এক্সপ্লোর

North 24 Parganas News: মাঝরাতে বাড়ির গ্যারাজে আগুন, এক সপ্তাহে তৃতীয় বার অগ্নিকাণ্ড ব্যারাকপুরের বটতলায়

Fire At Barrackpore: ফের ব্যারাকপুর বটতলা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা। এবার বাড়ির ভিতরের গ্যারেজে ভস্মীভূত গাড়ি। গত কাল মাঝ রাতে ঘটনাটি ঘটে।

সমীরণ পাল, ব্যারাকপুর: ফের ব্যারাকপুর (barrackpore) বটতলা এলাকায় অগ্নিকাণ্ডের (fire) ঘটনা। এবার বাড়ির ভিতরের গ্যারেজে ভস্মীভূত (burnt) গাড়ি (car)। গত কাল মাঝ রাতে ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান। এই নিয়ে গত এক সপ্তাহে তৃতীয় বার অগ্নিকাণ্ড হল ব্যারাকপুর-বারাসত রোডের বটতলা এলাকায়।

কী হয়েছিল?
রাত প্রায় দুটো। হঠাতই বটতলা এলাকার বাসিন্দা খোকন গঙ্গোপাধ্যায়ের বাড়ির ভেতরে থাকা গ্যারেজে আগুন লেগে যায়। ব্যক্তিগত গাড়িতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের লালচে শিখা দেখে তড়িঘড়ি এগিয়ে আসেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন তাঁরাই। তবে এক সঙ্গে খবর যায় টিটাগড় থানা ও দমকলেও। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। টিটাগড় থানার পুলিশও এসেছিল। এর আগে গত রবিবার ও শুক্রবার রাস্তার ধারে দুটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই দুটি ঘটনাও ঘটেছিল রাত দেড়টা থেকে দুটোর মধ্যে। স্বাভাবিক ভাবেই পর পর এমন অগ্নিকাণ্ডে সন্দেহের আবহ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। অজয় দাস ও সুচন্দন বিশ্বাস নামে দুই বাসিন্দা সংবাদমাধ্যমকে খোলাখুলিই জানালেন, তাঁরা আতঙ্কিত। তবে এখনও পর্যন্ত পুলিশি তদন্তের উপর থেকে ভরসা হারাননি তাঁরা।   

ভয়ঙ্কর অগ্নিকাণ্ড আগেও...
গত বছর মে মাসে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল নিউ ব্যারাকপুরের একটি কারখানায়। কারখানার ৪ শ্রমিক বেশ কিছু ক্ষণ নিখোঁজ থাকলে থাকলেও পরে তিন তলার ছাদে ওঠার সিঁড়ি থেকে তাঁদের দগ্ধ দেহ পাওয়া যায়। দমকলের অনুমান ছিল, তাঁরা সম্ভবত ছাদে উঠে বাঁচার চেষ্টা করছিলেন। দেহগুলি উদ্ধার করে দমকল। মৃতদের পরিবারকে ডেকে পাঠানো হয়। তাঁরা দেহগুলি শনাক্ত করেন। পরে এয়ারপোর্ট এলাকা থেকে গ্রেফতার করা হয় কারখানার মালিক অজয় লক্কড়কে। অনিচ্ছাকৃত খুন ও বিপর্যয় মোকাবিলা আইনে মামলা রুজু করে তদন্তও শুরু হয়। কিন্তু যে ভাবে এক সপ্তাহের মধ্যে একের পর এক অগ্নিকাণ্ড ঘটে গেল ব্যারাকপুর-বারাসত রোডের বটতলা এলাকায়, তাতে বিষয়টিকে নিছক দুর্ঘটনা ভাবতে পারছেন না স্থানীয়দের অনেকেই। কেন হচ্ছে এরকম? নেপথ্য়ে কি নির্দিষ্ট কোনও ষড়যন্ত্র রয়েছে না এ শুধুই দুর্ঘটনার সমাপতন? পুলিশ-প্রশাসন কি এর পরও সতর্ক হবে না? জানতে চান তাঁরা। 

আরও পড়ুন:'কোথাও যাইনি', যাদবপুরের বাড়ি থেকেই এবিপি আনন্দের ক্যামেরায় দাবি মানিক ভট্টাচার্যের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget