এক্সপ্লোর

Madan Mitra Biopic: এবার মদন মিত্রের বায়োপিক, রাজনীতিকের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়?

Madan Mitra Biopic: তৈরি হচ্ছে কামারহাটির বিধায়ক মদন মিত্রের বায়োপিক। পরিচালনায় রাজা চন্দ। মদন মিত্রের চরিত্রে দেখা যেতে পারে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। পুজোর আগেই শুরু হবে শ্যুটিং।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: মদন মিত্র মানেই রাজনীতির এক রঙিন চরিত্র। মদন মিত্র মানেই তিনি কখনও রাস্তায় বাইক ছোটান, কখনও আবার প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেন প্রতিপক্ষকে। কখনও তিনি নায়িকাদের সঙ্গে দোল খেলেন। কখনও আবার নায়কদের মতো গলা ছেড়ে গান করেন। তাঁর মিউজিক ভিডিও প্রকাশ পেলেই ঝড়ের গতিতে ভাইরাল হয়। এবার রাজনীতির এই রঙিন চরিত্রই জায়গা করে নিচ্ছে রুপোলি পর্দায়। তৈরি হচ্ছে মদন মিত্রর বায়োপিক। ছবির পরিচালনার দায়িত্বে থাকবেন রাজা চন্দ। 

এর আগে চ্যালেঞ্জ টু, কিডন্যাপ, রংবাজ ইত্যাদি বাংলা ছবির পরিচালনা করেছেন রাজা চন্দ। কামারহাটির বিধায়ক মদন মিত্রের কথায়, 'গত দু’বছর ধরে বায়োপিক করার চাপ আসছিল। কিন্তু হেরে যাওয়া পরাজিত সৈন্য হিসেবে নয়, কামারহাটি রায়ের জন্য আমি অপেক্ষা করছিলাম। কলেজ জীবন থেকে আজ পর্যন্ত ভোটে জেতা, মেসি-ব্রাজিল টিমকে নিয়ে আসা, কালও থাকবে ভালর সঙ্গে। জীবনে কিছু লুকনো উচিত নয়।'

এর আগে মহেন্দ্র সিং ধোনি থেকে মেরি কমের মতো ক্রীড়াবিদ বা মনমোহন সিং, বাল ঠাকরের মতো জাতীয় স্তরের রাজনীতিককে নিয়ে বলিউডে বায়োপিক তৈরি হয়েছে। কিন্তু, বাংলায় এমন ট্রেন্ড এই প্রথম। আর তার সূচনা হচ্ছে মদন মিত্রকে দিয়ে। শোনা যাচ্ছে, মদন মিত্রের ভূমিকায় দেখা যেতে পারে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে। পঁয়ষট্টি পেরিয়ে যাওয়া মদন মিত্র মানেই বর্ণময় জীবন। আবার তাঁকে ঘিরে বিতর্কেরও শেষ নেই। এখন মদন মিত্রর বায়োপিকের খবর সামনে আসার পরই কৌতূহল তৈরি হয়েছে, এই সবকিছুই কি বায়োপিকে জায়গা পাবে? মদন মিত্র জানিয়েছেন, 'স্ত্রী একজন থাকবেন, তবে নায়িকা কিন্তু অনেকে থাকবে। আমি নিজেও বায়োপিকে অভিনয় করব। সারদা-নারদ এই সব থাকবে। আমার জীবন খোলা বইয়ের মত।'

আশুতোষ কলেজের প্রাক্তনী মদন মিত্রর রাজনীতিতে হাতেখড়ি কলেজ জীবনেই। এই আশুতোষ কলেজেই ফ্রেঞ্চকাট দাড়িওয়ালা এক যুবক হাতটা ধরেছিলেন সদ্য কলেজে ভর্তি হওয়া এক ছাত্রের। সেখান থেকেই রাজনীতিতে হাতেখড়ি তাঁর। যে যুবক হলেন মদন মিত্র স্বয়ং এবং ফ্রেঞ্চকাট দাড়ির যুবক পার্থ চট্টোপাধ্যায়। 

ছাত্রনেতা থেকে বিধায়ক, তারপর মন্ত্রী হওয়া, জেলে যাওয়া, জেল থেকে ভোটে লড়া এবং হেরে যাওয়া। এরপর আবার সেই কেন্দ্র থেকেই ভোটে জিতে আসা। মদন মিত্রর রাজনৈতিক জীবনে ছবি তৈরির রসদের অভাব নেই। এখন বায়োপিকে এই সবের মধ্যে কতটা, কীভাবে দেখা যাবে, সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে। আগামী বছরই মুক্তি পেতে পারে মদন মিত্রের বায়োপিক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget