এক্সপ্লোর

Youth Death: বর্ষবরণের রাতে মত্ত যুবকদের সঙ্গে বচসার সময়ে গাড়ির ধাক্কা, মৃত্যু যুবকের

গতকাল রাত আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটেছে বনহুগলি এলাকায়। মৃতের নাম মৃন্ময় বসু। সূত্রের খবর, রাতে ক্লাবে পার্টি করছিলেন মৃন্ময়। সেই সময়ে বেপরোয়া বাইক চালানোয় দুই বাইক আরোহীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি।

বরানগর: বর্ষবরণের (New Year) রাতে বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় মত্ত যুবকদের সঙ্গে বচসার জেরে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ। উল্টো দিক থেকে আসা কন্টেনারের ধাক্কায় এক যুবকের মৃত্যু। গতকাল রাত আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটেছে বনহুগলি (Bonhoogly) এলাকায়। মৃতের নাম মৃন্ময় বসু। স্থানীয় সূত্রে খবর, রাতে ক্লাবে পার্টি করছিলেন মৃন্ময়। অভিযোগ, সেইসময় বেপরোয়া বাইক চালানোয় (Bike Accident) দুই বাইক আরোহীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি।

এর আগে দক্ষিণ ২৪ পরগনায় পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হয় দুই ভাইয়ের (Two Brothers)। মর্মান্তিক এই  ঘটনা ঘটে দক্ষিণ ২৪ পরগনার কুলপি (Kulpi) থানার কচুবেড়িয়ার কাছে ১১৭ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,গত রবিবার রাত ১২ টা নাগাদ  হটুগঞ্জের বাসিন্দা সুজয় মন্ডল ও বিজয় মন্ডল বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। সেই সময় কচুবেড়িয়া মোড়ে উল্টো দিক থেকেএকটি ট্রাক  তাঁদেরকে সজোরে ধাক্কা মারে। পরে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ২ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

সেখানে চিকিৎসকেরা ২ জনকে মৃত বলে জানায়। সুজয় ও বিজয় সম্পর্কে খুড়তুতো ভাই। অন্যদিকে ঘটনায় ঘাতক গাড়িটিকে আটক করেছে কুলপি থানার পুলিশ। পাশাপাশি দেহ দুটি ময়না তদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠানো হয়েছে।  এই মর্মান্তিক ঘটনায় শোকবিহ্বল পরিবার। একই পরিবারের দুই সন্তানের আকস্মিক মৃত্যুতে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন তাঁরা।

পাশাপাশি গত ২৮ ডিসেম্বর নিউ গড়িয়া আবাসনে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বিজ্ঞানীর (Scientist Death)। অভিযোগ, আজ সকালে আবাসনের ভিতরে গাড়ি চালানো শিখতে গিয়ে তাঁকে ধাক্কা মারেন অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মী।  হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় বিজ্ঞানীকে।  গাড়ির চালককে গ্রেফতার করেছে পঞ্চসায়র থানার পুলিশ। 

সাতসকালে নিউ গড়িয়া আবাসনে মর্মান্তিক ঘটনা। আবাসনের ভিতরে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বিজ্ঞানীর। গাড়ি চালানো শিখতে গিয়ে বিজ্ঞানীকে পিষে দেওয়ার অভিযোগ উঠল অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে।


পুলিশ সূত্রে খবর,  আবাসনের ভিতরেই গাড়ি চালানো শিখছিলেন অবসরপ্রাপ্ত ASI মোহনলাল ঘোষ। সেই সময় বাইকে করে ফিরছিলেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় বিজ্ঞানী সুনীল গড়াই। আবাসন চত্বরে তাঁর বাইকে সজোরে ধাক্কা মারে গাড়িটি। পিয়ারলেস হাসপাতালে নিয়ে গেলে বিজ্ঞানীকে মৃত ঘোষণা করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget