এক্সপ্লোর

AAP Poster: পঞ্চায়েত ভোটে ঝাঁপাবে কেজরিওয়ালের দল? বাদুড়িয়ায় আম আদমি পার্টির পোস্টার ঘিরে জল্পনা

Panchayat Poll: চলতি বছরের গোড়ার দিকে পাঞ্জাব বিধানসভার নির্বাচনে জিতে সবাইকে চমকে দিয়েছিল আম আদমি পার্টি। এবার কি বাংলার পঞ্চায়েত নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের দল?

সমীরণ পাল, বাদুড়িয়া: পঞ্চায়েত (Panchayat Poll) ভোটের আগে, উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় আম আদমি পার্টির (AAP) পোস্টার ঘিরে জল্পনা। তবে কি গ্রামবাংলার ভোটে ঝাঁপাবে কেজরিওয়ালের (Arvind Kejriwal) দল? এই ইস্যুতে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। গুরুত্ব দিতে নারাজ বিজেপিও।

বাদুড়িয়ায় আম আদমি পার্টির পোস্টার ঘিরে জল্পনা: চলতি বছরের গোড়ার দিকে পাঞ্জাব বিধানসভার নির্বাচনে জিতে সবাইকে চমকে দিয়েছিল আম আদমি পার্টি। এবার কি বাংলার পঞ্চায়েত নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের দল? সেই সম্ভাবনাই উস্কে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় নজরে পড়ছে আম আদমি পার্টির নামে দেওয়া এইসব পোস্টার। পোস্টারের ওপরে লেখা আম আদমি পার্টি। মাঝে কেজরিওয়ালের দলের প্রতীক ঝাড়ু। আর নিচে স্লোগান, স্বচ্ছ রাজনীতি, উন্নত জীবন। বাদুড়িয়ার আঁটুরিয়া পঞ্চায়েতের কাটিয়াহাট এলাকায় বাজার ছেয়ে গিয়েছে এই ধরনের পোস্টারে।

পোস্টার ঘিরে রাজনৈতিক তরজা: বাদুড়িয়ার আপের পোস্টার ঘিরে শুরু রাজনৈতিক চাপানউতোর। বিক্ষুব্ধ তৃণমূল পোস্টার দিয়েছে বলে মন্তব্য বিজেপির। বিরোধীদের পাল্টা নিশানা তৃণমূলের। এর আগে উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দেখা গিয়েছে আপের পোস্টার। কোথাও কোথাও সদস্য সংগ্রহের কাজও শুরু করেছে আম আদমি পার্টি। প্রশাসন সূত্রে খবর, সামনের বছরের ফেব্রুয়ারি বা এপ্রিলে পঞ্চায়েত ভোট হতে পারে। তার আগে বাদুড়িয়ায় সরগরম আম আদমি পার্টির পোস্টারে।

আম আদমি পার্টি রাজ্য দফতর: দিল্লির পর, এবছর কংগ্রেসের হাত থেকে পাঞ্জাব ছিনিয়ে নিয়েছে আম আদমি পার্টি। বিজেপি এবং কংগ্রেস ছাড়া আম আদমি পার্টিই একমাত্র দল, যারা এখন একাধিক রাজ্যে ক্ষমতায় রয়েছে। চলতি বছর মার্চ মাসে পাঞ্জাবে ভাল ফল করেছে আম আদমি পার্টি। নিজেদের এই বিজয়রথ শুধু দিল্লি, পাঞ্জাবেই নয়, ধীরে ধীরে গোটা দেশেই ছড়িয়ে দিতে চাইছে কেজরিওয়ালের দল। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে তারা লড়াই করবে বলে আগেই জানিয়েছিল আপ নেতৃত্ব। পঞ্চায়েত ভোটের আগে গত সেপ্টেম্বর মাসে কলকাতায় আম আদমি পার্টির (Aam Aadmi Party) রাজ্য দফতরের উদ্বোধন হয়। কসবার হালতুর কাছে দক্ষিণ পূর্বাচলে অফিসের উদ্বোধন করলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত আপ নেতা সঞ্জয় বসু।

আরও পড়ুন: North 24 Parganas: আক্রান্তের সংখ্যা প্রায় ১০ হাজার ছুঁইছুঁই, ডেঙ্গি সংক্রমণ বৃদ্ধির নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা

সেরা শিরোনাম

BJP News: বিজেপি কর্মীর বিয়েতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় আবাসনে ঢুকে চলে হামলার অভিযোগ নেত্রীর বিরুদ্ধে
বিজেপি কর্মীর বিয়েতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় আবাসনে ঢুকে চলে হামলার অভিযোগ নেত্রীর বিরুদ্ধে
West Bengal News Live Updates: এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
Accident News: মর্মান্তিক, ইটবোঝায় লরির বেপরোয়া গতির বলি ১, নিমতায় ধুন্ধুমার, পুলিশকে ঘিরে বিক্ষোভ
মর্মান্তিক, ইটবোঝায় লরির বেপরোয়া গতির বলি ১, নিমতায় ধুন্ধুমার, পুলিশকে ঘিরে বিক্ষোভ
North 24 Parganas News: উত্তর ২৪ পরগনায় তৃণমূলের পঞ্চায়েত স্তরে এবার বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের পঞ্চায়েত স্তরে এবার বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget