এক্সপ্লোর

North 24 Parganas News: বাঁশ বাগানে চকরা-বকরা ও কী? ১৫ ফুটের পাইথনের হদিশ হাবরায়

Python Rescued: বাঁশ বাগানের ভিতর ওটা কী? কাছে যেতেই চোখ কপালে উঠে গিয়েছিল একদল স্থানীয় যুবকের। এ যে সাপ! দেখে চিৎকার করে ওঠেন তাঁরা।আওয়াজ শুনেই তড়িঘড়ি ছুটে আসেন এলাকার মানুষ।

সমীরণ পাল,উত্তর ২৪ পরগনা: বাঁশ বাগানের ভিতর ওটা কী? কাছে যেতেই চোখ কপালে উঠে গিয়েছিল একদল স্থানীয় যুবকের। এ যে সাপ (snake)! দেখে চিৎকার করে ওঠেন তাঁরা। আওয়াজ শুনেই তড়িঘড়ি ছুটে আসেন এলাকার মানুষ। সন্ধের অন্ধকারের মধ্যে আলো জ্বালিয়ে প্রায় ১৫ ফুটের পাইথনটিকে (python) ধরা হয়। হাবরার (habra) পৃথিবা গ্রাম পঞ্চায়েতের নারায়ণকাটি এলাকা থেকে দৈত্যাকার সাপ উদ্ধারের ঘটনা ঘিরে হুড়োহুড়ি পড়ে যায় আশপাশের অঞ্চলেও। 

কী হয়েছিল?     
গায়ে চকরা-বকরা দাগ। যে ভাবে বাঁশ বাগানের ভিতর সে পড়েছিল, তাতে হয়তো অনেকের নজরেও আসত না। কিন্তু ওই চকরা-বকরা দাগই দৃষ্টি আকর্ষণ করে তিন বন্ধুর। কৌতূহলের বশে কাছে যান তাঁরা। তার পরই চিল-চিৎকার। দৈত্যাকার সাপের খোঁজ মিলেছে শুনে তাকে দেখতে ভিড় জমান আশপাশের এলাকার বাসিন্দারা। হুড়োহুড়ি পড়ে যায়। যেখান থেকে পাইথনটির দেখা মিলেছিল, সেই এলাকা একসময়ে দড়ি দিয়ে ঘিরেও দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে আসে হাবরা থানার পুলিশ। অন্য দিকে খবর যায় বন দফতরে। যদিও এলাকার উত্তেজনার আঁচ বাঁচিয়ে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশই। পরে সেটি বন দফতরের হাতে তুলে দেওয়া হয়।

দৈত্যাকার সাপ আগে লোকালয়ে...
মনুষ্যবসতির আশপাশ থেকে দৈত্যাকার সাপের হদিশ আগেও মিলেছে। যেমন গত জুলাইয়েই ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বেলিয়াবেড়া থানার কুঠিঘাটে দীপক নায়েক নামে এক গৃহস্থের বাগানে ঢোকার চেষ্টা করছিল একটি অজগর। বাগানের চার দিক মোটা জাল দিয়ে ঘেরা থাকায় সেখানেই আটকে যায় সাপটি। কিন্তু তা না হলে কী হত ভেবেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন নায়েক পরিবারের সদস্যরা। অন্তত সাত ফুট লম্বা অজগরটি কী ভাবে কুঠিঘাটের ওই বসতি এলাকায় চলে এল,সেটা নিয়েও ধাঁধা তৈরি হয়। ঘটনার দিন বাগানের দিক থেকে সন্দেহজনক নড়াচড়া টের পেয়ে কাছ যেতেই সাপ দেখতে পান দীপকের পরিবারের এক সদস্য। তড়িঘড়ি পাড়াপড়শিদের খবর দেন তিনি। দ্রুত খবর যায় বন দফতরে। অবশ্য সেখান থেকে কোনও সাহায্য পৌঁছনোর আগেই অজগর দেখতে কয়েকশো মানুষের ভিড় জমে গিয়েছিল গৃহস্থের বাড়ির সামনে। তার মধ্যে থেকেই সাপটিকে উদ্ধার করে নিয়ে যান বনকর্মীরা। সেটির স্বাস্থ্য পরীক্ষা করে ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানায় ছেড়ে দেওয়া হয়। 

আরও পড়ুন:'কার সিবিআই দেখার দরকার নেই, পাবলিকের টাকায় চলছে, আমি বিচার না পেলে বলতে পারব না?' আরও আক্রমণাত্মক দিলীপ ঘোষ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget