এক্সপ্লোর

Thakurnagar station: ট্রেন বাতিলের প্রতিবাদে অবরোধ ঠাকুরনগর স্টেশনেও, বনগাঁ-শিয়ালদা শাখায় ভোগান্তি যাত্রীদের

শিয়ালদা-বনগাঁ শাখার ঠাকুরনগর স্টেশনেও ভোর ৪টে ৪০ থেকে অবরোধ শুরু হয়। একইভাবে পরপর দুটি ট্রেন বাতিল হওয়ায় এই অবরোধ বলে জানা গেছে।

 

উত্তর ২৪ পরগনা: পরপর ট্রেন বাতিল হওয়ায় ভোর থেকে শিয়ালদার দুই শাখায় রেল অবরোধ। শিয়ালদা দক্ষিণ শাখার তালদি স্টেশনে রেললাইনে লোহার পাত ফেলে আটকে  দেওয়া হয় আপ ক্যানিং লোকাল।শিয়ালদা-বনগাঁ শাখার ঠাকুরনগর স্টেশনেও ভোর ৪টে ৪০ থেকে অবরোধ শুরু হয়। একইভাবে পরপর দুটি ট্রেন বাতিল হওয়ায় এই অবরোধ বলে জানা গেছে।  রেল অবরোধের জেরে ভোগান্তির শিকার বহু যাত্রী।

জানা গেছে, এদিন ভোরে প্রথম ট্রেনে বাতিল হয়। এরপর দ্বিতীয় ট্রেনে সাধারণ যাত্রীদের উঠতে বারণ করা হয়। কারণ, ওই ট্রেন স্টাফ স্পেশ্যাল করা হয়েছে। ফলে এতে শুধু রেলের কর্মী, স্বাস্থ্য পরিষেবা সহ অন্যান্য জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরাই যেতে পারবেন। ফলে সাধারণ যাত্রীদের জন্য টিকিট বিক্রি করা হচ্ছিল না। তাঁদের উঠতেও বারণ করা হয়। বলা হয়, এই ট্রেনে উঠলে জরিমানা করা হবে। এরপরই ক্ষুব্ধ যাত্রীরা অবরোধ শুরু করেন। অবরোধকারীদের বেশিরভাগই মহিলা ও ফুল বিক্রেতা। যাত্রীদের মধ্যে অনেক মহিলাই রয়েছেন, যাঁরা কলকাতা বা শহরতলিতে বাড়িতে পরিচারিকার কাজ করেন। আবার ফুল বিক্রেতারাও রয়েছেন। তাঁদের বক্তব্য, নির্দিষ্ট সময়ের মধ্যে ফুল নিয়ে যেতে না পারলে তা অবিক্রিত থেকে যাবে। তাঁরা ঠাকুরনগর স্টেশনের কাছে রেলগেটে অবরোধ শুরু করেন। ফলে বিপর্যস্ত হয়ে পড়ে শিয়ালদা-বনগাঁ শাখার ট্রেন চলাচল। ঘটনাস্থলে পৌঁছেছেন গাইঘাটা থানার পুলিশ । করোনা আবহে নিয়ন্ত্রণবিধি জারি থাকায়, রেলের পরিবর্তিত সূচি অনুযায়ী, ভোর ৫টা থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। যাত্রীদের দাবি, এর ফলে নির্দিষ্ট সময়ে কর্মস্থলে পৌঁছতে সমস্যা হচ্ছে। রেল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। যাই হোক, যাত্রীরা অবরোধ চালিয়ে যাচ্ছেন বলে খবর।এই মুহূর্তে গাইঘাটা থেকে শিয়ালদা পর্যন্ত চলছে ট্রেন।

শিয়ালদা দক্ষিণ শাখার তালদি স্টেশনে রেললাইনে লোহার পাত ফেলে আটকে  দেওয়া হয় আপ ক্যানিং লোকাল। নিত্য যাত্রীদের দাবি, ভোর ৩টে ৪৫-এর প্রথম ট্রেন বাতিল হওয়ায় নির্দিষ্ট সময়ে কর্মস্থলে পৌঁছতে সমস্যা হচ্ছে। প্রতিবাদে ভোর ৫টা থেকে তালদি স্টেশনে শুরু হয় রেল অবরোধ। বেলা গড়ালে নিত্যযাত্রীদের সঙ্গে অবরোধকারীদের হাতাহাতি শুরু হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Pakistani Terrorist Arrest: পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget