এক্সপ্লোর

Durga Puja 2021: ৩২ কেজি রুপোর গহনায় সুসজ্জিত সোদপুর শহিদ কলোনির দুর্গা প্রতিমা

সোদপুরের শহিদ কলোনির দুর্গা প্রতিমা থেকে মণ্ডপ সজ্জায় অভিনবত্বের ছোঁয়া এনেছেন হাবরা মনসাবাড়ি এলাকার বাসিন্দা শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) সোদপুরের শহিদ কলোনির দুর্গাপুজোয় এবার নতুন চমক। ৩২ কেজি রুপোর গহনায় ও গুজরাটি পোশাকে সুসজ্জিত হয়েছেন মা দুর্গা (Durga Puja 2021)। লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক থেকে অসুর সকলেরই পরনে গুজরাটি ঘাঘরা আর গায়ে রুপোর গয়না। মণ্ডপ থেকে প্রতিমা রূপায়ণ, অভিনব ভাবনা পুজোর থিমেও।

আরও পড়ুন - Durga Puja 2021: মহাপঞ্চমীর সকালেই দর্শনার্থীদের ভিড় জমেছে সন্তোষ মিত্র স্কোয়ারে । Bangla News

সোদপুরের শহিদ কলোনির দুর্গা প্রতিমা থেকে মণ্ডপ সজ্জায় অভিনবত্বের ছোঁয়া এনেছেন হাবরা মনসাবাড়ি এলাকার বাসিন্দা শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার। ৩২ কেজি সোনার গহনায় মুড়ে দেওয়া হয়েছে দেবদেবীদের। পাশাপাশি অভিনবত্ব দেখা গিয়েছে প্রতিমার পোশাকেও। দেবী দুর্গা-সহ তাঁর চার সন্তান এমনকি অসুরের পরনেও রয়েছে গুজরাটি পোশাক। পুজোর থিমে অভিনব ভাবনা প্রসঙ্গে শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার বলেন, 'আঃ নন্দ হল এবছরের আমাদের পুজোর থিম। আঃ যেমন কষ্টের বহিঃপ্রকাশ। আবার আনন্দের বহিঃপ্রকাশের আঃ ব্যবহার করা হয়। সারা বিশ্বের মানুষ এখন খুব কষ্টের মধ্যে রয়েছে। এমনিতেই মানুষের বিভিন্ন সমস্যা রয়েছে। তার মধ্যে অতিমারির হানায় বিপর্যস্ত জনজীবন। সেই থেকে মায়ের আগমনে আনন্দে ফেরা। মাতৃ আরাধনার মধ্যে দিয়ে মানুষ আনন্দ খুঁজে নিতে চায়। তাই কষ্ট ও আনন্দের নানা ভাষা, চিত্র ও মডেলের মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ।'

আরও পড়ুন - Durga Puja 2021: পিংলার পটশিল্পীদের দিয়ে মণ্ডপ সজ্জা, 'বিশেষ সম্মান' দমদম সর্বোদয়া সম্মিলনীকে। Bangla News

৩২ কেজি রুপোর গহনা ব্যবহারের প্রসঙ্গে শিল্পী বলেন, 'বিগত বছরগুলিতে কলকাতা শহরের একাধিক পুজো মণ্ডপে হিরে, সোনা ও রুপো দিয়ে মাতৃ প্রতিমাকে সাজিয়ে তোলা হলেও এবছর হচ্ছে না। তাই এবার স্বল্প পরিসরে রুপোর গহনা দিয়ে মাকে সাজিয়ে দেওয়া হয়েছে।' পাশাপাশি কতদিন ধরে প্রতিমা এবং মণ্ডপ সজ্জার কাজ? প্রসঙ্গে ইন্দ্রজিৎ পোদ্দার জানাচ্ছেন, প্রায় গত আড়াই মাস ধরে পুজোর থিম 'আঃ নন্দ'কে বাস্তবে রূপ দেওয়ার জন্য তাঁর ওয়ার্কশপ চলেছে। প্রতিমা তৈরিতে প্রথমে মাটি ও পরে ফাইবার ব্যবহার করা হয়েছে বলে তিনি জানান। তারপর মাকে সাজিয়ে তোলার জন্য গহনার ব্যবহার করা হয়েছে। ৩২ কেজি রুপোর গহনা ব্যবহারের ফলে প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়েও। জানা গিয়েছে, মণ্ডপ ঘিরে নিরাপত্তার আঁটোসাটো ব্যবস্থাও করা হয়েছে। ২১টি সিসিটিভি ক্যামেরা দিয়ে মণ্ডপে নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও রয়েছে পুলিশের পাহারা। পুলিশ প্রশাসন, জেলা পুলিশ ও হাবরা থানা বিশেষভাবে সহযোগিতা করেছে বলে জানা যাচ্ছে।

সেরা শিরোনাম

CPIM-BJP News: CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget