এক্সপ্লোর

North 24 Paraganas: দফায় দফায় হামলার অভিযোগ, উত্তর ২৪ পরগনায় 'আক্রান্ত' বিজেপি

North 24 Paraganas News: কোথাও বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল, আবার কোথাও বিজেপি কর্মীর দোকান ভাঙচুরের অভিযোগ উঠল। আর অভিযোগের তির তৃণমূলের দিকে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ফের হিংসার ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার (North 24 Paraganas) ২ স্থানে। ব্যারাকপুরের (Barrackpore) মামুদপুরে হিংসা। অন্যদিকে অশোকনগরে (Ashoknagar) দোকান ভাঙচুরের ঘটনা ঘটল। ঠিক কী ঘটল?

উত্তর ২৪ পরগনায় 'আক্রান্ত' বিজেপি

ফের বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল। এবার ঘটনা ব্যারাকপুর লোকসভার অন্তর্গত মামুদপুরের। মারধরের অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্য ও তার দলবলের বিরুদ্ধে। আহত বিজেপি কর্মীকে তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে। এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় তৃণমূলের তরফে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে, 'বিক্ষিপ্ত কিছু গন্ডগোল হচ্ছে, পুলিশ ব্যবস্থা নেবে' বলে। কিন্তু উল্টোদিকে বিজেপির কটাক্ষ, 'দিকে দিকে গুন্ডারাজ কায়েম হচ্ছে'।

অন্যদিকে অশোকনগরে বিজেপি কর্মীর দোকান ভাঙচুরের অভিযোগ উঠল। দোকান ভাঙচুর করে তৃণমূলের পতাকা লাগানোর অভিযোগ উঠল। দোকান দখল করতে হামলা চালায় তৃণমূলের, এমনই অভিযোগ তুললেন বিজেপি কর্মী। যদিও পাল্টা তৃণমূল দাবি করেছে যে এগুলো  বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জের। 

অন্যদিকে মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাথরপ্রতিমায় তৃণমূলের ব্লক সম্পাদক ও দক্ষিণ গঙ্গাধরপুরের অঞ্চল সভাপতি মহিম মোল্লাকে কোপানোর অভিযোগ উঠল দুষ্কৃতীর বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগের তির ISF-এর দিকে।                                                                               

আরও পড়ুন: Bird Flu: পাঁচ বছর পর ফিরল বার্ড ফ্লু আতঙ্ক, আক্রান্ত বাংলার এক শিশু, WHO-র রিপোর্টেও উল্লেখ

গতকাল, অর্থাৎ মঙ্গলবার দক্ষিণ গঙ্গাধরপুর সমবায় সমিতিতে লোকসভা ভোটের পর্যালোচনা বৈঠক চলছিল। অভিযোগ, সেই সময়ে ব্যক্তিগত প্রয়োজনে তৃণমূল নেতা বাইরে বেরোতেই ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে মনিরুদ্দিন হালদার নামে ওই দুষ্কৃতী। পালিয়ে যাওয়ার সময় তাকে ধাওয়া করে ধরে ফেলেন তৃণমূল কর্মীরা। পরে ঢোলাহাট থানার পুলিশ ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে। আহত নেতার সঙ্গে দেখা করেন মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদার। এই ঘটনায় ISF-কে কাঠগড়ায় তুলছে ঘাসফুল শিবির। যদিও ISF-এর দাবি, লোকসভা ভোটে মথুরাপুরে তারা ভাল ফল করায় মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা হচ্ছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ভিডিও

CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget