এক্সপ্লোর

Bhatpara Ram Puja:তৃণমূলনেত্রীর সংহতি মিছিলের আহ্বানের মধ্যে ভাটপাড়ায় রামপুজোর আয়োজন দলীয় কাউন্সিলরের

North 24 Parganas:শ্রীরামচন্দ্রের পুজোর আয়োজন করলেন ভাটপাড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জ্যোতি পান্ডে ও তাঁর স্বামী প্রিয়াঙ্কু পান্ডে। প্রিয়াঙ্কু-ও তৃণমূল নেতা। বি

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: একদিকে রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান, অন্য দিকে মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি যাত্রা। এই আবহের মধ্যে শ্রীরামচন্দ্রের পুজোর আয়োজন করলেন ভাটপাড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জ্যোতি পান্ডে ও তাঁর স্বামী প্রিয়াঙ্কু পান্ডে। প্রিয়াঙ্কু-ও তৃণমূল নেতা। বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে বেশ হইচই পড়ে গিয়েছে।

কী হতে চলেছে?
তৃণমূল কাউন্সিলর ও তাঁর স্বামী যে রাম-পুজোর আয়োজন করছেন, তাতে সাড়ে ৮ লক্ষ মাটির প্রদীপ দিয়ে রামমূর্তি তৈরি করার কথা। সেই কাজ আগেই শুরু হয়েছে। বিহার থেকে এই জন্য এসেছেন শিল্পী অনিল কুমার। বিহার ও উত্তরপ্রদেশেও এই ধরনের মূর্তি তৈরি করেছিলেন তিনি। এবার তাঁর শৈল্পিক ছোঁয়ায় শ্রীরামচন্দ্রের আরাধনা হবে ভাটপাড়ায়। শুধুমাত্র মূর্তি তৈরি নয়। রীতি মেনে যাগযজ্ঞ করে পুজোরও ব্যবস্থা হয়েছে। ২২ জানুয়ারি, অর্থাৎ অযোধ্যায় যেদিন রামমন্দির উদ্বোধন হবে, সেই দিনই পুজো হবে এখানে। আরও নির্দিষ্ট করে বললে, রাম মন্দির যখন উদ্বোধন হবে তখন থেকেই এখানেও পুজো শুরুর কথা। বারাণসী থেকে এর মধ্যেই একাধিক পুরোহিতও পৌঁছে গিয়েছেন।
এলাকার বহু মানুষ এই মূর্তি দেখতে ভিড় জমিয়েছেন কাকিনাড়ার জহর পার্কে। আবেগে মেতেছে সারা ব্যারাকপুর শিল্পাঞ্চল। সঙ্গে সঙ্গে চড়ছে রাজনৈতিক পারদও। যদিও পুজোর অন্যতম উদ্যোক্তা প্রিয়াঙ্কু পান্ডের স্পষ্ট বক্তব্য, তিনি রামভক্ত। তাই এই পুজা। এই পুজোর  মর্যাদা যে তাঁর কাছে সব কিছুর আগে, সেটাও বুঝিয়ে দিয়েছেন তৃণমূল নেতা। জানিয়েছেন, এর পর দেশ, তার পর ধর্ম এবং তার পর রাজনীতি। 

সংহতি মিছিল...
এদিকে দিনচারেক আগেই অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন কলকাতায় 'সংহতি' মিছিলের ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাজরা থেকে পার্ক সার্কাস ময়দান পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল হওয়ার কথা। ব্লকে ব্লকে তৃণমূলের সম্প্রীতি মিছিল, ঘোষণা করেন তৃণমূলনেত্রী। পাল্টা, ২২ জানুয়ারি 'সংহতি' মিছিল পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে হাইকোর্টে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রামপুজোর দিন রাজ্যে আইনশৃঙ্খলা ঠিক রাখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জিও জানানো হয়। সব শুনে মামলা দায়েরের অনুমতি দেয় বিচারপতি হরিশ ট্যান্ডনের বেঞ্চ। সংহতি মিছিল নিয়ে কটাক্ষ শোনা যায় বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের মুখে। বলেন 'যাঁরা সংহতির মিছিলের নামে সংহতি নষ্ট করেন, তাঁরাই আবার রাস্তায় নামছে।'

আরও পড়ুন:বনবাসের ১৪ বছর, কাল কালনাতেও ব্যক্তিগত উদ্যোগে বসছে ১৪ ফুটের রাম মূর্তি

সেরা শিরোনাম

West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget