এক্সপ্লোর

Firearms Retrieved: নথিপত্রের জায়গায় আগ্নেয়াস্ত্র-কার্তুজ, গোপালনগরের কলেজের ঘটনায় শোরগোল

Bullets In College Almirah: থাকার কথা কলেজের নথিপত্র! কিন্তু একী! সেখান থেকেই কিনা আগ্নেয়াস্ত্রের খোঁজ? সঙ্গে আবার ৪ রাউন্ড কার্তুজ। গোপালনগরের নহাটা যোগেন্দ্রনারায়ণ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়ের এই ঘটনায় শোরগোল চারদিকে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: থাকার কথা কলেজের (college) নথিপত্র! কিন্তু  একী! সেখান থেকেই কিনা আগ্নেয়াস্ত্রের (firearms) খোঁজ? সঙ্গে আবার ৪ রাউন্ড কার্তুজ (bullets)। গোপালনগরের (gopalnagar)নহাটা যোগেন্দ্রনারায়ণ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়ের এই ঘটনায় শোরগোল চারদিকে। গোপালনগর থানায় অভিযোগ (complaint) দায়ের করলেন কলেজের অধ্যক্ষ। ঘটনায় নাম জড়িয়েছে কলেজের সাসপেন্ডেড (suspended) অ্যাকাউন্ট্যান্টের (accountant)। 

কী হয়েছিল?
   
কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে দাবি, এদিন কলেজের বিভিন্ন আলমারি খুলে নথি খতিয়ে দেখছিলেন কর্মীরা। তখনই স্টাফ রুমে থাকা একটি আলমারি খুলতেই আগ্নেয়াস্ত্রটি বেরিয়ে আসে। পাশে ছিল চারটি কার্তুজও। চক্ষু চড়কগাছ হয়ে যায় কর্মীদের। যেখানে কলেজের নথি থাকার কথা সেখানে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ কেন? এখনও স্পষ্ট নয়। তবে কর্তৃপক্ষের দাবি, যে আলমারি থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজের হদিস মিলেছে সেটি কলেজের সাসপেন্ডেড অ্যাকাউন্ট্যান্ট রণপতি রায়ের। কয়েকমাস আগে অধ্যক্ষের উপর হামলার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তিনি। এখন জামিনে মুক্ত হলেও কলেজে আসছেন না। অধ্যক্ষ অর্ণব ঘোষের ধারণা, উদ্ধার হওয়া জিনিসগুলি ওই অ্যাকাউন্ট্যান্টেরই। বললেন, 'গত কয়েক দিনে ওঁর সাথে আমার কিছু ঝামেলা হয়েছিল। উনি আমার উপরে আক্রমণ করেছিলেন। তারপর জেল থেকে বেরিয়ে আর কলেজে আসেননি। আমরা কলেজ থেকে রণপতি রায়কে সাসপেন্ড করেছিলাম । এদিন আমাদের কলেজের স্টাফরা বিভিন্ন লকার খুলে কাগজপত্র বের করবার সময়ই কার্তুজ এবং আগ্নেয়াঅস্ত্র দেখা যায়। তারপরেই আমরা পুলিশকে খবর দিই। পুলিশ এসে সেগুলি উদ্ধার করে নিয়ে যায়।'

যেখানে ধাঁধা
 
কিন্তু কিছু প্রশ্নের উত্তর এখনও মিলছে না। প্রথমত, কলেজে আগ্নেয়াস্ত্র এল কী ভাবে? আর দুই, আগ্নেয়াস্ত্র দিয়ে কী করার চেষ্টা হয়েছিল? এখনও স্পষ্ট নয়। তদন্ত করে দেখছে পুলিশ। তবে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ যে রণপতি রায়ের, সে ব্যাপারে কার্যত নিশ্চিত কলেজ কর্তৃপক্ষ। সেই মর্মেই দায়ের হয়েছে অভিযোগ। 

আরও পড়ুন:ধারাবাহিক নয়, সিনেমা নিয়ে অভিনয়ে ফিরছেন ঐন্দ্রিলা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Pakistani Terrorist Arrest: পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget