এক্সপ্লোর

Naihati News: নৈহাটিতে TMC নেতা 'খুনে' অর্জুন সিংহের BJP-র কার্যালয়ে 'ভাঙচুর, ধরিয়ে দেওয়া হল আগুন' !

Naihati Arjun Singh BJP Office Vandalised : তৃণমূল নেতা খুনের ঘটনায়, নৈহাটিতে অর্জুন সিংহের বিজেপির নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর, আসবাব পত্র বাইরে বার করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: তৃণমূল নেতা খুনের ঘটনায়, নৈহাটিতে অর্জুন সিংহের বিজেপির নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। সমস্ত আসবাব পত্র বাইরে বার করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, নির্বাচনী কার্যালয়কে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। আসবাব পত্র থেকে শুরু করে দরজা জানালার কাচ ভাঙচুর করা হয়েছে।

মালদা, নোদাখালির পরে ফের আক্রান্ত তৃণমূলকর্মী । নৈহাটিতে তৃণমূলকর্মীকে গুলি করে পাথর দিয়ে থেঁতলে খুন করা হয়েছে বলে অভিযোগ। উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটিতে তৃণমূলকর্মী সন্তোষ যাদবের উপর হামলা করা হয়েছে অভিযোগ। নৈহাটির পানিট্যাঙ্কিতে তৃণমূলকর্মীকে লক্ষ্য করে চলে গুলি ! এরপরই আক্রান্ত তৃণমূলকর্মীর মৃত্যু হয়, দাবি স্থানীয় নেতৃত্বের।   

এখনও পর্যন্ত স্পষ্ট নয় মৃত্যুর কারণ। তবে যেটা জানা গিয়েছে, সন্তোষ যাদব তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। দীর্ঘদিন ধরে,  বিজেপি প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ রাজেশ সাউয়ের চক্ষুশূল হয়ে উঠেছিলেন। এলাকায় অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করছিল। সেই কারণেই তাঁকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছিল।  অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজেশকে মদত দিত অর্জুন সিং।

অর্জুন সিংহ যেটা জানিয়েছেন যে, বছর দেড়েক আগে রাজেশের উপর হামলা চালিয়েছিল সন্তোষ ! তাঁকে লক্ষ্য করে দুই রাউন্ডগুলি চালিয়েছিল। যার জেরে দীর্ঘদিন হাসপাতালে ভর্তিও থাকতে হয়েছিল ।এবং তার বাড়িতেও ভাঙচুর চালানো হয়েছিল। মারধর করা হয়েছিল। সেই ঘটনার জেরে, নৈহাটি থানা অভিযোগ জমা পড়েছিল। প্রতিহিংসা বশতই কি তবে এই ঘটনা ঘটেছে। এবং এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। স্পষ্ট জানিয়েছেন, প্রাক্তন সাংসদ।

আরও পড়ুন, সুখবর, রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে যেতে চলেছেন শুভাংশু শুক্ল !

নৈহাটির তৃণমূল বিধায়ক সনৎ দে বলেছেন, গত লোকসভা নির্বাচনে অর্জুন সিংহ হেরে যাওয়ার পর থেকে, তাঁর পোষা য়ে ক্রিমিনাল, রাজেশ সাউ, চিন্টু সিংহ-সহ আরও ৮-১০ জন দীর্ঘদিন ধরেই এই সন্তোষকে মারবার একটা পরিকল্পনা ছিল, যেহেতু সন্তোষ আমাদের দলের সক্রিয় কর্মী। তখন সবাই মিলে ওকে ঘিরে নেওয়ার পর, ও তখন পালিয়ে যায়। তখন ঠিক ওর নাকের উপরটায় গুলি চালায় ! ওকে মেরে ফেলার উদ্দেশ্যেই । কারণ অর্জুন সিংহ এই চেষ্টা অনেক দিন ধরেই করছিল। আজকে সফল হল। একটা কপালে এবং একটা নাকে, দুটি গুলি ভিতরে। আর গলায় এবং একটা কানের পাশ দিয়ে বেরিয়ে গিয়েছে। মোট ৪ রাউন্ডগুলি চালানো হয়েছে।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget