এক্সপ্লোর

কামারহাটিতে ডায়েরিয়ার প্রকোপ, ২ মহিলার মৃত্যু, গুরুতর অসুস্থ একাধিক

গুরুতর অসুস্থ হয়ে সাগরদত্ত মেডিকেল কলেজে ভর্তি হয়েছে ৯ জন।  শুধু তাই নয়, ডায়েরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে আনা হল ৬৮ জনকে।

সমীরণ পাল এবং সন্দীপ সরকার, কামারহাটি: ভয়াবহ রূপ ধারণ করল ডায়েরিয়া। ইতিমধ্যেই কামারহাটিতে ডায়েরিয়ার প্রকোপে ২ মহিলার মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে সাগরদত্ত মেডিকেল কলেজে ভর্তি হয়েছে ৯ জন।  শুধু তাই নয়, ডায়েরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে আনা হল ৬৮ জনকে।

ডায়েরিয়ার সাগর দত্তের জরুরি বিভাগে এখন রোগীর ভিড় উপচে পড়ছে। বমি, পেটের সমস্যা নিয়ে হাসপাতালে আনা হচ্ছে অসুস্থদের। কামারহাটির ২ ও ৫ নম্বর ওয়ার্ডে ডায়েরিয়ার প্রকোপ বাড়ছে ক্রমশ। কেএমডিএ না কামারহাটি জুট মিলের জল থেকে সংক্রমণ? তা নিয়ে প্রশ্ন উঠছে।

এদিকে স্বাস্থ্য ভবন থেকে কোনও তথ্য না মেলার অভিযোগ নাইসেডের। তাঁদের তরফে বলা হয়েছে, ‘এব্যাপারে কেন্দ্রীয় সংস্থাকে তথ্য না দেওয়া দুঃখজনক। গত মাসে উঃ ২৪ পরগনা থেকে আসা নমুনায় কলেরার সংক্রমণ রয়েছে।' কামারহাটিতে পানীয় জল থেকে সংক্রমণ নিয়ে সন্দেহ নাইসেডের। অন্যদিকে,নাইসেডের অভিযোগ নিয়ে এখনও প্রতিক্রিয়া মেলেনি স্বাস্থ্য দফতরের। 

কয়েক সপ্তাহ আগে বাঁকুড়ার বোলাড়া গ্রামে থাবা বসিয়েছিল ডায়রিয়া। প্রায় ৪০ জন আক্রান্তের খবর শোনা গিয়েছিল। ঘন ঘন পাতলা পায়খানা, বমি, পেটে ব্যথা-সহ বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিতে শুরু করে। প্রাথমিক তদন্তে স্বাস্থ্য দফতরের ধারণা মনসা পুজোয় প্রসাদ খেয়ে বিষক্রিয়ার কারণেই এই ঘটনা। গ্রামবাসীদের দাবি নলবাহিত পরিশ্রুত পানীয় জলের যথেষ্ট কল নেই গ্রামে। অভাবে নলকূপের দূষিত জল খেতে গিয়েই এই বিপত্তি  ঘটেছিল।

গ্রামে ডায়রিয়া ছড়িয়ে পড়ার খবর পেতেই গ্রামে যায় স্বাস্থ্য দফতরের টিম। আক্রান্ত গ্রামবাসীদের  ও আর এস সহ বিভিন্ন ওষুধ দেওয়া হয়। পরীক্ষার জন্য গ্রামের পানীয় জলের উৎস হিসাবে থাকা দুটি নলকূপের জলের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য দফতর।  পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন দফায় দফায় গ্রামে যান বাঁকুড়া এক নম্বর ব্লকের ব্লক স্বাস্থ্য আধিকারিক, বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, পূর্ত কর্মাধ্যক্ষ সহ অন্যান্য পদাধিকারীরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
West Bengal News Live: বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
News Live Updates: অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
Barasat News: জমা জলের কষ্ট দূর করতে খাল পরিষ্কারের উদ্যোগ, পরিষ্কারের কাজ শুরু করতে গিয়েই মিলল পচাগলা দেহ
জমা জলের কষ্ট দূর করতে খাল পরিষ্কারের উদ্যোগ, পরিষ্কারের কাজ শুরু করতে গিয়েই মিলল পচাগলা দেহ

ভিডিও

BJP Government in Bengal: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর 'সারপ্রাইজ ভিজিট', ঢুকে পড়লেন ছাত্রীর ছদ্মবেশে
Rath Yatra 2026 : রথের দড়ি টেনে পশ্চিমবঙ্গের 'গৌরবময়' দিন ফিরিয়ে আনার পক্ষে সওয়াল রাজ্যপালের
Puri Rath Yatra 2026 : সৈকত শহরে জনসমুদ্র, দিনভর বৃষ্টি, তবে কমতি নেই আন্তরিকতায়
Riyasat: সাউথসিটি মলের 'রিয়াসত'-এ শুরু হল বর্ষাকালীন 'কাবাব অ্যাফেয়ার'
TMC in News | ঋতব্রত-তৃণমূলের পথে তাপস চট্টোপাধ্যায়! আরও নিঃস্ব কালীঘাট তৃণমূল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget