এক্সপ্লোর

North 24 Paraganas: ডেঙ্গি নিয়ে বিজেপির পুরসভা অভিযান ঘিরে ধুন্ধুমার, রণক্ষেত্র নৈহাটি

Naihati Chaos: দলের মহিলা কর্মীদের উপরেও হামলা করা হয়েছে বলে অভিযোগ বিজেপির। অন্যদিকে তৃণমূলের পাল্টা দাবি, 'জবাব দিয়েছে সাধারণ মানুষ'।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ডেঙ্গি (Dengue) নিয়ে বিজেপির (BJP) পুরসভা অভিযানে রণক্ষেত্রে পরিণত হল নৈহাটি (Naihati)। নৈহাটি পুরসভার সামনে সংঘর্ষ বাঁধল বিজেপি ও তৃণমূল (TMC), দুই শিবিরের। 

নৈহাটি পুরসভায় ধুন্ধুমার

ডেঙ্গি নিয়ে বিজেপির পুরসভা অভিযান ঘিরে ধুন্ধুমার। নৈহাটি পুরসভার সামনে সংঘর্ষ বাঁধল ঘাসফুল ও পদ্ম শিবিরের। রক্তাক্ত মহিলা বিজেপি কর্মী। পুলিশের সামনেই ঝরল রক্ত। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ  দায়ের করেছে বিজেপি। দলের মহিলা কর্মীদের উপরেও হামলা করা হয়েছে বলে অভিযোগ বিজেপির। অন্যদিকে তৃণমূলের পাল্টা দাবি, 'জবাব দিয়েছে সাধারণ মানুষ'।

বিজেপির ডেঙ্গি বিরোধী অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র নৈহাটির পুরসভা। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে পদ্মশিবির। ক্রমবর্ধমান ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, অথচ পুরসভা কোনও পদক্ষেপ নিচ্ছে না, এই অভিযোগে নৈহাটি পুরসভার দিকে অভিযান চালায় বিজেপি কর্মীরা। পুরসভার সামনে তাঁদের পুলিশ বাধা দেয়। সেখানে পুলিশ কর্মীদের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তিও বাধে। 

বিজেপি কর্মীদের অভিযোগ এই সময়ে একদল তৃণমূল কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দিতে থাকে। পাল্টা বিজেপির পক্ষ থেকেই 'জয় শ্রী রাম' ধ্বনি তোলা হয় বলে খবর। তখনই তাঁদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় বলে অভিযোগ। বিজেপি কর্মীদের অভিযোগ তাঁদের ওপর তৃণমূল কর্মীরা হামলা চালিয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই বলে দাবি ঘাসফুল কর্মীদের। তৃণমূল কর্মীদের অভিযোগ, সাধারণ মানুষ পুরসভায় তাঁদের কাজে এসেছিলেন, তাঁদের সঙ্গেই বিজেপি কর্মীদের ধস্তাধস্তি হয়েছে। তৃণমূল কর্মীদের অভিযোগ গণ্ডগোল করাই বিজেপি কর্মীদের উদ্দেশ্য ছিল।

আরও পড়ুন: Supreme Court : ‘বেনামি আবেদন’ মামলা, হাইকোর্টের সিবিআই-নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

আক্রান্ত এক বিজেপি মহিলাকর্মীর অভিযোগ, 'পুরসভায় ডেপুটেশন দিতে এসেছিলাম। শান্তিপূর্ণ আন্দোলন আমাদের। আমরা ঢুকতে যাব, গেটের মুখে আমাদের হাজার-দেড় হাজার ছেলেমেয়ে মিলে আটকে দেয়। ওখান থেকে ওরা স্লোগান তোলে, আমরাও স্লোগান দিই শান্তি বজায় রেখে। হঠাৎ ওরা ইট ছোড়ে। তারপর পিছন থেকে এসে প্রায় পাঁচশো-হাজার ছেলেমেয়ে মিলে চড়াও হয়। মারধর করে। ঘুঁষি, লাথি, লাঠি দিয়ে বাড়ি মারতে থাকে। তৃণমূলের সন্ত্রাস বাহিনী, গুণ্ডাবাহিনী। স্বাস্থ্য পরিষেবা বেহাল, ডেঙ্গি নিরাময় হচ্ছে না। দিনের পর দিন লোকজন মারা যাচ্ছেন। নিকাশিনালা পরিষ্কার হচ্ছে না। এসবের প্রতিবাদে আন্দোলন আমাদের।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget