এক্সপ্লোর

North 24 Parganas News: পুকুরে স্নান করতে নেমে যুবকের অস্বাভাবিক মৃত্যু, রহস্য ঘনাচ্ছে বন্ধুদের কথায়

Barasat News: প্রাথমিক তদন্তে তাঁরা ওই যুবকের বন্ধুদের কথাবার্তায় অসংগতি লক্ষ্য করেছেন বলে জানা যাচ্ছে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বারাসাতে (Barasat) পুকুরে স্নান করতে নেমে অস্বাভাবিক মৃত্যু (Unnatural Death) হল এক যুবকের। বন্ধুদের সঙ্গে পুকুরে স্নান করতে নেমে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনার তদন্তে নেমেছে বারাসাত থানার পুলিশ। প্রাথমিক তদন্তে তাঁরা ওই যুবকের বন্ধুদের কথাবার্তায় অসংগতি লক্ষ্য করেছেন বলে জানা যাচ্ছে।

নতুন বন্ধুদের সঙ্গে পুকুরে স্নান করতে নেমে অস্বাভাবিক মৃত্যু যুবকের-

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে পাঁচ বন্ধু বারাসাতের সরোজিনী পল্লী এলাকায় পুকুরে ডুবে অস্বাভাবিক মৃত্যু হয় এক যুবকের। এলাকার বাসিন্দাদের বক্তব্য, সরোজিনী পল্লীর পুকুরে পাঁচ বন্ধুর মধ্যে অর্জুন সাহা নামে আঠেরো বছরের যুবক জলে ডুবে যান। বন্ধুরা তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে স্থানীয় ব্যক্তিদের চেষ্টায় যুবককে জল থেকে তোলা হয়। সেই সময়ে তাঁর দেহে কোনও সাড় ছিল না বলেই দাবি করছেন এলাকার লোকেরা। দ্রুত ওই যুবককে অ্যাম্বুলেন্সে করে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

আরও পড়ুন - North 24 Pargana Kharda News : সুইমিং পুলে ব্যবহার করা হচ্ছে 'পুরসভার পানীয় জল' !

জানা যাচ্ছে, মৃত যুবক অর্জুন সাহার বাড়ি খড়দায়। কল্যাণী পাবলিক স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র। পড়াশোনার কারণে তিনি বামনগাছিতে থাকতেন বলে খবর। যুবকের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বারাতাস থানার পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে। ইতিমধ্যেই যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য বারাসাত হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যুবকের এক বন্ধু জানিয়েছেন যে, আজ যাঁদের সঙ্গে তাঁরা পুকুরে স্নান করতে নেমেছিলেন, তাঁরা প্রত্যেকেই নতুন বন্ধু। অর্জুন সাঁতার জানেন না বলে পুকুরে নামতে চাইছিলেন না। কিন্তু বাকিরা তাঁকে জোর করে টেনেহিঁচড়ে পুকুরে নামায়। আর তারপরই এই মর্মান্তিক ঘটনা ঘটে যায়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ঘটনার সময়ে থাকা মৃত যুবকের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হলে তাদের কথায় অসংগতি লক্ষ্য করা গিয়েছে। কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি স্থানীয়রা জানাচ্ছেন, যুবকের অস্বাভাবিক মৃত্যুর পরই সরোজিনী পল্লীর পুকুরে অনির্দিষ্টকালের জন্য স্নান বন্ধ করে দেওয়া হয়েছে।

সেরা শিরোনাম

BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?

ভিডিও

Islampur News: ইসলামপুরে STF-এর হাতে আটক তৃণমূল নেতার ভাই | ABP Ananda
Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget