এক্সপ্লোর

North 24 Paraganas: দ্বিতীয় খুনের সূত্র ধরে পাকড়াও খড়দার 'সাইকো কিলার'

North 24 Paraganas Crime News: পুলিশ সূত্রে খবর, শনিবার পানিহাটির গিরিবালা ঘাটে ইট দিয়ে থেঁতলে এক যুবককে খুন করা হয়। তদন্তে নেমে গতকাল খড়দা থেকে বিপ্লব দাস নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: গঙ্গার (Ganga River) পাড়ে কাউকে একা দেখলেই খুনের ছক কষা শুরু হত। কয়েকদিনের মধ্যে এভাবে দু’-দুটো খুন (Murder) করেছে বলে পুলিশের (Police) কাছে দাবি। দ্বিতীয় খুনের সূত্র ধরেই এবার খড়দায় (Khardah- North 24 Paraganas) মিলল সাইকো কিলারের (psycho killer) খোঁজ। গ্রেফতার অভিযুক্ত।

 পুলিশ সূত্রে খবর, শনিবার পানিহাটির গিরিবালা ঘাটে ইট দিয়ে থেঁতলে এক যুবককে খুন করা হয়। তদন্তে নেমে গতকাল খড়দা থেকে বিপ্লব দাস নামে বছর বাইশের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। জেরায় ধৃত স্বীকার করে, কয়েকদিন আগে মধ্যমগ্রামের এক যুবককেও এভাবে খুন করে গঙ্গায় ভাসিয়ে দেয়। গঙ্গার পাড়ে কাউকে একা দেখলেই খুন করার ছক কষত বলে পুলিশের কাছে জানিয়েছে ওই সাইকো কিলার।

পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে বেলঘরিয়ার নেশামুক্তি কেন্দ্র থেকে ছাড়া পেয়েছিল ওই যুবক। স্থানীয় সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ  গতকাল তাকে গ্রেফতার করে।  তাকে জেরা করে জানা গেছে, নেশামুক্তি কেন্দ্র থেকে ছাড়া পাওয়ার পর কয়েকদিনের ব্যবধানে পরপর দুটি খুন করে সে। জেরায় এই জোড়া খুনের কথা কবুল করেছে অভিযুক্ত। আজ তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। সেখানে নিজেদের হেফাজতে অভিযুক্ত চাইবে পুলিশ।   এরপর কেন সে এভাবে খুন করত তা তাকে  মনোবিদদের সামনে বসিয়ে জেরা করে জানার চেষ্টা করবে পুলিশ।

উল্লেক্য়, গতকাল সকালে পানিহাটি গিরিবালা ঘাটে মাটি খুঁড়ে দেহ উদ্ধার করা হয়।   জানা গেছে, টাকা চাওয়া নিয়ে নিহতের সঙ্গে বচসা হয়েছিল অভিযুক্ত যুবকের। বচসার পর সে ইঁট দিয়ে থেঁতলে খুন করে । পুলিশ সূত্রে খবর, বিপ্লব দাস এভাবে যারা একা একা গঙ্গার ঘাটে ঘুরতেন তাঁদের নিশানা করত। তাদের কাছে গিয়ে টাকা চাইত এবং এরপর বচসায় জড়িয়ে পড়ত। কিছুদিন আগেও এভাবেই বচসায় জড়িয়ে সে আরও একজনকে খুন করেছে বলে অভিযোগ।

পুলিশ জানিয়েছে, কিছুদিন আগে কাজের জন্য অভিযুক্ত বেঙ্গালুরুতে গিয়েছিল। সে উদভ্রান্তের মতো ঘুরে বেড়াত। তাকে গ্রেফতার না করলেও আরও কেউ কেউ হয়ত তার শিকার হত বলে পুলিশ আশঙ্কা প্রকাশ করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সাইকো কিলার।

সেরা শিরোনাম

West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
Panihati Incident: পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
North 24 Parganas News: শোভাযাত্রা থেকে পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধানের বাড়িতে 'হামলা', অভিযোগ বারাসাতে
শোভাযাত্রা থেকে পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধানের বাড়িতে 'হামলা', অভিযোগ বারাসাতে
BJP News: নিকাশি নালার জন্য ৮% তোলা চাওয়ার অভিযোগ, বিজেপি কর্মীকে তাড়া করলেন স্থানীয়রা, বেধড়ক মারধর
নিকাশি নালার জন্য ৮% তোলা চাওয়ার অভিযোগ, বিজেপি কর্মীকে তাড়া করলেন স্থানীয়রা, বেধড়ক মারধর

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget