এক্সপ্লোর

North 24 Pargana: ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় দ্বিতীয় চার্জশিট গঠন সিবিআইয়ের

North 24 Pargana: হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরুর ৮দিনের মাথায় দ্বিতীয় চার্জশিট। ভাটপাড়ায় বিজেপি কর্মী জয়প্রকাশ যাদব খুনের মামলায় চার্জশিট।

প্রকাশ সিনহা, ভাটপাড়া: ভোট পরবর্তী সন্ত্রাস-মামলায় সিবিআইয়ের দ্বিতীয় চার্জশিট পেশ। হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরুর ৮দিনের মাথায় দ্বিতীয় চার্জশিট। ভাটপাড়ায় বিজেপি কর্মী জয়প্রকাশ যাদব খুনের মামলায় চার্জশিট। ব্যারাকপুর আদালতে ৪জনের বিরুদ্ধে সিবিআইয়ের চার্জশিট। ৬ জুন ভাটপাড়ায় বিজেপি কর্মীকে বোমা মেরে খুনের অভিযোগ উঠেছিল।

ভাটপাড়ায় বিজেপি কর্মী জয়প্রকাশ যাদব খুনের মামলায় ব্যারাকপুর আদালতে ৪জনের বিরুদ্ধে গঠিত হল চার্জশিট। গত ৬ জুন, উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় বোমাবাজিতে নিহত হন বিজেপির কর্মী জয়প্রকাশ যাদব। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে মৃতের পরিবার। তদন্তে নেমে ৩ দিন ধরে মৃতের পরিবারের বয়ান রেকর্ড করে সিবিআই। ঘটনার পুনর্নির্মাণ করা হয়। 

হাইকোর্টের নির্দেশে, ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্ত শুরুর ৮ দিনের মাথায় দ্বিতীয় চার্জশিট পেশ করল সিবিআই। সিবিআই সূত্রে খবর, চার্জশিটে টুকুন চক্রবর্তী ওরফে টুনটুন, অনিমেষ পাল,  লালন ও চন্দন সিংহ নামে ৪ জনের নাম রয়েছে। তাঁদের বিরুদ্ধে ৩০২ ধারায় খুনের মামলা রুজু হয়েছে। স্থানীয় সূত্রে খবর, এঁরা প্রত্যেকেই এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। সিবিআই সূত্রে দাবি, তদন্তে আরও কয়েকজনের নাম উঠে এসেছে। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। 

মঙ্গলবার, বীরভূমের নলহাটিতে বিজেপি কর্মী হত্যা মামলায় চার্জশিট দিয়েছিল সিবিআই। ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তে এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে সিবিআই।  জগদ্দলে, বিজেপি কর্মীর মায়ের মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবারই গ্রেফতার হয় এক তৃণমূল কর্মী। এর আগে, নদিয়ার চাপড়ায়, বিজেপি কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে খুনের ঘটনায় গ্রেফতার হন ৪ জন।

সিবিআই সিটকে তদন্তের নির্দেশ দেওয়ার পর আজ প্রথমবার বসছে বৃহত্তর বেঞ্চ। আইনজীবি সূত্রে খবর, ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় পরবর্তী পর্যায়ের প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার জন্য ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চ আবার একত্রিত হচ্ছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, এই সিটের শীর্ষে একজন সুপ্রিম কোর্টের অবসর প্রাপ্ত বিচারপতি থাকবেন। যার পর্যবেক্ষণে কাজ করবে সিট। ফলত গতকাল সিট গঠন হয়ে যাওয়ার পরে আজ কোন বিচারপতির পর্যবেক্ষণে সিট কাজ করবে, সেই বিষয় সিদ্ধান্ত নেওয়ার জন্যই মূলত আজকের এই বৃহত্তর বেঞ্চ। এই বেঞ্চে ঘোষিত হয় যে, সিট-এর তদারকি করবেন সুপ্রিম কোর্টের অবসর প্রাপ্ত বিচারপতি মঞ্জুলা চেল্লুর।

 

 

সেরা শিরোনাম

TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget