এক্সপ্লোর

North 24 Paragana : বাড়ছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা, উত্তর ২৪ পরগনার ৫ হাসপাতালে চালু হচ্ছে অক্সিজেন প্লান্ট

করোনা মোকাবিলায় উত্তর ২৪ পরগনার পাঁচটি হাসপাতালে চালু হতে চলেছে অক্সিজেন প্লান্ট। প্রকৃতি থেকে বাতাস সংগ্রহ করে অক্সিজেন প্লান্টের মাধ্যমে তা পরিশুদ্ধ করা হবে।

সমীরণ পাল, বারাসাত (উত্তর ২৪ পগরনা) : করোনা মোকাবিলায় উত্তর ২৪ পরগনার পাঁচটি হাসপাতালে চালু হতে চলেছে অক্সিজেন প্লান্ট। হাসপাতাল সূত্রে খবর, প্রকৃতি থেকে বাতাস সংগ্রহ করে অক্সিজেন প্লান্টের মাধ্যমে তা পরিশুদ্ধ করা হবে। পাইপের মাধ্যমে বিভিন্ন ওয়ার্ডে সরবরাহ করা হবে অক্সিজেন।

কোথাও অক্সিজেন সিলিন্ডার পেতে লম্বা লাইন। কোথাও অক্সিজেনের অভাবে পড়ে থাকতে দেখা গিয়েছে রোগীদের । এমনকী আউটডোরে বসে অক্সিজেন নিতেও দেখা গিয়েছে রোগীদের। করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে দেশের বিভিন্ন অংশ থেকে সামনে এসেছিল এই ছবি ! অনেক জায়গায় অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর অভিযোগ পর্যন্তও উঠেছে। আর এই পরিস্থিতিতেও মানুষের অসহায়তার সুযোগ নিয়ে হয়েছে অক্সিজেনের কালোবাজারি। চড়া দামে বিক্রি হয়েছে জীবনদায়ী অক্সিজেন সিলিন্ডার। বর্তমানে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ স্তিমিত হয়ে এলেও, আশঙ্কা রয়েছে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার। 

ইতিমধ্যেই পুজোর মুখে করোনার থার্ড ওয়েভ আসতে পারে বলে প্রধানমন্ত্রীর দফতরে রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক গঠিত জাতীয় বিপর্যয় মোকাবিলা ইনস্টিটিউট বা এনআইডিএম। অক্সিজেনের অভাব মেটাতে এবং অতীত থেকে শিক্ষা নিয়ে রাজ্যের একাধিক হাসপাতালে আগেই তৈরি করা হয়েছে অক্সিজেন প্লান্ট। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে উত্তর ২৪ পরগনার ৫টি সরকারি হাসপাতাল- বারাসাত সদর হাসপাতাল, বনগাঁ জীবনরতন ধর মহকুমা হাসপাতাল, অশোকনগর স্টেট জেনারেল হাসপাতাল, হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল ও সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল।

বারাসাত সদর হাসপাতালের সুপার সুব্রত মণ্ডল বলেন, অক্সিজেন প্লান্ট তৈরির কাজ প্রায় শেষ। ইনস্টলেশন কমপ্লিট। প্রকৃতি থেকে সংগৃহীত বাতাস অক্সিজেন প্লান্টের মাধ্যমে পরিশুদ্ধ করে আউটলেট পাইপের মাধ্যমে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে সরবরাহ করা হবে। ২৪ ঘণ্টা অক্সিজেন মিলবে। কখনোই ঘাটতি হবে না। তৃতীয় তরঙ্গের আগে প্রস্তুতি শেষ পর্যায়ে। খুব শিগগিরই চালু হয়ে যাবে।

গত এপ্রিলে করোনার দ্বিতীয় ঢেউয়ের তাণ্ডবের সময়, রাজ্যের হাসপাতালগুলিতে অক্সিজেনের চাহিদা বেড়ে এক সময় প্রায় দ্বিগুণ হয়ে যায়। এবার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেভাগেই ব্যবস্থা নেওয়ায় খুশি সাধারণ মানুষ।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Pakistani Terrorist Arrest: পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget