এক্সপ্লোর

North 24 Paraganas: এবার বিজেপির বিক্ষুব্ধদের নিয়ে পিকনিক শান্তনু ঠাকুরের

জয়প্রকাশ মজুমদাররা অবশ্য এই পিকনিকে কোনও রাজনীতির কোনও সম্পর্কে রয়েছে বলে মনে করছেন না। সামাজিক চড়ুইভাতিতে এসেছেন। পিকনিকে যোগদানকারীরা বলছেন, এর কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই।


উত্তর ২৪ পরগনা: বনগাঁ (Bangaon)জোড়া বৈঠকের পর বিজেপির (BJP) বিক্ষুব্ধদের (Rebels) নিয়ে পিকনিক (Picnic) বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের (Shantanu Thakur)। উত্তর ২৪ পরগনার (North 24 Paraganas) নহাটায় পিকনিক কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের।  পিকনিকে যোগ দিতে হাজির হয়েছেন জয়প্রকাশ, রীতেশ, অশোক কীর্তনিয়ারা। গোপালনগর দক্ষিণে বিজেপি মণ্ডল সভাপতির বাড়িতে পিকনিকের আয়োজন করা হয়েছে। শান্তনু ঠাকুর বলেছেন,  সুরের থেকে বেসুর শুনতে ভালো লাগে, সেটাই মানুষের কাছে গৃহীত হবে। যে অবস্থান বিজেপির, তার থেকে যদি বেসুরো সুর বাজে, তাহলে তাই-ই গৃহীত হবে মানুষের মধ্যে।সেই অবস্থাই আগামীতে তৈরি হতে চলেছে। 

জয়প্রকাশ মজুমদাররা অবশ্য এই পিকনিকে কোনও রাজনীতির কোনও সম্পর্কে রয়েছে বলে মনে করছেন না। সামাজিক চড়ুইভাতিতে এসেছেন। পিকনিকে যোগদানকারীরা বলছেন, এর কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। করোনা পরিস্থিতিতে এবার ছোট করে পিকনিক হচ্ছে।

‘পিকনিকের বিষয়ে কিছু জানি না’, মন্তব্য বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের।  তিনি বলেছেন, দলের তরফ থেকে কোনও পিকনিক হচ্ছে না। যাঁরা পিকনিকের আয়োজন করেছেন, তাঁরা বেশ কিছুদিন ধরেই গোষ্ঠীবাজি করছেন।সংগঠনের বাইরে আমরা তো থাকতে পারি না।  দলের বাইরে কিছু করব না, জেনেই হয়ত ডাকেনি। 

উল্লেখ্য,  সংশোধিত নাগরিকত্ব আইন দ্রুত প্রনয়নের দাবিত ইতিমধ্যেই বিজেপির উপর চাপ আরও বাড়িয়েছেন মতুয়া সাংসদ, বিধায়করা। দাবি আদায়ে দেশজুড়ে আন্দোলনে নামতে চলেছে মতুয়ারা। মতুয়াদের পাশে দল আছে বলে জানিয়েছে বিজেপি। মতুয়া ক্ষোভ সামনে চলে আসায় গেরুয়া শিবিরকে খোঁচা দিয়েছে তৃণমূল।মতুয়া ঠাকুরবাড়ির সদস্য ও গাইঘাটার বিজেপি বিধায়ক  সুব্রত ঠাকুর বলেছেন, উদ্বাস্তুদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে, সিএএ চালু হোক, তার জন্য আন্দোলন হবে।

দলের রাজ্য ও জেলা কমিটিতে মতুয়া প্রতিনিধিত্ব ব্রাত্য করে রাখার অভিযোগে বঙ্গ বিজেপির অন্দরে বিদ্রোহের সুর!এই প্রেক্ষাপটেই বঙ্গ বিজেপির অস্বস্তি বাড়িয়ে,এবার সংশোধিত নাগরিকত্ব আইন বা CAA দ্রুত কার্যকরের দাবিতে আন্দোলনের ডাক দিয়েছেন বিজেপির মতুয়া সম্প্রদায়ের জনপ্রতিনিধিরা।সংশোধিত নাগরিকত্ব আইন এখনও কার্যকর না হওয়ায়, ইতিমধ্যেই দলীয় নেতৃত্বের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বঙ্গ বিজেপির উদ্বাস্তু সেল।

এই প্রেক্ষাপটেই বিজেপির উপর চাপ আরও বাড়ালেন পদ্ম প্রতীকে সাংসদ-বিধায়ক হওয়া মতুয়া জনপ্রতিনিধিরা।২০১৯-এর ১২ ডিসেম্বর সংশোধিত নাগরিকত্ব বিল আইনে পরিণত হয়।৪ বার পিছিয়ে গিয়েও এখনও আইন কার্যকর হয়নি।আর তা নিয়েই বারবার মতুয়াদের ক্ষোভ প্রকাশ্যে আসছে। 
এর আগে আইন কার্যকরের দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দেন, বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।রবিবার ঠাকুরনগরে মতুয়া ঠাকুরবাড়িতে, তাঁর নেতৃত্বে আড়াই ঘণ্টার বেশি বৈঠক হয়। রুদ্ধদ্বার বৈঠকে ছিলেন মতুয়া ঠাকুর বাড়ির সদস্য ও বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর,বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া ও রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Pakistani Terrorist Arrest: পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget