এক্সপ্লোর

Shyamnagar News: অটো রাখা নিয়ে বচসার জের, ফের আক্রান্ত পুলিশ

১ এএসআই, ২ সিভিক ভলান্টিয়ার সহ ৪ জনকে বেধড়ক মারধরের অভিযোগ । কয়েকজন অটোচালককে আটক করেছে পুলিশ। 

উত্তর ২৪ পরগনা: ফের আক্রান্ত পুলিশ, এবার উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) শ্যামনগরে। অটো রাখা নিয়ে বচসার জেরে পুলিশকে মারধরের অভিযোগ। শ্যামনগর স্টেশন (Shamnagar Station) সংলগ্ন রাস্তায় অটো পার্কিং নিষিদ্ধ। নিষেধাজ্ঞা উড়িয়ে অটো রাখতে গেলে বাধা দেয় পুলিশ। ১ এএসআই, ২ সিভিক ভলান্টিয়ার সহ ৪ জনকে বেধড়ক মারধরের অভিযোগ । কয়েকজন অটোচালককে আটক করেছে পুলিশ (Police)। 

উত্তর ২৪ পরগনার শ্যামনগরে অটো চালকদের দাদাগিরি। বেআইনি পার্কিংয়ে বাধা দেওয়ায়, আক্রান্ত পুলিশ। আহত হন এক ASI ও ৩ সিভিক ভলান্টিয়ার। এই ঘটনায় ৭ জন অটো চালককে গ্রেফতার করেছে জগদ্দল থানার পুলিশ। ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক যুবক বলছেন, যা পারো করে নাও। আরেকদিকে, পুলিশ বলছে, বেআইনি কাজে বাধা দিলে তাদের খুনের হুমকি দেওয়া হচ্ছে। বেআইনি কাজ রুখতে গিয়ে আক্রান্ত আইনের রক্ষকরা।

বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার শ্যামনগরে অটো চালকদের সঙ্গে পুলিশের বচসা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল। রাস্তা সরু হওয়ায়, শ্যামনগর স্টেশন লাগোয়া ঘোষপাড়া রোডে অটো দাঁড় করানো নিষেধ। পুলিশের দাবি, নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে যাত্রী তোলার জন্য যেখানে-সেখানে অটো দাঁড় করাচ্ছেন চালকরা। এই নিয়ে রোজ ঝামেলা হয়। এদিন সিভিক ভলান্টিয়াররা বেআইনি পার্কিং আটকাতে যাওয়ায়, বচসা বাধে। অভিযোগ, তাঁদের ওপর চড়াও হন অটো চালকরা (Auto Drivers)।

জগদ্দল থানার আক্রান্ত এএসআই সমর চক্রবর্তী বলেছেন, 'আমি এসে দেখলাম সিভিকদের মারছে। পাবলিক থামাতে গেছে, এই নিয়ে মারামারি। সিভিকদের গায়ে হাত দিয়েছে। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। '

অটো চালকদের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তুলেছে পুলিশ। পাল্টা পুলিশের ঘাড়েই দায় চাপিয়েছে তৃণমূলের (TMC) অটো ইউনিয়ন অটো চালকদের সঙ্গে পুলিশের বচসা নিয়ে সরব হয়েছে বিজেপি। এর জন্য তৃণমূল সরকারের ব্যর্থতাকেই দায়ী করেছে তারা।

আরও পড়ুন- শুভেন্দুর সভায় পুলিশি অনুমতি না মেলার অভিযোগ, হাইকোর্টের দ্বারস্থ বিজেপি

শ্যামনগরের ঘটনায় ৭ জন অটো চালককে গ্রেফতার করেছে জগদ্দল থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।                                     

 আরও পড়ুন: ফলাহারের সাতকাহন, কখন ফল খাবেন? কীভাবে ফল খাবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Pakistani Terrorist Arrest: পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget