এক্সপ্লোর

North 24 Parganas News: সব্জি ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু, পুকুর থেকে উদ্ধার দেহ

Deganga News: ঘটনাটি ঘটেছে দেগঙ্গার বেড়াচাঁপা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চ্যাংদানা এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম পরিমল মণ্ডল।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: পুকুর থেকে সব্জি ব্যবসায়ীর মৃতদেহ (Dead Body) উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে দেগঙ্গার (Deganga) বেড়াচাঁপা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চ্যাংদানা এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম পরিমল মণ্ডল।

সব্জি ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু-

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) দেগঙ্গার বেড়াচাঁপা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিমল মণ্ডল নামে এক সব্জি ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার হয় পুকুর থেকে। এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, ওই ব্যক্তি কলকাতায় শাক সব্জির ব্যবসা করতেন। প্রতিদিন সন্ধ্যেবেলায় বাড়ি ফিরতেন। বাড়ি ফিরে বাড়ি থেকে কিছুটা দূরে গ্রামের একটি পুকুরে রোজ স্নান করতেন। শনিবার সন্ধ্যেবেলায় রোজকার মতো পুকুরে স্নান করতে যান। কিন্তু তারপর আর বাড়ি ফেরেননি। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। 

আরও পড়ুন - Bhatpara Shootout: পুরসভার বরাত বিবাদেই খুন, ভাটপাড়ায় ব্যবসায়ী খুনে নতুন তথ্য

সূত্রের খবর, আজ সকালে জেলেরা ওই পুকুরে মাছ ধরতে আসেন। তখনই দেখতে পান পুকুরের জলে এক ব্যক্তির হাত ভাসছে। এরপরই এলাকার লোকেরা খবর দেন দেগঙ্গা থানায়। পুলিশ এসে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। কী কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা জানার জন্য মৃতদেহ পাঠান হয়েছে ময়নাতদন্তের জন্য। এলাকার বাসিন্দাদের দাবি, ওই ব্যক্তি প্রায়শই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতেন। আর সেই অবস্থাতেই স্নান করতে যেতেন। এদিনও হয়তো মদ্যপ অবস্থায় স্নান করতে গিয়ে তিনি জলে ডুবে যান। তার ফলেই মৃত্যু হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। মৃতদেহ উদ্ধার হতে মৃত ব্যক্তির পরিবারের লোকেরা ঘটনাস্থলে পৌঁছে কান্নায় ভেঙে পড়েন। সব্জি ব্যবসায়ীর এরকম অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছেন দেগঙ্গা থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে কীভাবে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Pakistani Terrorist Arrest: পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget