এক্সপ্লোর

Panihati: ৩০০ টাকার বিনিময়ে নিজের চেম্বারে ভ্যাকসিন, মেডিক্যাল অফিসারের বিরুদ্ধে মামলা রুজু

৩০০ টাকার বিনিময়ে নিজের চেম্বারে ভ্যাকসিন দিয়ে পুরসভার সার্টিফিকেট ইস্যুর অভিযোগ উঠেছিল।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনার: ৩০০ টাকার বিনিময়ে নিজের চেম্বারে ভ্যাকসিন দিয়ে পুরসভার সার্টিফিকেট ইস্যুর অভিযোগ উঠেছিল। উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভার সেই অভিযুক্ত অস্থায়ী মেডিক্যাল অফিসারের বিরুদ্ধে মামলা রুজু করল খড়দহ থানার পুলিশ। 

ঘটনার পর থেকেই পলাতক ছিলেন ওই অভিযুক্ত চিকিৎসক। জানা গিয়েছিল, দালাল মারফত এদেরকে পানিহাটির ওই চিকিৎসকের চেম্বারে নিয়ে আসা হয়েছে। পানিহাটির পুরসভার প্যাডে দেওয়া হয়েছিল ভ্যাকসিন নেওয়ার শংসাপত্রও। চলতি মাসের মাঝামাঝি সময়ে এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছিল। ঘটনার তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটিও গড়েছিলেন জেলাশাসক। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছিলেন, এ নিয়ে তদন্ত চলছে। আর এরপরই এই পদক্ষেপ। 

অভিযোগ উঠেছিল ডাক্তারের চেম্বারে টাকা দিয়ে নিয়েছেন ভ্যাকসিন। কিন্তু, পানিহাটি পুরসভার প্যাডে দেওয়া হয়েছে সার্টিফিকেট। শুধু তাই নয়, গ্রাহকের আরও দাবি, দ্বিতীয় ডোজ না পেলেও সেন্টার থেকে বলা হয়েছে তাঁর ভ্যাকসিনেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে। দেবাঞ্জনকাণ্ডের পর ভ্যাকসিনেশন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে। 

কাঠগড়ায় পানিহাটি পুরসভার অস্থায়ী মেডিক্যাল অফিসার বিপ্লব রুদ্র। মধ্যমগ্রামের বাসিন্দা প্রদীপ মজুমদার জানিয়েছেন, সার্টিফিকেটে পানিহাটি পুরসভার নাম, ৩০০ টাকা দিয়ে ভ্যাকসিনের প্রথম ডোজ নেয়, দ্বিতীয় ডোজ নেয়নি, সার্টিফিকেট বেরিয়েছে, অভিযোগ করেছি। বিপ্লব রুদ্রর চেম্বার পানিহাটির ধানকল মোড়ের দু’নম্বর বিবেকানন্দ কলোনিতে।  অভিযোগ, এখান থেকেই টাকার বিনিময়ে ভ্যাকসিন দেন ওই চিকিৎসক। কিন্তু কীভাবে এমন ঘটল তা খতিয়ে দেখছে পুর-কর্তৃপক্ষ।

তবে, এ বিষয়ে মুখ খুলতে চাননি অভিযুক্ত চিকিৎসক। বিপ্লব রুদ্র সাফ জানিয়েছেন তিনি কিছুই বলবেন না। এদিকে, এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছেন জেলাশাসক। তিনি জানিয়েছেন, ওই চিকিৎসক কীভাবে একাজ করলেন তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, পানিহাটি পুরসভার অস্থায়ী মেডিক্যাল অফিসারের বিরুদ্ধে অভিযোগ ওঠায় মুখ্য স্বাস্থ্য আধিকারিক তদন্ত কমিটি গঠন করেছেন। ভ্যাকসিনকাণ্ডের ঘটনায় শনিবার রাতে অভিযুক্ত চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget