এক্সপ্লোর

North 24 Parganas: আক্রান্তের সংখ্যা প্রায় ১০ হাজার ছুঁইছুঁই, ডেঙ্গি সংক্রমণ বৃদ্ধির নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা

Dengue Situation: মধ্যমগ্রাম পুর এলাকার রাস্তার দু’পাশে আবর্জনার স্তুপ। অন্যদিকে, নিউ ব্যারাকপুর পুরসভার মাঝ বরাবর যাওয়া নোয়াই খালের জলে ভাসছে আবর্জনা।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: রাজ্যে ডেঙ্গি (Dengue) সংক্রমণ বৃদ্ধির নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। চলতি বছরে আক্রান্ত প্রায় ১০ হাজার ছুঁইছুঁই। পরিস্থিতি যখন এতটাই উদ্বেগজনক, মধ্যমগ্রাম ও নিউ ব্যারাকপুর পুর এলাকায় দেখা গেল অপরিচ্ছন্নতার ছবি। বাসিন্দাদের ক্ষোভকে হাতিয়ার করে আসরে নেমেছে বিজেপি। পরিস্থিতির দিকে নজর রয়েছে, দাবি ২ পুরসভার চেয়ারম্যানের।

সংক্রমণ বৃদ্ধির নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা: ৯ হাজার ৯৯৩, এটা চলতি বছরে উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি যখন এতটাই উদ্বেগজনক, তখন জেলার ২ পুরসভা এলাকায় ধরা পড়ল আবর্জনা ছবি। মধ্যমগ্রাম পুর এলাকার রাস্তার দু’পাশে আবর্জনার স্তুপ। অন্যদিকে, নিউ ব্যারাকপুর পুরসভার মাঝ বরাবর যাওয়া নোয়াই খালের জলে ভাসছে আবর্জনা। বাসিন্দাদের দাবি দুর্গন্ধে টেকা দায়। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, রাজ্যে ডেঙ্গি সংক্রমণ বৃদ্ধির নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। শেষ এক সপ্তাহেই সেখানে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৬৬ জন।

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ৩ নভেম্বর পর্যন্ত মধ্যমগ্রাম পুরসভায় আক্রান্ত হয়েছেন ১০০ জন। যেখানে, গত বছর সংখ্যাটা ছিল ৫৪। অন্যদিকে, নিউ ব্যারাকপুর পুর এলাকায় ৩ নভেম্বর পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ২৯ জন। গতবছর এই সংখ্যাটা ছিল ১০। তারপরেও এত উদাসীনতা? ক্ষোভ উগরে দিয়েছেন বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগকে হাতিয়ার করে আসরে নেমেছে বিজেপি। যদিও, ২ পুরসভার চেয়ারম্যানের দাবি, পরিস্থিতির দিকে নজর রয়েছে তাঁদের। মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষের দাবি, “নোংরা আবর্জনা জল জমে রয়েছে তা পৌরসভার পক্ষ থেকে সংস্কার করে নোংরা জল সরিয়ে নেওয়া হবে।’’

রাজ্যের যে ১২টি পুরসভা সবচেয়ে বেশি উদ্বেগ বাড়াচ্ছে, তার মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনার ৩টি পুরসভা। ব্যারাকপুরে চলতি বছরে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন মোট ৩ হাজার ২৮ জন। একসপ্তাহে আক্রান্ত বেড়েছে ৪০৮।দক্ষিণ দমদম পুরসভায় এক সপ্তাহে আক্রান্ত বেড়েছে ১৩২ জন। সেখানে মোট আক্রান্ত ৭৫৯জন। ডেঙ্গিতে উদ্বেগজনক পরিস্থিতি কামারহাটি পুর এলাকাতেও। উৎকণ্ঠা বাড়াচ্ছে রাজারহাট ও দেগঙ্গা ব্লকও। প্রশ্ন উঠছে, তারপরেও কেন উঠছে প্রশাসনিক উদাসীনচার অভিযোগ? তার মূল্য চোকাবে কে?

আরও পড়ুন: Baghajatin News: বাঘাযতীনে মহিলাকে শ্লীলতাহানি, এবিপি আনন্দের খবরের জেরে গ্রেফতার অভিযুক্ত

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
North 24 Pargana News: প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ও তাঁর বাবার অস্বাভাবিক মৃত্য়ু, কী ঘটেছে অশোকনগরে ?
প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ও তাঁর বাবার অস্বাভাবিক মৃত্য়ু, কী ঘটেছে অশোকনগরে ?

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Embed widget