এক্সপ্লোর

North 24 Paraganas Jawan Death: মণিপুরের ধসে মৃত দুই বাঙালি জওয়ান, এলাকায় শোকের ছায়া

Manipur Landslide Jawan Death: মণিপুরের টুপুলে ভয়াবহ ধসে মৃত্যু হয়েছে এক বাঙালি জওয়ানেরও। ১০৭ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন তিনি। পরিবার সূত্রে খবর, ১৫ বছর ধরে, সেনাবাহিনীতে চাকরি করছেন সন্তু।

সমীরণ পাল ও আব্দুল ওয়াহাব, উত্তর ২৪ পরগনা: মণিপুরের ভয়ঙ্কর ধসে (Manipur Landslide) মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনার দুই বাঙালি জওয়ানের (Bengali Jawan)। একজনের বাড়ি বনগাঁয় (Bongaon), আরেকজনের মাটিয়ায় (Matia)। জওয়ানদের মৃত্যুর খবর পৌঁছতেই এলাকা জুড়ে শোকের আবহ।

মণিপুরের ধসে মৃত দুই বাঙালি জওয়ান

মণিপুরের ধসে মৃত দুই বাঙালি জওয়ান। মৃত জওয়ান সন্তু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী জয়া বন্দ্যোপাধ্যায় বলেন, 'বলেছিল ঘুম পাচ্ছে, খুব ক্লান্ত, অ্যালার্ম দিয়ে রাখছি। দু’ঘণ্টা পর, ফোন করব। ভাবলাম ঘুমিয়ে পড়েছে।'

অপেক্ষায় ছিলেন স্ত্রী, ঘুম ভাঙলেই স্বামী ফোন করবে। কিন্তু, সেই ফোন আর এল না। চিরতরে ঘুমের দেশে হারিয়ে গেলেন, উত্তর ২৪ পরগনার, বনগাঁর বাসিন্দা, সেনা জওয়ান, সন্তু বন্দ্যোপাধ্যায়। 

মণিপুরের টুপুলে ভয়াবহ ধসে মৃত্যু হয়েছে এক বাঙালি জওয়ানেরও। ১০৭ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন তিনি। পরিবার সূত্রে খবর, ১৫ বছর ধরে, সেনাবাহিনীতে চাকরি করছেন সন্তু। ৬ মাস আগে মণিপুরের টুপুলে তাঁর পোস্টিং হয়। ফেব্রুয়ারির শেষে দেড় মাসের ছুটি নিয়ে বাড়ি আসেন। ফিরে যান ১১ এপ্রিল। সেই শেষ যাওয়া। বুধবার রাতে, ফোনে ঠিক মতো নেটওয়ার্ক পাচ্ছিলেন না সন্তুর স্ত্রী। প্রচণ্ড বৃষ্টির কারণেই সমস্যা হচ্ছিল বলে মনে করেছিলেন। ভাবতেও পারেননি, এভাবে পরিবারে বিপর্যয় নেমে আসবে। 

মৃত জওয়ান সন্তু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী বলেন, 'ক’দিন ধরেই বৃষ্টিতে নেটওয়ার্ক পাচ্ছিলাম না। রাত ১ টা থেকে ফোন সুইচড অফ ছিল। ওর বন্ধুরা সমানে ফোন করছিল। রাতে কেউ কিছু বলেনি। সকালে দেখলাম তালিকায় ওর ছবি।' ছেলের মৃত্যুতে শোকে পাথর হয়ে গেছেন মা-বাবা।

আরও পড়ুন: Howrah: ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট যুবক, বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু

হাসি-খুশি, পরোপকারী ছেলেটা এভাবে শেষ হয়ে গেল। কিছুতেই যেন মেনে নিতে পারছে না বনগাঁর ব্যারাকপুর এলাকার বাসিন্দারা। 

এদিকে, মণিপুরের ধসে মৃত্যু হয়েছে, উত্তর ২৪ পরগনার আরও এক সেনা জওয়ানের। শেখ মহিনুদ্দিন নামে ওই জওয়ানের পরিবারের দাবি, শনিবার সকালে, সেনাবাহিনীর তরফে ফোন করে তাঁর মৃত্যুর খবর দেওয়া হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget