এক্সপ্লোর

Arjun Singh Relatives: বিজেপি ছাড়ার পর দিনই তৃণমূলে অর্জুন সিংয়ের তিন ঘনিষ্ঠ আত্মীয়

Arjun Singh Relatives Join TMC:গত বিধানসভা ভোটে তিনি ছিলেন নোয়াপাড়া বিধানসভার বিজেপি প্রার্থী। অর্জুনের ভাইপো সৌরভ সিং ভাটপাড়া পুরসভার প্রাক্তন প্রধান।

টিটাগড় (উত্তর ২৪ পরগনা) : আজই তৃণমূলে (TMC) যোগ দিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ (BJP MP) অর্জুন সিংয়ের (Arjun Singh) তিন ঘনিষ্ঠ আত্মীয় (Relatives)। টিটাগড়ে তৃণমূলের জেলা পার্টি অফিসে পার্থ ভৌমিক ও জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে শাসকদলে যোগ দিলেন অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিং, ভগ্নিপতি সুনীল সিং ও তাঁর ছেলে আদিত্য সিং। সুনীল সিং নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক। গত বিধানসভা ভোটে তিনি ছিলেন নোয়াপাড়া বিধানসভার বিজেপি প্রার্থী। অর্জুনের ভাইপো সৌরভ সিং ভাটপাড়া পুরসভার প্রাক্তন প্রধান। সুনীল সিংয়ের ছেলে আদিত্য বিজেপি যুব মোর্চার নেতা ছিলেন। এবারের পুরভোটে অর্জুনের তিন ঘনিষ্ঠ আত্মীয়কেই প্রার্থী করে বিজেপি।গতকাল তিনজনই প্রার্থী পদে মনোনয়ন প্রত্যাহার করেন।

গতকাল রাজ্যে চার পুরসভায় ভোটের দিনই পরিবারেই ধাক্কা খেলেন অর্জুন সিং। দল প্রার্থী করার পরও বিজেপি ছাড়লেন সুনীল সিং ও তাঁর ছেলে আদিত্য। একই পথে হাঁটলেন বিজেপি সাংসদের ভাইপো সৌরভ। তুঙ্গে তৃণমূলে ফেরার জল্পনা। আত্মীয় হিসেবে ত্যাগ করেছি। মন্তব্য করেছিলেন অর্জুন সিংহ।

পুরভোটে বিজেপির টিকিট পেয়েও দল ছাড়লেন অর্জুন সিংয়ের ভগ্নিপতি ও প্রাক্তন বিধায়ক সুনীল সিং।বাবার পথে হেঁটে মনোনয়ন প্রত্যাহার করলেন আদিত্য সিংও।বিজেপি ছাড়লেন আরেক প্রার্থী, অর্জুন সিংহের ভাইপো সৌরভ। সেইসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক ও পার্থ ভৌমিকের সঙ্গে দেখা করে তৃণমূলের যোগদানের জল্পনাও উস্কে দিয়েছিলেন তাঁরা। শনিবার চার পুরসভায় ভোটের মাঝেই, বঙ্গ রাজনীতিতে চাঞ্চল্য ফেলে দেওয়া এই দৃশ্য নজরে পড়ে ব্যারাকপুর মহকুমাশাসকের দফতরে। 

২৭ ফেব্রুয়ারি ১০৮ পুরসভার মধ্যে ভোট হবে উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া ও গারুলিয়া পুরসভায়। গারুলিয়ার ১৭ নম্বর ওয়ার্ডে, নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিং-কে প্রার্থী করেছিল বিজেপি। তাঁর ছেলে আদিত্যকে ১২ নম্বর ওয়ার্ডে টিকিট দিয়েছিল দল। যিনি ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপির যুব মোর্চার নেতা ছিলেন। অন্যদিকে অর্জুনের ভাইপো ও ভাটপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌরভ সিং-কে ওই পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী করেছিল বিজেপি। 

কিন্তু টিকিট না পেয়ে যখন জেলায় জেলায় বিজেপির অন্দরের ক্ষোভ ফুটে উঠেছে, সেখানে প্রার্থী হয়েও মনোনয়ন প্রত্যাহার করে নিলেন অর্জুন সিং-এর আত্মীয়রা। সৌরভ সিংহ বলেন, এখানে সম্মান নেই, সিনিয়রদের সম্মান নেই, দলেই কোন্দল আছে, তাই বিজেপি ছাড়ছি। 

১০৮টি পুরসভার ভোটের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল শনিবার। সেই অনুযায়ী বিজেপি ছেড়ে তিন প্রার্থী ব্যারাকপুর মহকুমাশাসকের দফতরে গিয়ে মনোনয়ন প্রত্যাহার করেন। তাৎপর্যপূর্ণ বিষয় হল, সেখানেই উপস্থিত ছিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং ব্যারাকপুর-দমদম সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি পার্থ ভৌমিক।আর এতেই বিজেপি ত্যাগী অর্জুনের আত্মীয়দের তৃণমূলে যোগদানের সম্ভাবনা জোরাল হয়।  জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিলেন,  ওদের বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলব। যোগদানের বিষয়ে বলব।

আত্মীয়দের দলত্যাগ সম্পর্কে অর্জুন সিংহ বলেছিলেন,  মহাভারতে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যদি তোমার আত্মীয় সর্বনাশ করে, তাহলে ত্যাগ করো, আমিও ত্যাগ করেছি। আমার ভুল হয়েছিল ওদের বিজেপিতে নেওয়া। আমার পরিবার বিজেপির পরিবার।

২০১৯-এর লোকসভা ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অর্জুন সিং। দেড় মাসেই মধ্যেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অর্জুনের ভগ্নিপতি সুনীল সিং ও তাঁর ছেলে আদিত্য।একই পথে হেঁটেছিলেন অর্জুনের ভাইপো সৌরভও। ২০১৯-এ দলবদলের জেরে ভাটপাড়া পুরসভা বিজেপি দখল করলে, চেয়ারম্যান করা হয়েছিল সৌরভকে। এবার  তিন জনেরই তৃণমূলে ঘরওয়াপসি হল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Pakistani Terrorist Arrest: পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget