এক্সপ্লোর

India-Bangladesh Border: ১৮ কেজি ইলিশ সহ বাংলাদেশ সীমান্তে ধৃত স্বরূপনগরের টোটোচালক

India-Bangladesh border: ধৃত ব্যক্তির নাম ইমাম হুসেন ধলাই, বয়স ২০বছর।

সমীরণ পাল, বনগাঁ: ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ১৮ কেজি ইলিশ সহ এক টোটোচালককে গ্রেফতার করল সীমান্তরক্ষী বাহিনী। বুধবার উত্তর ২৪ পরগনার সীমান্ত চৌকি হাকিমপুর, ১১২ ব্যাটালিয়ন অঞ্চল দিয়ে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ নিয়ে আসার চেষ্টা করছিলেন ধৃত টোটোচালক। সন্দেহ হওয়ায় তাঁকে আটকান সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। তল্লাশির সময় তাঁর কাছ থেকে পাওয়া যায় ১৮টি ইলিশ, যার ওজন ১৮ কেজি।

সীমান্তরক্ষী বাহিনী সূত্রে খবর, গোয়েন্দা বিভাগের তথ্যের ভিত্তিতে ইলিশ পাচার রোখার জন্য জওয়ানদের সতর্ক করে দেওয়া হয়। বুধবার সীমান্ত চৌকি হাকিমপুর, ১১২ ব্যাটালিয়ন, সেক্টর কলকাতার জওয়ানরা আন্তর্জাতিক সীমান্তে রুটিন ডিউটির সময় একটি  সন্দেহজনক টোটো আসতে দেখে সেটিকে আটকান। তল্লাশির সময় পাওয়া যায় ১৮টি ইলিশ। সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তখনই বাজেয়াপ্ত সামগ্রী সহ ওই টোটো চালককে আটক করেন। ধৃত ব্যক্তির নাম ইমাম হুসেন ধলাই। তাঁর বয়স ২০বছর। ধৃতের বাড়ি উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানা এলাকার তারালি মাঝেরপাড়া গ্রামে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত তরুণ দাবি করেন, তিনি একজন ভারতীয় নাগরিক। অর্থের প্রয়োজনে তিনি ছোটখাটো চোরাচালানের কাজ করেন। এই ইলিশ মাছগুলি তিনি নিজের গ্রামের বাসিন্দা মাধব পালের কাছ থেকে কেনেন। হাকিমপুর চেকপোস্ট পার করার পর সেগুলি ফের মাধব পালকেই ফেরত দিতেন তিনি। এর জন্য তাঁকে এক হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু পথে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তাঁকে ধরে ফেলেন। বাজেয়াপ্ত করা জিনিসপত্র সহ ধৃতকে তেঁতুলিয়ার কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।

সীমান্ত চৌকি হাকিমপুর, ১১২ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার নারায়ণ চাঁদ জানিয়েছেন, সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তাঁদের কর্তব্য পালন করেছেন। তার ফলেই এই চোরাচালানকারীকে ধরা সম্ভব হয়েছে। জওয়ানরা তৎপর ছিলেন বলেই ইলিশ চোরাচালান রুখে দেওয়া সম্ভব হয়েছে। ভবিষ্যতেও চোরাচালান রোখার জন্য একইরকম তৎপরতার সঙ্গে কাজ করতে হবে জওয়ানদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget