এক্সপ্লোর

Arjun Singh: বোমাবাজির জের! জেড ক্যাটেগরির নিরাপত্তা দিয়েছে কেন্দ্র, দাবি অর্জুনের

সাংসদ জানিয়েছেন, জগদ্দল এলাকায় বারবার বোমাবাজির ঘটনায় কেন্দ্রের কাছে নিরাপত্তা বাড়ানোর আবেদন জানিয়েছিলেন।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা: অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজির জের। কেন্দ্রের তরফে তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। আগে ওয়াই প্লাস ক্যাটিগরির নিরাপত্তা পেতেন অর্জুন সিং। এখন তাঁকে জেড ক্যাটিগরির নিরাপত্তা দেওয়া হয়েছে বলে দাবি বিজেপি সাংসদের। 

সাংসদ জানিয়েছেন, জগদ্দল এলাকায় বারবার বোমাবাজির ঘটনায় কেন্দ্রের কাছে নিরাপত্তা বাড়ানোর আবেদন জানিয়েছিলেন। গতকাল সাংসদের বাড়ির পিছনে বোমাবাজি হয়। এদিন কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা ঘটনাস্থল ঘুরে দেখেন। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে, বিজেপি সাংসদ অর্জুন সিংহের বাড়ির সামনে বোমাবাজির তদন্তভার নিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা NIA। মঙ্গলবার সকালে অর্জুন সিংয়ের বাড়ি, মজদুর ভবন লাগোয়া পাঁচিলে বোমা বিস্ফোরণ হয়। মজদুর ভবনের সামনেই মোতায়েন থাকে অর্জুন সিংয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী।

বিস্ফোরণস্থল থেকে পুলিশ ক্যাম্পেরও দূরত্ব মেরেকেটে ২০০ মিটার। আর সেখানেই কি না বিস্ফোরণ!অর্জুন সিংহের বাড়ির এই অংশে থাকেন ভাড়াটেরা। মঙ্গলবার সকাল ৯টা নাগাদ, বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তৃণমূলের দাবি, নিজেই বোমা মারিয়ে সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন বিজেপি সাংসদ! পাল্টা তৃণমূলের দিকেই আঙুল তুলছেন অর্জুন সিং।  

এই নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। তিনি বলেন, "এরপর কালীপুজোয় পাড়ায় পাড়ায় মারামারি হলেও NIA আসবে। NIA কে হাস্যকর পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। জাতীয় সুরক্ষা নিয়ে তৈরি হয়েছিল NIA। এরপর পাড়ায় পাড়ায় NIA যাবে। দেশটাকে NIA, CBI রাজে পরিণত করেছে মোদি সরকার।"

এদিকে, অর্জুন সিংয়ের বাড়ির কাছে বোমাবাজির রাতেই ফের জগদ্দলে দুষ্কৃতী দৌরাত্ম্য। দুষ্কৃতীদের ছোঁড়া বোমায় ২ জন গুরুতর জখম হন। তাঁদের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, স্থানীয় দুষ্কৃতী মহম্মদ সোনুর দলবল রাতে এলাকায় বোমাবাজি শুরু হয়। জগদ্দল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Arms Recovered: গৃহবধূর মাধ্যমে অস্ত্র পাচার ? গ্রেফতার হতেই মিলল...
গৃহবধূর মাধ্যমে অস্ত্র পাচার ? গ্রেফতার হতেই মিলল...
News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
West Bengal News Live: বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget