এক্সপ্লোর

North 24 Pargana News : জলে ভাসছে ৭৩টি প্রাইমারি স্কুল আর ২৯ টি হাই স্কুলের বই খাতা, সঙ্গে চন্দ্রবোড়া সাপ !

এবারই প্রথম নয়। প্রতিবছরই বর্ষায় ডুবে যায় এই দফতর। আর ভয়ঙ্কর পরিণতি হয় দামি দামি জিনিস পত্রের। 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : তুমুল বৃষ্টিতে ভাসছে বাংলা। উত্তরবঙ্গের দুর্যোগ চলছে সেই বর্ষা-শুরু থেকে। এবার শুরু দক্ষিণবঙ্গে। মৌসুমী অক্ষরেখার প্রভাবের সঙ্গী হয়েছে গভীর নিম্নচাপ রেখা। সব মিলিয়ে দক্ষিণ বঙ্গের জেলা থেকে জেলা দুর্যোগময়। শনিবারও দফায় দফায় বৃষ্টি হয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ ও বীরভূমে। জল থৈ থৈ অবস্থা উত্তর ২৪ পরগণাতেও।

প্রবল বৃষ্টিতে নৈহাটিতে ধরা পড়ল এক চাঞ্চল্যকর ছবি। জলে ভাসছে নৈহাটিতে স্কুল পরিদর্শকের অফিস। সরকারি
অফিসের গুদামে রয়েছে কয়েক লক্ষ টাকার বই-খাতা, দামি কম্পিউটার, ল্যাপটপ। সে সবই এখন ভাসমান অবস্থায়। তবে এবারই প্রথম নয়। প্রতিবছরই বর্ষায় ডুবে যায় এই দফতর। আর ভয়ঙ্কর পরিণতি হয় দামি দামি জিনিস পত্রের। 

এই সরকারি দফতরে কাজ করেন ১২  জন কর্মী। তাঁরা কেউই ঢুকে পারেননি। সবাই রয়েছেন বাইরে বসে।কার্যত সকলেরই মাথায় হাত। এই অফিসের গুদামে থাকে লক্ষ লক্ষ টাকার বই খাতা। আছে দামী দামী কম্পিউটার ল্যাপটপ। এই পরিদর্শকের অফিস থেকে ৭৩ টি প্রাইমারি স্কুল এবং ২৯ টি হাই স্কুলের বই খাতা সরবরাহ করা হয়ে থাকে। সেই অফিসই কার্যত জলের তলায়। বইখাতার অবস্থা ভয়াবহ। 

শুধু তাই নয়, এখানে জলে ভাসছে বিষাক্ত পোকামাকড় । স্থানীয়দের দাবি, দেখা মিলেছে চন্দ্রবোড়া সাপেরও। সকাল থেকে কর্মীরা বাইরে বসে রয়েছেন।  কর্মীদের দাবি , ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা জানিয়েছেন। তবে ব্যারাকপুর (১) এর বিডিও গার্গী দাস ছুটিতে থাকায় তিনি কিছু বলতে পারবেন না বলে দাবি অফিসের কর্মীদের  । মমুদপুর পঞ্চায়েত সমিতির বক্তব্য, নিচু জমি। তাই একটু বেশি বৃষ্টি হলেই জল ঢুকে পড়ে। টাকা বরাদ্দ না হলে কিছু করার নেই। 

অন্যদিকে, কয়েক সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে এই জেলারই বসিরহাটের স্বরূপনগরের  তরণীপুর গ্রাম। শুক্রবার স্থানীয়দের দাবি, ঝড়ের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। তার জেরেই প্রায় ৩০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ৫০ বিঘা জমির ফসলেরও ক্ষতি হয়েছে। বর্ষার মরশুমে এই ক্ষতিতে মাথায় হাত কৃষকদের। অন্যদিকে, বারাসাত পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের শরৎপল্লি এলাকাও জলমগ্ন।  



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন:

তুমুল ভিজবে মহানগর, ৫ জেলায় দুর্যোগের অশনি সঙ্কেত, তালিকায় আপনার জেলাও? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget