এক্সপ্লোর

TMC News: 'এই চেয়ার চিরকালের জন্য নয়...', জনপ্রতিনিধিদের কর্তব্য মনে করালেন তৃণমূল নেতা

Didike Bolo : বললেন, কারও বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে 'দিদিকে বলো'তে জানাতে

সমীরণ পাল ও রুমা পাল, বারাসাত ও কলকাতা : জনপ্রতিনিধিদের কর্তব্য মনে করালেন তৃণমূল পরিচালিত উত্তর ২৪ পরগনা (North 24 Paragana) জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী (Narayan Goswami)। বললেন, কারও বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে 'দিদিকে বলো'তে জানাতে।

রেশন বণ্টনে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallick)। তাঁর বিরুদ্ধে গরিবদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে, তৃণমূলকে আক্রমণ করছে বিরোধীরা। এই অবস্থায়, দলীয় প্রধান-উপপ্রধানদের বার্তা দিলেন, জ্যোতিপ্রিয় মল্লিকের জেলা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। মনে করালেন জনপ্রতিনিধিদের কর্তব্য। সেই সঙ্গে বললেন, কারও বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে 'দিদিকে বলো'তে জানাতে।

তৃণমূল নেতা নারায়ণ গোস্বামী বলেন, "প্রধান, উপপ্রধান, মেম্বার যাঁরা আছেন, তাঁরাও এটা ভাববেন যে, মানুষকে ছোট করে দেখবেন না, এই চেয়ার চিরকালের জন্য নয়। এ তো আমার পৈত্রিক চেয়ার নয়, যে আমার বাবা দিয়ে গেছে। এ বাবাকেলে চেয়ার। কোনও স্তরের নির্বাচিত প্রতিনিধির বিরুদ্ধে যদি কোনও অভিযোগ থাকে, আপনি সরাসরি ফোন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রেজিস্টার করান। আমি বলছি সে বাইরে থাকবে না, সে জেলে চলে যাবে।"

এনিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "কে দিদিকে বলছেন ! এখন ওঁর বিরুদ্ধেও কেউ কেউ বলেছেন কি না সেটাও আমাদের জানা নেই। এ ধরনের বক্তৃতা বা এ ধরনের আত্ম-সমীক্ষা জ্যোতিবাবুর পরে আর কাউকে মঞ্চ থেকে করতে দেখা যায়নি। প্রভাব পড়েছে।"

এ প্রসঙ্গে অবশ্য নারায়ণ গোস্বামী বলেছেন, "অনেক সময় চেয়ার পেলে হয়, এটা আমরা দু'-একটা জায়গায় দেখেছি বা এর আগে বামফ্রন্টের জমানাতেও দেখেছি, চেয়ার পেলে মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হয়ে যায়। জনপ্রতিনিধি কিন্তু 'জন' বাদ চলে যায়। শুধু প্রতিনিধি থাকে। সেটা যাতে না হয়, এটা আমরা মনে করার চেষ্টা করেছি।"

জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর যে তরজা শুরু হয়েছিল, তা আরও বাড়ল তৃণমূল পরিচালিত উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতির মন্তব্যে। প্রসঙ্গত, রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতারির পর জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কোনও প্রতিক্রিয়া দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার অবশ্য় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নামও শোনা যায় ধৃত জ্য়োতিপ্রিয়র মুখে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?

ভিডিও

LPG to PNG Shift : LPG নয়, যুদ্ধের আবহে হেঁশেলে আশা জোগাচ্ছে PNG
Kolkata Football League : ১০৮ বছর পুরনো ফুটবল ক্লাব খুঁজে পেল স্পনসর! উন্মোচন নতুন জার্সির
Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget