এক্সপ্লোর

North 24 Paraganas News: নকল পায়ের জন্য টাকা না দেওয়ায় খুন ইছাপুরের বৃদ্ধাকে, ২ দিনের মধ্য রহস্যের কিণারা, গ্রেফতার অভিযুক্ত

North 24 Paraganas News: পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকবছর আগে ছিনতাই করতে গিয়ে পা কাটা যায় ধৃতের। মহিলা তাঁকে নকল পায়ের জন্য ১৫ হাজার টাকা দেবেন প্রতিশ্রুতি দেন।

সমীরণ পাল, ইছাপুর (উত্তর ২৪ পরগনা):  দুর্ঘটনায় পা হারানো ভিখারিকে নকল পায়ের জন্য টাকা দিতে রাজি না হওয়ায় একাকী মহিলাকে খুন (Icchapur Woman Murder)। উত্তর ২৪ পরগনার (North 24 Paraganas) ইছাপুরের ওই খুনের ঘটনায় ২ দিনের মধ্যে কিনারা করল পুলিশ (Police)। গ্রেফতার অভিযুক্ত। রবিবার বাড়ি থেকে উদ্ধার হয় ৭২ বছরের সিক্তা চট্টোপাধ্যায়ের গলাকাটা মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, অসহায়, দুঃস্থদের টাকাপয়সা দিয়ে সাহায্য করতেন মহিলা। সেই সূত্রেই অভিযুক্ত অঞ্জন চৌধুরীর সঙ্গে পরিচয়। পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকবছর আগে ছিনতাই করতে গিয়ে পা কাটা যায় ধৃতের। মহিলা তাঁকে নকল পায়ের জন্য ১৫ হাজার টাকা দেবেন প্রতিশ্রুতি দেন। অভিযোগ, রবিবার সেই টাকা চাইতে আসে অভিযুক্ত। এ নিয়ে মহিলার সঙ্গে বচসার জেরে ওই দুষ্কৃতী গলায় শাড়ির আঁচল পেঁচিয়ে মহিলার শ্বাসরোধ করে। এরপর মৃত্যু নিশ্চিত করতে ফল কাটার ছুরি দিয়ে গলার নলি কেটে দেয় বলে অভিযোগ। গতকাল গাড়ুলিয়া থেকে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে নোয়াপাড়া থানার পুলিশ।

উত্তর ২৪ পরগনার ইছাপুরে গলার নলি কেটে মহিলাকে নৃশংসভাবে খুন করা হয় ওই বৃদ্ধাকে।  রক্তের দাগ দেখে, তদন্তকারীদের অনুমান ছিল, মৃতদেহ এক ঘর থেকে অন্য ঘরে টেনে নিয়ে গেছে আততায়ীরা। ঘটনার জেরে লন্ডভন্ড হয়ে গিয়েছিল ঘর।  পাওয়া যায়নি  মহিলার মোবাইল ফোনটি। তবে, প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ছিল, কোনও লুঠপাট হয়নি। তাহলে, একাকী মহিলাকে কেন এ’ভাবে গলা কেটে খুন করা হল, তা নিয়ে ঘনীভূত হয়েছিল রহস্য।

স্থানীয় সূত্রে খবর, বাড়িতে একাই থাকতেন ৭৩ বছরের সিক্তা চট্টোপাধ্যায়। মেয়ে পুণেতে থাকেন। গত রবিবার রাতে সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশীরা গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় দেহ ঘরের মেঝেতে পড়ে রয়েছে। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। বিকেলে দুধ দিতে এসে, কোনও সাড়াশব্দ পাননি দুধওয়ালা। কী কারণে মহিলাকে খুন করা হল, তা জানতে  তদন্ত শুরু করে পুলিশ। ঘটনাস্থলে আনা হয় পুলিশ কুকুর। তারপর দুদিনের মধ্যেই হত্যা রহস্যের কিণারা হল বলে পুলিশ জানিয়েছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget