এক্সপ্লোর

North 24 Parganas:সাত সকালে নদী থেকে উদ্ধার যুবকের গলাকাটা দেহ, চাঞ্চল্য দেগঙ্গায়

Youth Body Recovery:সাত সকালে অজ্ঞাত পরিচয় যুবকের গলাকাটা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো দেগঙ্গার বেলিয়াঘাটা বিদ্যাধরী নদীর ধারে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: সাত সকালে অজ্ঞাত পরিচয় যুবকের গলাকাটা দেহ (Youth Body Recovery) উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো দেগঙ্গার (De Ganga) বেলিয়াঘাটা বিদ্যাধরী নদীর ধারে। পুলিশের ধারণা, রাতের অন্ধকারে ওই যুবককে বিদ্যাধরী নদীর পাড়ে গলা কেটে খুন করা হয়। 

কী জানা গেল? 
স্থানীয় সূত্রে খবর, কয়েকজন মহিলা অজ্ঞাতপরিচয় ওই যুবকের দেহ নদীতে ভাসতে দেখেছিলেন। এর পরই ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নদীর পাড়ে বাঁশ দিয়ে তৈরি চালা ঘরের নিচে চারদিক রক্তে ভাসছে। দ্রুত খবর যায় দেগঙ্গা থানায়। পুলিশ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, মৃতের বয়স ৩৫ বছর। যুবকের গলা কোনও ধারাল অস্ত্র দিয়ে কাটা হয়েছিল। কিন্তু কেন? রাতের অন্ধকারে কে বা কারা ওই যুবককে এমন নৃশংসভাবে খুন করল? নদীতে ফেলে দিয়ে গেল কারা? নানা প্রশ্নে দানা বেঁধেছে রহস্য। যুবকের নাম পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এর আগে, গত অক্টোবরে, বিদ্যাধরী নদী থেকেই এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছিল। সে বারও প্রথমেই নিহতের নাম পরিচয় জানতে পারেনি পুলিশ।

আগেও উদ্ধার...
সে বার গোরাইনগর এলাকার নদীর পাড়ে বসবাসকারী বাসিন্দারা হঠাৎ দেখতে পান, বেলিয়াঘাটার দিক থেকে হাড়োয়ার দিকে বিদ্যাধরী নদীর ধারা বেয়ে একটি মৃতদেহ ভেসে যাচ্ছে। দেহটির শরীরে একচুলও পোশাক ছিল না। এরপর গোরাইনগর এলাকায় একটি জায়গায় নদীর চরে এসে কচুরিপানার মধ্যে মৃতদেহটি আটকে যায়। খবর পেয়ে হাড়োয়া থানার পুলিশ ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিক ভাবে, নিহত ব্যক্তির নাম পরিচয় কিছু জানা যায়নি। তাই দেহের ছবি বিভিন্ন থানায় এলাকায় পাঠিয়ে তাঁর পরিচয় জানার চেষ্টা করে হাড়োয়া থানার পুলিশ। তবে 'নিহত ঐ যুবককে কেউ খুন করে বিদ্যাধরী নদীতে ভাসিয়ে দিতে পারে',বলে প্রাথমিকভাবে অনুমান স্থানীয় বাসিন্দাদের। বাগুইআটির স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধারের পর আবারও বিদ্যাধরী নদী থেকে যেভাবে অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার হয়েছিল, তাতে সাধারণ মানুষের মুখে কুলুপ। যদিও এলাকাজুড়ে আতঙ্কের চোরাস্রোত স্পষ্ট। এই ঘটনার আগেই, বাবুঘাটে এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বিসর্জন হয়ে যাওয়া প্রতিমার কাঠামোয় পচাগলা দেহটি আটকে ছিল। কাঠামো সরাতে গিয়েই নজরে পড়ে সেটি। দেহটি উদ্ধার করে পশ্চিম বন্দর থানা। 

আরও পড়ুন:'হর ঘর তিরঙ্গা' বাইক ব়্যালি দিয়ে শুরু ৭৬ তম স্বাধীনতা দিবসের উদযাপন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget