এক্সপ্লোর

Madhyamgram : তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে গাছ কেটে বিক্রির অভিযোগে, মধ্যমগ্রামে পোস্টার বিজেপির

Madhyamgram Municipality : তৃণমূল কাউন্সিলর অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

সমীরণ পাল, মধ্যমগ্রাম : ফের দুর্নীতিতে জড়াল তৃণমূলের নাম। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম পুরসভার (Madhyamgram Municipality) তৃণমূল কাউন্সিলরের (TMC Councillor) বিরুদ্ধে গাছ কেটে বিক্রির অভিযোগে এলাকায় পোস্টার দিল বিজেপি (BJP)। তৃণমূল কাউন্সিলর অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

কী অভিযোগ ?

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। যা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে লাগাতার সরব বিরোধীরা। এই প্রেক্ষাপটে ফের এক দুর্নীতির অভিযোগে নাম জড়াল তৃণমূলের। গাছ চুরির অভিযোগে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে পোস্টার দিল বিজেপি। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় এরকম পোস্টার পড়েছে। প্রতিটি পোস্টারের নীচে লেখা রয়েছে বিজেপি। বিজেপির অভিযোগ, মধ্যমগ্রাম পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের চণ্ডীগড় এলাকায় একাধিক গাছ কেটে বিক্রি করে দিয়েছেন তৃণমূল কাউন্সিলর। 

এনিয়ে মধ্যমগ্রামের বিজেপির মণ্ডল সভাপতি প্রদীপ সাহা বলেন, দলটা চুরি করতে করতে অবশেষে গাছ চুরিতে এসে ঠেকেছে। তাই এইভাবে প্রতিবাদ। সঠিক সময়ে মানুষ তার জবাব দেবে।

মধ্যমগ্রামের তৃণমূল কাউন্সিলর রাধারানি দত্ত বলেন, আমফান-ইয়াস ঝড়ের পরে বেশ কিছু গাছ বিপজ্জনক হয়ে রাস্তার উপরে ছিল। তাই স্থানীয়রা অভিযোগ করে গাছগুলি কেটে ফেলার। তাই গাছগুলো কাটা হয়েছে । এই ইস্যুতে বিজেপি আমার ঘাড়ে দোষ চাপিয়ে বদনাম করার চেষ্টা করছে।

বিধানসভা ভোটের কাটমানি এবং ত্রাণ দুর্নীতির অভিযোগ ঘিরে তুঙ্গে উঠেছিল রাজনৈতিক তরজা। পঞ্চায়েত ভোটের আগে গাছ চুরির অভিযোগে পোস্টার নিয়ে সরগরম মধ্যমগ্রাম। 

সম্প্রতি খড়দার বিলকান্দায় একটি সভায় 'চুরি' ইস্যুতে সরব হন তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। গত কয়েকদিন ধরে দুর্নীতি ইস্যু (Corruption) নিয়ে বারবার মুখ খুলছেন তিনি। দিনকয়েক আগে সৌগত রায় মন্তব্য করেন, তৃণমূলের (TMC) দু’একটা লোক চুরি করেছে। তবে বেশিরভাগটাই ভাল। যদিও শাসকদলের নেতার এ ধরনের মন্তব্যকে রাজনৈতিক কৌশল বলেই মনে করেন বিরোধীরা। তাঁদের দাবি, পঞ্চায়েত ভোটের আগে অস্বস্তি ঢাকতেই তৃণমূল দুর্নীতিগ্রস্তদের সঙ্গে দূরত্ব তৈরি করছে। এই ভাল-মন্দের তফাৎ কি মানুষ গ্রহণ করছে ? প্রশ্ন উঠছে।

আরও পড়ুন ; 'তোলাবাজি' ঘিরে গোষ্ঠী কোন্দল, দুই তৃণমূল নেতার অনুগামীদের সংঘর্ষে উত্তপ্ত কামারহাটি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর

ভিডিও

Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget