কেনাকাটা সারছেন অনেকেই। ব্যাঙ্কের লেনদেনও হচ্ছে ব্যাঙ্কের মাধ্যমে। কিন্তু স্মার্ট ফোন, অনলাইন কেনাকাটার আধুনিকতম প্রযুক্তিতে অভ্যস্ত হয়ে পড়া মানুষ কিন্তু কিছু অসাবধানতার জন্য বড়সড় সাইবার সমস্যার সম্মুখীন হচ্ছে। ডিজিটাল ইন্ডিয়া, ক্যাশলেস ইন্ডিয়ার লক্ষ্যে এগোচ্ছি আমরা। কিন্তু তার সঙ্গে মনে রাখতেই হবে সাইবার সিকিউরিটির বিষয়টিও। আজ  Safer Internet Day 2022 - তে জেনে নিন নিরাপদে ইন্টারনেট ব্যবহার করার কিছু টিপস। শেয়ার করলেন ISOEH - এর কর্ণধান সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত। 

  •  ব্রাউজারে পাসওয়ার্ড সেভ রাখবেন না। 
  •  gmail, Facebook এবং অন্যান্য সমস্ত সোশ্যাল মিডিয়ায় টু ফ্যাক্টর অথেনটিকেশন (two factor authentication) চালু করুন।  (OTP) সক্রিয় করুন৷ যাতে নতুন কোনও ব্রাউজার থেকে লগ ইন করার চেষ্টা করলে, আপনার ইমেলে আগে নোটিফিকেশন পৌঁছায়। 
  •  অপরিচিত কোনও ব্যক্তি ফোন করে কোনও NUMBER বা PIN বা OTP চাইলে, তা দেবেন না। তিনি যে পরিচয়ই দিন না কেন। মনে রাখবেন, কেউ কখনও সাধু উদ্দেশ্যে ওটিপি চায় না। 
  • ক্লাউড / গুগল ড্রাইভ / ওয়ান ড্রাইভ / অ্যাপল ক্লাউডে পর্যায়ক্রমে ব্যাকআপ নিয়ে রাখুন
  • গোপনীয় তথ্য এনক্রিপ্ট করুন । অর্থাৎ এনক্রিপশন অন রাখবেন। এনক্রিপশন তৃতীয় কোনও ব্যক্তির থেকে আপনার তথ্য সুরক্ষিত রাখে।
  • খুব ভাল করে ব্যবহার না জেনে TeamViwer বা anydesk বা Quick KYC অ্যাপ ইনস্টল বা ব্যবহার করবেন না। 
  • অচেনা নম্বর থেকে আসা ভিডিও কল ধরার আগেই মোবাইল ক্যামেরা স্টিকার দিয়ে ঢেকে রাখুন 
  • গুগল সার্চে পাচ্ছেন বলেই সেখানে অন্ধভাবে নিজের সম্পর্কে সব তথ্য দিয়ে দেবেন না। অনেক সময়ই সার্চে উঠে আসা সাইটগুলি  হ্যাকারদের দ্বারা তৈরি হয়। 
  • ব্রাউজার থেকে কুকিজ পরিষ্কার করুন (Clear cookies from browser) । 
  • সোশ্যাল মিডিয়ায় আপনার ভিডিও বা অডিও সর্বজনীনভাবে (Public) আপলোড করবেন না।
  • সত্যতা যাচাই না করে অন্ধভাবে খবর ফরোয়ার্ড করবেন না। ভুয়া খবর ভাইরাল হওয়া বন্ধ করুন।
  • মনে রাখতে হবে, বাস্তব জীবনে আপনার প্রয়োজনে ইন্টারনেটের অচেনা বন্ধুরা কিন্তু এগিয়ে আসবেন না। বাস্তব জীবনে  বন্ধুদের সঙ্গে দেখা করুন, মোবাইল এবং ইন্টারনেটের বাইরে যোগাযোগে থাকুন।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget