এক্সপ্লোর

Maoist Arrest: রাষ্ট্রদ্রোহের মামলায় কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে ধৃত সন্দেহভাজন শীর্ষ মাওবাদী নেতা

Maoist Leader Arrested:উত্তর ২৪ পরগনায় কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে এক মাওবাদী শীর্ষ নেতাকে গ্রেফতার করলেন এনআইএ গুয়াহাটি শাখার গোয়েন্দারা। ধৃতের নাম সম্রাট চক্রবর্তী।

আবির দত্ত, কলকাতা: উত্তর ২৪ পরগনায় (North 24  Parganas) কল্যাণী এক্সপ্রেসওয়ে (Kalyani Expressway) থেকে এক মাওবাদী শীর্ষ (Maoist Leader) নেতাকে গ্রেফতার (arrest) করলেন এনআইএ (NIA) গুয়াহাটি শাখার গোয়েন্দারা (investigation)। ধৃতের নাম সম্রাট চক্রবর্তী। তিনি মাওবাদীদের রাজ্য কমিটির নেতা ছিলেন বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা রয়েছে।

যা জানা গেল...
দীর্ঘ দিন ধরে চেষ্টা করেও খোঁজ পাওয়া যাচ্ছিল না সম্রাটের। এনআইএ সূত্রে খবর, অবশেষে তাঁর মোবাইল ফোনের টাওয়ার লোকেশন দেখে জানা যায়, নদিয়া, উত্তর ২৪ পরগনা-সহ একাধিক জায়গায় গিয়েছেন সম্রাট। এর পর গত কাল গভীর রাত থেকেই তল্লাশি চালাতে শুরু করেন এনআইএ-র গোয়েন্দারা। সূত্রের খবর, রাজ্যে প্রাক্তন প্রয়াত উচ্চশিক্ষামন্ত্রী সত্যসাধন চক্রবর্তীর আত্মীয় সম্রাটকে এর পর গুয়াহাটি নিয়ে যাওয়া হতে পারে। কারণ, গুয়াহাটির একটি মামলাতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। সম্রাটের সঙ্গে আর কাদের যোগাযোগ ছিল খতিয়ে দেখা দেখছেন গোয়েন্দারা। সূত্রের খবর, এই শীর্ষ মাওবাদী নেতার আর একটি নাম নির্মাণ। প্রসঙ্গত, চলতি বছরের গোড়াতেই ঝাড়গ্রাম-সহ জঙ্গলমহলের বড় অংশে ফের মাওবাদীদের গতিবিধির বাড়বাড়ন্ত আঁচ করেছিলেন গোয়েন্দাদের একাংশ।

মাওবাদী গতিবিধি...
কখনও মাওবাদীদের নামাঙ্কিত পোস্টার, কখনও আবার ল্যান্ডমাইন উদ্ধার ঘিরে জঙ্গলমহলের বিস্তীর্ণ অংশে ফের জাঁকিয়ে বসেছিল আতঙ্ক। বিনপুর থেকে শালবনি, বেলপাহাড়ি, বিভিন্ন জায়গায় একাধিক ঘটনায় মাওবাদীদের সক্রিয়তা টের পেতে শুরু করেন স্থানীয়দের অনেকে। জারি হয় রেড অ্যালার্ট, বাড়ে পুলিশের টহল, নজরদারি, শুরু হয় নাকা চেকিং। এমনকি গত এপ্রিলে ঝাড়গ্রামের জেলাশাসককে মাওবাদী দৌরাত্ম্যের বিষয়ে প্রশ্ন করেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ও। জানান, ‌তাঁর কাছে তথ্য আছে যে সেখানে বেশ কিছুদিন ধরে স্থানীয়দের মধ্যে মাওবাদী-আতঙ্ক দানা বাঁধছে। ঘটনাচক্রে এপ্রিল মাসেই বাংলা বনধের যে ডাক মাওবাদীরা দিয়েছিল, তার প্রভাব পড়ে ঝাড়গ্রাম-সহ বিনপুর ১ ও ২ নম্বর ব্লকে। বেলপাহাড়ি, বাঁশপাহাড়ি, লালগড়, শিলদা, দহিজুড়ি-সহ বিস্তীর্ণ এলাকায় ভালো সাড়া মেলে ওই বনধের, দাবি স্থানীয়দের একাংশের। বন্ধ থাকে বাস, রাস্তা জনশূন্য হয়ে পড়ে। বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়া লাগোয়া রানিবাঁধ, রাইপুর ও সারেঙ্গা ব্লকে ভালো সাড়া মেলে। যদিও তার পর এ নিয়ে তেমন ভাবে আর আলোচনা হয়নি।

আরও পড়ুন:'চাকরি হবে ভেবেছিলাম, এখন হতাশ' মুখ্যমন্ত্রীর সভা থেকে পাওয়া নিয়োগপত্রে বিভ্রান্তি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget