এক্সপ্লোর

North 24 Parganas: পাচারের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ, স্প্রে মেশিন থেকে উদ্ধার ১৯ সোনার বিস্কুট

Gold Recovered From Border: স্প্রে মেশিনে লুকিয়ে সোনা পাচারের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ। ১৯টি সোনার বিস্কুট-ও বাজেয়াপ্ত করেন সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরা।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: স্প্রে মেশিনে (spray machine) লুকিয়ে সোনা (gold) পাচারের (smuggle) চেষ্টা ব্যর্থ করল বিএসএফ (BSF)। ১৯টি সোনার বিস্কুট-ও (gold biscuit) বাজেয়াপ্ত করেন সীমান্তরক্ষী বাহিনীর (BSF) আধিকারিকরা। উদ্ধার হওয়া সোনার মোট পরিমাণ ২ কেজি ২১৬ গ্রাম। 

কী হয়েছিল?
উত্তর ২৪ পরগনা জেলার বাংলাদেশ লাগোয়া সীমান্তে চোরাচোলানের ঘটনা নতুন নয়। প্রতি দিনই নিত্যনতুন উপায়ে চোরাচালানের অভিযোগ শোনা যায়। কিন্তু সীমান্তরক্ষী বাহিনীর চোরাচালান আটকেছে, এমন ঘটনার নজিরও কম নয়। গত ৭ সেপ্টেম্বর এমনই ঘটনা ঘটে বলে খবর। সীমান্তবর্তী এলাকায় মোতায়েন ৬৮ নম্বর বাহিনীর সীমা চৌকি মামাভাগিনার জওয়ানেরা একটি গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালান। তাতেই সাফল্য মেলে বলে খবর। বিএসএফ জানিয়েছে, স্প্রে মেশিনের মধ্যে লুকিয়ে পাচার করা সোনার ১৯টি বিস্কুট উদ্ধার হয়। এই বিস্কুটগুলি স্প্রে মেশিনে লুকিয়ে নিয়ে এসেছিল এক বাংলাদেশি চোরাচালানকারী। কিন্তু বিএসএফ জওয়ানদের দেখে বাংলাদেশে পালিয়ে যায় সে, জানা গিয়েছে এমনই। উদ্ধার হওয়া সোনার বিস্কুটের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১৪ লক্ষ ২ হাজার ৫০৩ টাকা। সেগুলি এর মধ্য়েই বাগদা শুল্ক দফতরে হস্তান্তর করা হয়েছে। বিএসএফের ৬৮ নম্বর বাহিনীর কমান্ডিং অফিসার, যোগেন্দ্র অগ্রবালের বক্তব্য, 'চোরাকারাবারিরা ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে নিত্যনতুন ভাবে পাচারের চেষ্টা করে। কিন্তু আমাদের জওয়ানদের সতর্কতার কারণে তাদের পরিকল্পনা সফল হয় না।' সীমান্তরক্ষী বাহিনী যে আন্তর্সীমান্ত অপরাধ প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ, সে কথাও ফের মনে করিয়েছেন তিনি। 

অতীতেও এক ঘটনা 
গত জুলাইয়েই প্রায় এক ধরনের আরও একটি ঘটনার সাক্ষী ছিল বিএসএফ। সে বার বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় সাড়ে ৪১ কেজি সোনা উদ্ধার হয়! সে বার বনগাঁর গুনারমাঠ থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করেছিল বিএসএফ। সূত্রের খবর মেলে, ইছামতীতে নৌকা করে পাচারের সময় ২১ কোটি টাকার সোনা উদ্ধার করেন সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। বিএসএফের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়েছিল সোনা পাচারকারীরা। তার পরই ওই নৌকা থেকে ৩২১টি সোনার বিস্কুট, ৪টি সোনার বার, ১টি সোনার কয়েন উদ্ধার হয় যার বাজারমূল্য ছিল ২১ কোটি ২২ লক্ষ টাকা। পাচারকারীদের মোবাইল ফোনও বিএসএফের হাতে বাজেয়াপ্ত হয়েছিল। কিন্তু সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতা সত্ত্বেও কেন পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না সোনা পাচার? কোথাও কি কিছু ফাঁক থেকে যাচ্ছে এখনও?কী করলে পাচারকারীদের চেনা পথ বন্ধ করা যাবে? প্রশ্ন উঠেছে, উঠছে। বারে বারেই। কিন্তু উত্তর কোথায়?
এখনও স্পষ্ট নয়। 

আরও পড়ুন: উনি নেই বলে যা ইচ্ছা করছ! বেরোলে তোমাদের হবে, বোলপুরে দিলীপের মুখে কেষ্টনাম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget