এক্সপ্লোর

North 24 Paragana : 'ঘুষ দিয়ে ভোট কিনে প্রধান!' TMC বিধায়কের নিশানায় খোদ দলের জয়ী প্রার্থীই; শোরগোল আমডাঙায়

Amdanga MLA : আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুল রহমান নিজে যান আমডাঙা গ্রাম পঞ্চায়েতে। বোর্ড গঠনের আগে দলের হুইপ তিনি সঙ্গে নিয়ে যান

সমীরণ পাল, আমডাঙা : পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে অশান্তির শেষ নেই ! অধিকাংশ ক্ষেত্রেই তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে বিরোধীদের তরফে। এবার তৃণমূলের অন্দরেই উঠল অভিযোগ ! দলের হুইপ না মেনে, টাকা দিয়ে ভোট কিনে প্রধান হওয়ার অভিযোগ উঠল আমডাঙা (Amdanga) গ্রাম পঞ্চায়েতের প্রধান মহম্মদ রূপচাঁদ মণ্ডলের বিরুদ্ধে। দলীয় এই নেতার বিরুদ্ধে আবার যে-সে নন, অভিযোগ তুলেছেন খোদ তৃণমূলেরই বিধায়ক! মহম্মদ রূপচাঁদ মণ্ডল ১০ লক্ষ টাকা ঘুষ দিয়ে ভোট কিনেছেন বলে অভিযোগ আমডাঙার তৃণমূল বিধায়কের (TMC MLA)। যদিও টাকা দিয়ে নয়, ভোটাভুটিতে জিতেছি বলে দাবি পঞ্চায়েত প্রধানের।

আমডাঙা গ্রাম পঞ্চায়েতে ১৯টি আসন রয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনে ১৬টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। একটিতে সিপিএম এবং দুটিতে আইএসএফ প্রার্থীরা জয়ী হয়েছেন। আজ বোর্ড গঠন ছিল। আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুল রহমান নিজে যান আমডাঙা গ্রাম পঞ্চায়েতে। বোর্ড গঠনের আগে দলের হুইপ তিনি সঙ্গে নিয়ে যান। দলের তরফে যাকে প্রধান মনোনীত করা হয়েছে তাঁকেই মানতে হবে বলে সতর্ক করে দেওয়া হয়। তার পরপরই ভোটাভুটি হয়। কিন্তু দেখা যায়, ১১-৫ ভোটে মহম্মদ রূপচাঁদ মণ্ডল আমডাঙা গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হয়েছেন। সেই খবর শোনার পরপরই আমডাঙার তৃণমূল বিধায়ক সরাসরি অভিযোগ করেছেন, টাকা দিয়ে ভোট কেনা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। ১০ লক্ষ টাকার বিনিয়মে। তিনি বলেন, 'রূপচাঁদ মণ্ডলের ভাবমূর্তি ঠিক নয়। তিনি খারাপ লোক হিসাবে পরিচিত। তাঁকে প্রধান নির্বাচন করাই ক্ষতি হবে।' 

যদিও অভিযুক্ত রূপচাঁদ মণ্ডল বলেন, 'এমএলএ সাহেবের নেতৃত্বে আমরা নিজেরা আলোচনা করে বোর্ড গঠন করেছি। হুইপ মেনেই কাজ করেছি। নাম ছিল না। আমরা ভেতরে মেম্বাররা নিয়োগ করেছি। মানুষের যদি আমার উপর আশা না আসে, তাহলে ভোট কিনলেও দেবে না। এমএলএ সাহেব ভাল। উনি সেটা বলতে পারেন না। আমি ভোট কিনিনি। এমএলএ সাহেব এটা বলতেই পারেন না।' 

অপর এক তৃণমূল বিধায়ক তথা দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তাপস রায় (TMC MLA Tapas Roy) বলেন, 'বিধায়কের সঙ্গে কথা বলে খবরটা যাচাই করতে হবে।'

কিন্তু, খোদ তৃণমূল বিধায়কের নিজের এলাকায় এক প্রধানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget