এক্সপ্লোর

North 24 Paragana : পুজোমণ্ডপে বিদ্যুতের কাজ করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ব্যবসায়ীর !

গাইঘাটা থানার ন্যাড়া গাজিপুর-এর বাসিন্দা বিশ্বজিৎ রায় পেশায় একজন ডেকোরেটর ও লাইট-মাইকের ব্যবসায়ী ছিলেন...

সমীরণ পাল, গাইঘাটা(উত্তর ২৪ পরগনা) : উৎসবের আবহে শোকের ছায়া। পুজোমণ্ডপে ইলেকট্রিকের কাজ করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যবসায়ীর। উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার ঘোজা বাজার এলাকার ঘটনা। দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাইঘাটা থানার ন্যাড়া গাজিপুর-এর বাসিন্দা বিশ্বজিৎ রায় পেশায় একজন ডেকোরেটর ও লাইট-মাইকের ব্যবসায়ী । সপ্তমীর সকালে কিছু অসুবিধা হওয়ায় নিজেই বিদ্যুতের খুঁটিতে উঠেছিলেন তিনি। ওপরে ওঠার পর বিদ্যুস্পৃষ্ট হন বিশ্বজিৎবাবু। ছিটকে পড়ে যান নিচে। স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে হাবড়া হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক জানান, তাঁর মৃত্যু হয়েছে।

বিশ্বজিৎবাবুর ছেলের কথায়, পোস্টে ওঠার পর আচমকা কোনও তার হয়ত বাবার গায়ে সেঁটে গিয়েছিল। সেই কারণেই ছিটকে পড়েন। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসা হলেও প্রাণ রক্ষা হল না।

এদিকে বারাসত ২৯ নম্বর ওয়ার্ডের বড়পোল এলাকায় মঙ্গলবার বাজি ফাটাতে গিয়ে মৃত্যু হল ৫ বছরের এক শিশুর। ঘটনায় শোকের ছায়া ঘোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন শিশু মিলে চকোলেট বোমা ফাটাচ্ছিল। প্রত্যেকেরই বয়স ৫ থেকে ১০ বছরের মধ্যে। বোমা একটি টিনের কৌটার মধ্যে রেখে ফাটাতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। বোমা ফেটে টিনের অংশ ছিটকে গিয়ে লাগে বছর পাঁচের সায়ন সেন-এর গলায়। রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে যান বারাসত হাসপাতালে। হাসপাতালে চিকিৎসা শুরু করার আগেই মৃত্যু হয় সায়নের। 

আরও পড়ুন ; বিদ্যুতের কাজ করতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট, ঘটনাস্থলেই প্রাণ হারালেন কর্মী

যেখানে শব্দবাজি পুরোপুরি নিষিদ্ধ, এমনকী কোনও দোকানেই বিক্রি করা আইনত অপরাধ, সেখানে কোথা থেকে এই শিশুদের হাতে চকোলেট বোমা এল তা নিয়ে উঠছে প্রশ্ন। কার গাফিলতিতে এই দুর্ঘটনা, তা নিয়ে এলাকার মানুষের মধ্যেই প্রশ্ন উঠছে। গোটা ঘটনার তদন্তে বারাসাত থানার পুলিশ ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arms Recovered: গৃহবধূর মাধ্যমে অস্ত্র পাচার ? গ্রেফতার হতেই মিলল...
গৃহবধূর মাধ্যমে অস্ত্র পাচার ? গ্রেফতার হতেই মিলল...
News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
West Bengal News Live: বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
News Live Updates: অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের

ভিডিও

Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget