এক্সপ্লোর

North 24 Paraganas: 'কাটমানি' না দেওয়ায় মিলছে না সুবিধা, অভিযোগ পঞ্চায়েতের তৃণমূল সদস্যের বিরুদ্ধে

North 24 Paraganas News: ‘কাটমানি’র বিনিময়ে প্রকল্পের সুবিধা? অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েতের তৃণমূল সদস্য। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন, পঞ্চায়েত প্রধান। কিন্তু কবে মিলবে টাকা?

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: কাটমানি দেওয়ায়, আবাস যোজনার (Abash Yojna) প্রথম কিস্তির টাকা অ্যাকাউন্টে পড়েছিল। কিন্তু  দ্বিতীয় কিস্তির আগে, আবার কাটমানি না দেওয়ায়, মিলছে না টাকা, পঞ্চায়েতের তৃণমূল (TMC) সদস্যের বিরুদ্ধে, এমনই অভিযোগ করেছেন, দেগঙ্গা, চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের এক বাসিন্দা। যদিও অভিযোগ মানতে নারাজ তৃণমূল সদস্য। 

সুবিধা পেতে কাটমানি?

কাটমানি না দিলে, আবাস যোজনার টাকা মিলবে না। অভিযোগ, এমনই শর্ত দিয়েছেন, তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। উত্তর ২৪ পরগনার (North 24 Paraganas) দেগঙ্গা, চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। 

অভিযোগকারী গোলাম নবির দাবি, গতবছর, আবাস যোজনা প্রকল্পের সুবিধা পান তিনি। প্রথম কিস্তি বাবদ তাঁর অ্যাকাউন্টে ঢোকে ৬০ হাজার টাকা। কিন্তু, অভিযোগ, সেখান থেকে, পঞ্চায়েত সদস্যকে দুই হাজার টাকা কাটমানি দিতে হয়েছিল। দ্বিতীয় কিস্তির সময়, অগ্রিম ১০ হাজার টাকা দাবি করেন, পঞ্চায়েতের তৃণমূল সদস্য মহিব্বর মোল্লা। অভিযোগ, সেই টাকা না দেওয়ায়, অবশিষ্ট টাকা তিনি আর পাননি। প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে দাবি।

অভিযোগকারী গোলাম নবির দাবি, 'দ্বিতীয় কিস্তির টাকা নেওয়ার সময় পঞ্চায়েত সদস্যকে বললে তিনি ১০ হাজার টাকা কাটমানির দাবি করেন। আর সেই কাটমানির টাকা না দেওয়ায় এক বছর ধরে টাকা আটকে রেখেছে। যাদের দো'তলা বাড়ি এমনকী প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের উপভোক্তা নয় এমন ব্যক্তিদের ঘর পাইয়ে দিয়েছেন তিনি।'

অভিযোগকারীর স্ত্রী তনুজা বিবির কথায়, 'প্রধানের কাছে লিখিত অভিযোগ জানিয়েও কোনও কাজ হয়নি।'

‘কাটমানি’র বিনিময়ে প্রকল্পের সুবিধা? অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েতের তৃণমূল সদস্য। দেগঙ্গার চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মহিব্বর মোল্লাস বলেন, 'গোলাম নবীর নাম ভুল থাকার কারণে দ্বিতীয় কিস্তির টাকা আটকে রয়েছে। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।' 

 

এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বারাসাত সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক তরুণকান্তি ঘোষ বলেন, 'যেদিন থেকে তৃণমূল সরকার ক্ষমতায় এসেছে তখন থেকে কাটমানি প্রথা চালু হয়েছে। অর্থাৎ কাটমানি না দিলে সাধারণ মানুষ সরকারি প্রকল্পের সুবিধা পাবে না। বিষয়টা নিয়ে বিজেপির পক্ষ থেকে ধিক্কার জানাই।'

আরও পড়ুন: Purulia News: কাজে পুনর্বহালের দাবি, পুরুলিয়ার হাসপাতালে অস্থায়ী স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভ

দেগঙ্গার চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা ও প্রধান হুমায়ুন রেজা চৌধুরী বলেন, 'কাটমানি প্রসঙ্গ নিয়ে তার কাছে কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। আর এরকম নজির চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের নেই। যদি কেউ লিখিত অভিযোগ দায়ের করে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।'

অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন, পঞ্চায়েত প্রধান। কিন্তু কবে মিলবে টাকা? তারই প্রতীক্ষায় এই গ্রামবাসী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Pakistani Terrorist Arrest: পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget