এক্সপ্লোর

করোনা মোকাবিলায় নয়া উদ্যোগ, উত্তর ২৪ পরগনার পাঁচটি হাসপাতালে চালু হচ্ছে অক্সিজেন প্লান্ট

এই উদ্যোগে খুশি উত্তর ২৪ পরগনার বাসিন্দারা। 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: করোনা মোকাবিলায় উত্তর ২৪ পরগনার পাঁচটি হাসপাতালে চালু হতে চলেছে অক্সিজেন প্লান্ট। এগুলি হল, বারাসাত সদর হাসপাতাল, বনগাঁ জীবনরতন ধর মহকুম হাসপাতাল, অশোকনগর স্টেট জেনারেল হাসপাতাল, হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল ও সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল। প্রকৃতি থেকে সংগৃহীত বাতাস অক্সিজেন প্লান্টের মাধ্যমে পরিশুদ্ধ করে আউটলেট পাইপের মাধ্যমে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে সরবরাহ করা হবে। এই উদ্যোগে খুশি উত্তর ২৪ পরগনার বাসিন্দারা। 

সম্প্রতি জানানো হয়েছিল আপাতত  উত্তর ২৪ পরগনা  করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে। ফলে জেলায় কমানো হচ্ছে কোভিড হাসপাতালের সংখ্যা। ১২ থেকে কমে কোভিড হাসপাতালের সংখ্যা হবে ২টি। জানানো হয়েছিল এবার থেকে শুধুমাত্র অশোকনগর স্টেট জেনারেল ও রাজারহাটের সিএনসিআই হাসপাতালে করোনা রোগীদের চিকিত্সা হবে। জেলায় ১৪০০ বেড থেকে কমে এবার করোনা রোগীদের থাকছে ৫০০-৫৫০ বেড। জেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি খারাপ হলে, ফের এই সমস্ত হাসপাতালগুলোতে কোভিড আক্রান্তদের চিকিত্সা পরিকাঠামো গড়ে তোলা হবে।

উল্লেখ্য করোনা সংক্রমণ মোকাবিলায় মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে তৈরি হচ্ছে অক্সিজেন প্লান্ট। পিপিপি মডেলে এই প্লান্ট হলে হরিশ্চন্দ্রপুরের পাশাপাশি, আশপাশ এলাকার বহু মানুষের উপকার হবে। শীঘ্রই অক্সিজেন প্লান্ট চালু হয়ে যাবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

দেশে করোনার তৃতীয় ঢেউ অনিবার্য এবং আসন্ন। ইতিমধ্যেই এই সতর্কবার্তা দিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। আসন্ন এই বিপদের কথা মাথায় রেখে প্রস্তুতি শুরু করে দিল মালদার হরিশ্চন্দ্রপুর ব্লক প্রশাসন।

জেলার মধ্যে প্রথম এখানেই গ্রামীণ হাসপাতালে তৈরি হচ্ছে অক্সিজেন প্লান্ট।জেলা প্রশাসন জানিয়েছে, পিপিপি মডেলে এই অক্সিজেন প্লান্ট তৈরি হবে। মিনিটে ৫০ কেজি করে তৈরি হবে অক্সিজেন।

এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বিডিও অনির্বাণ বসু জানিয়েছিলেন, ইনস্টলেশন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। এই অক্সিজেন প্লান্ট দিয়ে হাসপাতালের ২৪ ঘণ্টায় একসঙ্গে ৫০ জন রোগীকে অক্সিজেনের সরবরাহ করা সম্ভব হবে।

হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক অমলকৃষ্ণ মণ্ডল জানান, আগে হরিশ্চন্দ্রপুর থেকে ৯০ কিলোমিটার দূরে গিয়ে অক্সিজেন নিয়ে আসতে হত, কিন্তু এখন হাসপাতাল চত্বরে অক্সিজেন উৎপাদন হবে, এতে এলাকাবাসীদের প্রচুর সুবিধা হল।

স্থানীয় এক বাসিন্দা  বলেছেন, বহু মানুষ হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের উপর ভরসা করে থাকেন, অক্সিজেন প্লান্ট হরিশ্চন্দ্রপুরের মতো গ্রামীণ হাসপাতালে বসানোয় এলাকার অনেক গরিব রোগীদের সুবিধা হবে। হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের তরফে জানানো হয়েছে, অক্সিজেন প্লান্টের পাশাপাশি, করোনা মোকাবিলায় তৈরি হচ্ছে ২৪ বেডের সেফ হোম।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ

ভিডিও

Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget