এক্সপ্লোর

Bidhannagar Municipal Poll 2022 : পিছনের গেট দিয়ে বুথে বহিরাগতরা, চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি প্রার্থীর

Bidhannagar Municipal Poll 2022: প্রিসাইডিং অফিসারকে জানানোর পর স্কুলের পিছনের গেটে তালা লাগিয়ে দেওয়া হয়

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, বিধাননগর : বিধাননগরের ৩২ নম্বর ওয়ার্ডেও (Bidhannagar MC Election 2022) বহিরাগত-অভিযোগ। বুথে বহিরাগতদের অগোচরে ঢোকানোর অভিযোগ করলেন বিজেপি প্রার্থী পিয়ালি বসু। 

বিজেপি প্রার্থীর (BJP)  অভিযোগ, বিধাননগরের (Bidhannagar) ১৮৫ নম্বর বুথে ৩২ নম্বর ওয়ার্ডে আচার্য প্রফুল্লচন্দ্র স্কুলের পিছনের গেট দিয়ে বহিরাগতদের ঢোকানো হচ্ছিল। প্রার্থীর দাবি, তিনি প্রতিবাদ করায় তৃণমূল প্রার্থীর এজেন্টরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। তারপর বিষয়টি প্রিসাইডিং অফিসারকে জানানোর পর স্কুলের পিছনের গেটে তালা লাগিয়ে দেওয়া হয়।  বিজেপি প্রার্থীর অভিযোগ, অগোচরে বহিরাগতরা ঢুকে পড়ছিল বুথে। 




অন্যদিকে আবার বিধাননগরের ৩৭ নম্বর ওয়ার্ডে দফায় দফায় উত্তেজনা ছড়াল। ১১ নম্বর বুথে রিজার্ভ ব্যাঙ্কের আবাসন চত্বরে বিজেপি প্রার্থী প্রমিতা সাহার সঙ্গে তৃণমূল প্রার্থী মিনু দাস চক্রবর্তীর হাতাহাতি শুরু হয়ে যায় । বুথের ভিতর বহিরাগতদের ঢোকানোর অভিযোগ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। এই ঘটনায় রিপোর্ট চাইল কমিশন। রিটার্নিং অফিসারকে জানাতে নির্দেশ। এরপর কেবিকেসি ব্লকেও বচসায় জড়ান তৃণমূল ও বিজেপি প্রার্থী। 
অন্যদিকে আবার, বিধাননগরেই ৩১ নম্বর ওয়ার্ডের ভগবতী বালিকা বিদ্যালয়ের বুথের বাইরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে বহিরাগতদের বিরুদ্ধে। সদুত্তর দিতে না পেরে ক্যামেরা দেখেই পালিয়ে যান যুবকরা। বহিরাগতদের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী দেবাশিস জানা।

এক নজরে আজকের হেডলাইনস 
--------------------------------------

  • বিধাননগরের ৩১ নম্বর ওয়ার্ডে বাথরুমে লুকিয়ে ভুয়ো ভোটার। লাইনে দাঁড়িয়ে বাড়ির ঠিকানা বলতে পারছেন না কেউ। কারও নাম মিলছে না ভোটার স্লিপের নামের সঙ্গে।
  • আসানসোলের ২৭ নম্বর ওয়ার্ডে উত্তেজনা। জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী, বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ। পাল্টা অভিযোগ তৃণমূলের। ক্যামেরার সামনে ভোটার স্লিপ নর্দমায় ফেললেন তৃণমূল কর্মী।
  • বিধাননগরের ২৮ নম্বর ওয়ার্ডে বৃদ্ধাকে ভোট দিতে সাহায্য বৌমার। পরিচয় জানেন না শাশুড়িই।  ৩১ নম্বর ওয়ার্ডে কার্ড হাতে ভোটের লাইনে দাঁড়িয়ে বাবার নাম বলতে হোঁচট।
  • বিধাননগর, আসানসোলে ক্যামেরায় ধরা পড়ল ভুয়ো ভোটারের ছবি। সল্টলেকের ৩১ নম্বর ওয়ার্ডে ক্যামেরা দেখে দৌড় ভোটারের। একই ছবি আসানসোলে ৮৪ নম্বর ওয়ার্ডেও।
  • শিলিগুড়ির ৬ ও ২৪ নম্বর ওয়ার্ডে দফায় দফায় উত্তেজনা। তৃণমূলের বিরুদ্ধে বুথে বহিরাগতদের ঢোকানোর অভিযোগ। বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের সঙ্গে পুলিশের তুমুল বচসা।
  • আজকের মধ্যে নির্দল প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করুন। না হলে কঠিন শাস্তি, কালীঘাটে বিকেলে মমতার ডাকা বৈঠকের আগে হুঁশিয়ারি জ্যোতিপ্রিয়র। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget