এক্সপ্লোর

North 24 Paraganas: হাবড়ায় শ্যুটআউট! গুলিবিদ্ধ ইমারতি ব্যবসায়ী ও তাঁর সঙ্গী

North 24 Paraganas News: 'রোজই গুলি চলছে। নির্বাচনে এরা জিতিয়ে দেয় তাই সরকার এদের খোলা ছুট দিয়েছে। ওরাও জানে ওদের কিছু হবে না।' মন্তব্য দিলীপ ঘোষের।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা: ফের উত্তর ২৪ পরগণার (North 24 Paraganas) বুকে শ্যুটআউট (shootout)। এবার হাবড়ার (Habra) শ্রীনগর এলাকায় চলল গুলি।

হাবড়ায় শ্যুটআউট

উত্তর ২৪ পরগণার হাবড়ায় গুলিবিদ্ধ ইমারতি ব্যবসায়ী ও তাঁর সঙ্গী। গতকাল অর্থাৎ বুধবার রাত ১২টা নাগাদ বেশ কয়েক রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। গুলির সঙ্গে ছোড়া হয় বোমাও। গুলিবিদ্ধ ইমারতি ব্যবসায়ী রাজু ঘোষ ও তাঁর সঙ্গী শান্তনু রায় বর্তমানে অ্যাপোলো হাসপাতালে ভর্তি।

গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় খুনের চেষ্টার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে হাবড়া থানার পুলিশ। ধৃতদের মধ্যে তিনজনের FIR-এ নাম রয়েছে। ব্যবসায়িক শত্রুতার জের নাকি, অন্য কোনও কারণে হামলা খতিয়ে দেখছে পুলিশ। 

হাবড়ায় গুলি প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের

হাবড়ায় শ্যুটআউটের ঘটনায় কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। তাঁর মন্তব্য, 'রোজই গুলি চলছে। নির্বাচনে এরা জিতিয়ে দেয় তাই সরকার এদের খোলা ছুট দিয়েছে। ওরাও জানে ওদের কিছু হবে না।'

আরও পড়ুন: Mamata Banerjee: 'ধমকালেই অ্যারেস্ট করিয়ে দেব, আর কত খাবে'? হুঁশিয়ারি ক্ষুদ্ধ মমতার

ব্যবসায়ীর ওপর হামলার চেষ্টা, ধৃত ব্যক্তি

গতকালের আরও এক ঘটনা। ব্যবসায়ীর ওপর হামলা চালাতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেলেন এক ব্যক্তি। নদিয়ার চাপড়ার শ্রীনগর এলাকার বাসিন্দা তাপস সাহা একটি মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার কর্মী। তাঁর দেওয়া সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, মঙ্গলবার রাত ৯টা ৪০ নাগাদ নিজের দোকানে বসে কাজ করছিলেন ব্যবসায়ী। সেই সময় গামছায় মুখ ঢাকা এক ব্যক্তি ঘরে ঢুকে হামলা চালায় এক ব্যক্তি। পরে বিষ্ণু ঘোষ নামে বেথুয়াডহরির বাসিন্দা ওই হামলাকারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদ থেকে হামলা চালিয়ে থাকতে পারেন তিনি। অভিযোগকারী ব্যবসায়ীর নাম তাপস সাহা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget