এক্সপ্লোর

North 24 Pargana: বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

এই বাড়ির নীচে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর নির্বাচনী কার্যালয় ছিল।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: টিটাগড়ে বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগে নাম জড়াল তৃণমূলের। গতকাল গভীর রাতে বিজেপি কর্মী সুরেশ সাউয়ের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে স্কুটার আরোহী দুষ্কৃতীরা। এই বাড়ির নীচে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর নির্বাচনী কার্যালয় ছিল। হামলার ঘটনা সিসি ক্যামেরাবন্দি হয়েছে। এর খানিক পরেই টিটাগড় পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বিবেকনগরে আরেক বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করেও বোমা ছোড়া হয় বলে অভিযোগ। দুটি ক্ষেত্রের তৃণমূলের দিকে আঙুল তুলেছে বিজেপি। হামলা-যোগ অস্বীকার করেছে শাসক শিবির। 

গত ১৫ জুলাই ব্যরাকপুরে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরের আর্দালিবাজারে। জানা গিয়েছে, ১৪ জুলাঅ রাতে তিন দুষ্কৃতী বাইকে চড়ে এসে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে। সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে বোমাবাজির ছবি। গেরুয়া শিবিরের অভিযোগ, বোমাবাজির নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করে শাসকদল। 

২৭ অগাল্ট দুয়ারে সরকারের ফর্ম ফিল আপ চলাকালীন কামারহাটি ফাঁড়ির কাছে তৃণমূলের পার্টি অফিসে বোমাবাজির ঘটনা ঘটে। চলে গুলিও। আহত হন ৬ জন। স্থানীয় সূত্রে খবর, গএর আগের রাতে তৃণমূল কার্যালয়ে দুয়ারে সরকার প্রকল্পের ফর্ম ফিল আপের কাজ চলছিল। অভিযোগ, ৭-৮ জন দুষ্কৃতী পার্টি অফিস লক্ষ্য করে বোমা ছোড়ে। পালানোর সময় গুলি চালায়। কামারহাটির ৬ নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, দলের একটা অংশের মদতে হামলা হয়। এই নিয়ে তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া মেলেনি। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিধানসভার ভোটপর্ব মিটে গেলেও অশান্তি এখনও অব্যাহত উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকায়। পুলিশের পক্ষ থেকে কড়া হাতে ব্যবস্থা দমনের প্রচেষ্টায় পরিস্থিতি অনেকটা আয়ত্ত্বের মধ্যে এলেও এখনও বিক্ষিপ্ত অশান্তি বিভিন্ন এলাকায় অব্যাহত।

আরও পড়ুন-

কামারহাটির কাছে তৃণমূলের পার্টি অফিসে বোমাবাজি, গুলিতে আহত হন ৬

তৃণমূল নেতা ও পুর প্রশাসকমণ্ডলীর সদস্যের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি

বেলঘরিয়ায় পর পানিহাটি, ফের উত্তর ২৪ পরগনায় তৃণমূল পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজি

সেরা শিরোনাম

CPM-BJP Clash: ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
BJP Extortion Allegation: ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
West Bengal News Live Updates: কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget