এক্সপ্লোর

Arjun Somenath Conflict: দ্বন্দ্বের জল্পনার মধ্যেই উত্তর ২৪ পরগনায় তৃণমূলের কোর কমিটির বৈঠকে অর্জুন-সোমনাথ

North 24 Parganas:উত্তর ২৪ পরগনায় তৃণমূলের কোর কমিটির বৈঠকে যোগ দিলেন অর্জুন সিংহ ও সোমনাথ শ্যাম। স্বয়ং তৃণমূল নেত্রীর তৈরি করা কোর কমিটি এই প্রথম বৈঠকে বসছে।

সন্দীপ সরকার, জগদ্দল: উত্তর ২৪ পরগনায় (North 24 Parganas) তৃণমূলের কোর কমিটির (TMC Core Committee Meeting) বৈঠকে যোগ দিলেন অর্জুন সিংহ (MP Arjun Singh) ও সোমনাথ শ্যাম (TMC MLA Somenath Shyam)। স্বয়ং তৃণমূল নেত্রীর তৈরি করা কোর কমিটি এই প্রথম বৈঠকে বসছে। গত কয়েক দিন ধরেই অর্জুন-সোমনাথ দ্বন্দ্বের খবরে তুমুল শোরগোল তৈরি হয়। তার মধ্যেই এই বৈঠক। 

বিশদ...
এর আগে, তৃণমূলের রাজ্য সভাপতির ডাকে যে বৈঠক হয়েছিল তাতে দু-পক্ষকে একসঙ্গে দেখা যায়নি। কিন্তু, আজ জেলার কোর কমিটির বৈঠকে আসেন অর্জুন সিংহ ও সোমনাথ শ্যাম দু'জনেই। বৈঠক হয়েছে মধ্যমগ্রামে তৃণমূল কার্যালয়ে। বৈঠকে রাজ্য ও জেলাস্তরের একাধিক নেতা রয়েছেন বলে খবর। এটি নানা কারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে তৃণমূল সূত্রে খবর। প্রথমত, অর্জুন-সোমনাথ দ্বন্দ্বের জল্পনার মধ্যে এই বৈঠক। দ্বিতীয়ত রেশন-দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর উত্তর ২৪ পরগনায় যে পাঁচটি লোকসভা আসন রয়েছে, তাতে কী ভাবে প্রস্তুতি নেওয়া হবে, সে ব্যাপারেও আলোচনা হওয়ার কথা এই বৈঠকে। পাশাপাশি, গত কয়েকদিনে সন্দেশখালির ঘটনা ও বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর গ্রেফতারি এবং শাহজাহান শেখের ফেরার হওয়া নিয়ে যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, তা কী ভাবে মোকাবিলা করা হবে সেটিও বিশ্লেষণ হতে পারে এই বৈঠকে। সূত্রের খবর, রেশন-দুর্নীতিতে ধৃত, রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয়র ঘনিষ্ঠ বলে পরিচিত শাহজাহানকে নিয়ে জেলার দলীয় নেতাদেরই অনেকের অনুযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে এই বৈঠকের আলাদা গুরুত্ব রয়েছে। লক্ষণীয় বিষয় হল, কোর কমিটির সিংহভাগ সদস্য়ই আজ বৈঠকে এসেছেন। তবে অর্জুন সিংহ ও সোমনাথ শ্যামের আসা-ই মূলত লাইমলাইট।
প্রথমে আসেন সাংসদ অর্জুন সিংহ। তার পর ঢোকেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। সূত্রের খবর, দু'জনেই আলোচনার টেবিলে বসেছেন। এবার তাঁরা কোনও সমঝোতাসূত্রে পৌঁছতে পারেন নাকি দ্বন্দ্বের জল্পনা আরও তীব্রতর হয়, সেটা সময়ই বলবে।


আসরে সুব্রত বক্সী, গরহাজির সোমনাথ শ্যাম...
এর আগে, ডিসেম্বর মাসের একবারে শেষ দিকে, দু-জনের দ্বন্দ্ব সামলাতে ময়দানে নামেন সুব্রত বক্সী। নৈহাটিতে অর্জুন সিংহের সঙ্গে বৈঠক করেছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি । রাস্তা থেকে অর্জুনকে ডেকে গাড়িতে তুলে নিয়েছিলেন তিনি। তাঁর গাড়িতেই নৈহাটিতে পৌঁছন ব্যারাকপুরের সাংসদ। কিন্তু বৈঠকে আসেননি জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। জানান, এরকম কোনও বৈঠকের ব্যাপারে জানতেন না। বিষয়টি নিয়ে সে সময়ে প্রতিক্রিয়া দিতে চাননি ব্যারাকপুরের সাংসদ। এবার দু'জন কী করেন, সেটাই দেখার।

আরও পড়ুন:রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ শঙ্কর আঢ্য

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget