এক্সপ্লোর

North 24 Pargana: জগদ্দলে বট গাছের ফাঁক থেকে উদ্ধার ৮টি তাজা বোমা

North 24 Pargana News: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি অস্ত্র ও বোমা উদ্ধারের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ মতোই অস্ত্র ও বোমা উদ্ধারে জোর দিয়েছিল জগদ্দল থানার পুলিশ।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: জগদ্দলের জিলিপি মাঠের বড় বটগাছের ফাঁক-ফোকর থেকে উদ্ধার আটটি তাজা বোমা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এর আগে রামপুরহাট বগটুই গ্রামে হত্যালীলার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি অস্ত্র ও বোমা উদ্ধারের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ মতোই অস্ত্র ও বোমা উদ্ধারে জোর দিয়েছিল জগদ্দল থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে জগদ্দলের গোলঘর জিলিপি মাঠের ধারে একটি বিশালাকার বট গাছের ফাঁক-ফোকর থেকে আটটি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। গত শুক্রবার ভোরে শ্যামনগর প্রভাতী সংঘ মাঠ থেকে আগ্নেয়াস্ত্র-সহ তিনজনকে পুলিশ পাকড়াও করেছে। পুলিশ জানিয়েছে, অস্ত্র ও বোমা উদ্ধারে তল্লাশি অভিযান জারি থাকবে।

গতকাল বোমাবাজি হয়েছিল

কোচবিহারের তুফানগঞ্জে যুব তৃণমূল নেতার বাড়ির সামনে বোমাবাজি। অভিযোগ, গতকাল রাতে চিলাখানা ২ নম্বর অঞ্চলের যুব তৃণমূল সভাপতি বাসুদেব রায়ের বাড়ির সামনে বেশ কয়েকটি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। আতঙ্কে ঘরবন্দি ছিল যুব তৃণমূল নেতার পরিবার। সকালে বাড়ির সামনে বোমার টুকরো, সুতলি পড়ে থাকতে দেখা যায়। পরে তুফানগঞ্জ থানার পুলিশ গিয়ে সেগুলি উদ্ধার করে। ডাম্পারে মাটি নিয়ে যাওয়াকে কেন্দ্র করে এলাকায় গন্ডগোল চলছে। তার জেরেই বোমাবাজি বলে যুব তৃণমূল নেতার আশঙ্কা। 

রামপুরহাটকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই জেলায় জেলায় বোমা, অস্ত্র উদ্ধারে পুলিশি তত্পরতা চোখে পড়ল এদিন। বীরভূমের মাড়গ্রাম থেকে উদ্ধার হল প্রায় ৬০টি তাজা বোমা। গোপন সূত্রে খবর পেয়ে আজ সকালে ছোট ডাঙাল গ্রামে হানা দেয় পুলিশ। গ্রামের সেচ খালের ধারে ৬টি জার উদ্ধার হয়। জারের মধ্যে মেলে তাজা বোমা। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াডকে।

উল্লেখ্য, গতকাল পশ্চিম মেদিনীপুরের কেশপুরেও উদ্ধার হয় বোমা। ধলহারা বরডাঙা এলাকায় ফাঁকা জমি থেকে শ’ খানেক বোমা উদ্ধার করে পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর জেলাজুড়ে লাগাতার অভিযান চলবে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget