এক্সপ্লোর

TMC : রাস্তা উদ্বোধনে গিয়ে দলেরই নেতা, কর্মীদের বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক !

Tussle within TMC : গোষ্ঠীকোন্দলের কথা স্বীকার করে এলাকা ছাড়েন তৃণমূল বিধায়ক

সমীরণ পাল, দেগঙ্গা (উত্তর ২৪ পরগনা) : পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে রাস্তা উদ্বোধনে গিয়ে দলেরই নেতা, কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন দেগঙ্গার তৃণমূল বিধায়ক (Deganga TMC MLA)। তাঁদের অন্ধকারে রেখেই রাস্তা উদ্বোধন করছেন রহিমা মণ্ডল (Rahima Mondal), এমনই অভিযোগ তোলেন স্থানীয় তৃণমূল প্রধান থেকে শুরু করে তৃণমূল সদস্যরা। গোষ্ঠীকোন্দলের কথা স্বীকার করে এলাকা ছাড়েন তৃণমূল বিধায়ক। যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি (BJP)। 

ব্যবধান মাত্র ৭ দিনের। পঞ্চায়েত ভোটের আগে ফের দলীয় নেতা, কর্মীদের ক্ষোভের মুখে পড়লেন শাসকদলের আরও এক বিধায়ক। অশোকনগরের নারায়ণ গোস্বামীর পর এবার দেগঙ্গার রহিমা মণ্ডল। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, এলাকা ছাড়তে হয় বিধায়ককে। বুধবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গার হাদিপুর-ঝিকরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তা উদ্বোধনে যান তৃণমূল বিধায়ক রহিমা মণ্ডল। সেখানে পৌঁছতেই বিধায়কের গাড়ি আটকে বিক্ষোভ দেখান তৃণমূল নেতা, কর্মীরা। বিধায়কের সঙ্গে রীতিমতো কথা কাটাকাটি শুরু হয়ে যায় তাঁদের। বিক্ষোভকারী তৃণমূল নেতা-কর্মীদের অভিযোগ, স্থানীয় নেতৃত্বকে অন্ধকারে রেখে, নিজের অনুগামীদের নিয়ে রাস্তা উদ্বোধনে যান তৃণমূল বিধায়ক। দেগঙ্গার হাদিপুর-ঝিকরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মহম্মদ সফিকুল ইসলাম বলেন, প্রধান বা মেম্বার কাউকে জানাননি। যাঁরা দায়িত্বে নেই, তাঁদের নিয়ে তিনি করছিলেন।

হাদিপুর-ঝিকরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তৃণমূল নেতা হারান দাস বলেন, এমএলএ আমাদের এলাকায় আসছেন বলেননি।রাস্তা উদ্বোধন করতে আসছেন। উনি বলছেন, অঞ্চল সভাপতিকে জানিয়েছি...কিন্তু তিনি আদৌ অঞ্চল সভাপতি কি না জানি না।

এই পরিস্থিতিতে গোষ্ঠীকোন্দলের কথা স্বীকার করে নিয়েছেন বিধায়ক। দেগঙ্গার তৃণমূল বিধায়ক রহিমা বিবি বলেন, "আজকে আমাকে এইভাবে করছে। গ্রুপিং করছে। যারা আছে আমার সঙ্গে যাক। সব দলের মেম্বার...জানি না এদের মধ্যে কী আছে না আছে...আমি কেন এর মধ্যে ঢুকতে যাব।"

রাস্তা উদ্বোধন নিয়ে শাসকদলের ঘরোয়া কোন্দল রাস্তায় নেমে আসতেই কটাক্ষ করেছে বিজেপি। বারাসাত সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তাপস মিত্র বলেন, "রহিমা মণ্ডল বিধায়ক হওয়ার পর উন্নয়ন করেননি...ঝিকরা প্রধান যে বিক্ষোভ দেখিয়েছেন আমাদের দাবি রহিমার বিরুদ্ধে বাস্তবে রূপ নিল।"

এক সপ্তাহ আগে ২০ এপ্রিল, ঠিক এভাবেই পথশ্রী প্রকল্পে রাস্তা উদ্বোধনে গিয়ে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। কোনওমতে রাস্তা উদ্বোধন সেরেই তিনি ফিরে যান।

এবার একই ছবি দেখা গেল দেগঙ্গায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Pakistani Terrorist Arrest: পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?

ভিডিও

Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই
Asish Banerjee Death |
Asish Banerjee Death |
Asish Banerjee Death |
Asish Banerjee | 'শত্রুহীন' রাজনীতিক, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে হাজার প্রশ্ন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget