এক্সপ্লোর

Soham Chakraborty Slap:'নিজে মারধর করে উল্টো দোষ চাপাতে চাইছেন সোহম', পাল্টা অভিযোগ হোটেল মালিকের

CCTV Footage:নিউটাউনে সোহমের 'মস্তানি'! দ্বিতীয় সিসিটিভি ফুটেজ প্রকাশ হোটেল করল কর্তৃপক্ষ। সোহমের অভিযোগ খারিজ করে পার্কিং লটের সিসিটিভি ফুটেজ প্রকাশ হোটেল কর্তৃপক্ষের

হিন্দোল দে, নিউটাউন: নিউটাউনে সোহমের 'মস্তানি'! দ্বিতীয় সিসিটিভি ফুটেজ প্রকাশ হোটেল করল কর্তৃপক্ষ। সোহমের (Soham Chakraborty Slap CCTV Footage) অভিযোগ খারিজ করে পার্কিং লটের সিসিটিভি ফুটেজ প্রকাশ রেস্তোরাঁ কর্তৃপক্ষের। 'হোটেলের নিরাপত্তারক্ষীরা কাউকে মারধর করেননি। সোহমের নিরাপত্তারক্ষীরাই আমাদের ওপর চড়াও হয়েছে। নিজে মারধর করে উল্টো দোষ চাপাতে চাইছেন সোহম', অভিযোগ হোটেল মালিকের।  

বিশদ...
নিজের আচরণের জন্য তিনি যে 'ক্ষমাপ্রার্থী', সে কথা গত কালই এবিপি আনন্দের ক্যামেরায় বলেছিলেন তৃণমূলের অভিনেতা-বিধায়ক। কিন্তু একই সঙ্গে সোহম এও বলেন, 'যে মুহূর্তে আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম, তার আগের মুহূর্তের ফুটেজটা ওদের হোটেলের বাইরের অংশে হয়েছিল। সেখানে, অত্যন্ত খারাপ ব্যবহার করা হয়েছে। আমাদের কখনই কাউকে অসুবিধা করে কাজ করার উদ্দেশ্য় থাকে না। আমার যিনি পুলিশকর্মীরা রয়েছেন, তাঁদের প্রথমই তুইতোকারি করেছিলেন উনি।' শুধু তাই নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও অশ্রাব্য কথা বলা হয়েছিল বলে অভিযোগ করেন সোহম। যদিও রেস্তোরাঁর মালিকের দাবি, তিনি নিজে একজন তৃণমূলকর্মী। এমন মন্তব্য কখনই তিনি করেননি। তখনই সোহম অনুরোধ করেন, বাইরের অংশে যে ঘটনা ঘটেছিল, তার সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হোক। এর পরই দ্বিতীয় সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন রেস্তোরাঁ কর্তৃপক্ষ। 

দাবি...
কর্তৃপক্ষের দাবি, রেস্তোরাঁর সামনে পার্কিং লটে একটি গাড়ি দাঁড়িয়েছিল। তার সামনে সোহম চক্রবর্তীর গাড়ি দাঁড়িয়েছিল। মাঝের জায়গায় কোনও গাড়ি ঢুকতে পারছিল না বলে অভিযোগ। তবে শ্যুটিং ইউনিটের গাড়ি ঢুকে যায়। তখনই রেস্তোরাঁর কর্মী এসে গাড়ি সরাতে বলেন বলে খবর। সেখান থেকে বাদানুবাদের শুরু। তার পরই সোহম বাইরে বেরিয়ে আসেন। তিনি ছাদের উপর শ্যুটিং করছিলেন। গণ্ডগোল দেখে প্রথমে নিচে নেমে, বাইরে বেরিয়ে আসেন। তার পর ভিতরে ঢুকে যান। সেখানেই, মালিকের সঙ্গে সোহমের ধাক্কাধাক্কির পর্ব সিসিটিভি-বন্দি হয়। অভিযোগ, মালিক, আলমকে ধাক্কা মারেন তৃণমূলের অভিনেতা বিধায়ক। লাথি, কিল, চড়-ঘুষি মারারও অভিযোগ রয়েছে সোহমের বিরুদ্ধে। প্রথমেই সেই পর্বের ভিডিও দেন রেস্তোরাঁর মালিক। এবার সোহমের দাবি শুনে রেস্তোরাঁর মালিক বলেন, 'আমার টেকনিক্যাল পার্সন ক্যামেরার অ্যাকসেস দিয়েছেন। ওঁর নিরাপত্তারক্ষীরা আমাদের ছেলেদের কী ভাবে হেনস্থা করেছেন, সেটি স্পষ্ট ওই ভিডিওয় পেয়ে যাবেন আপনারা। ওইখানে আমি যখন ভিডিও করছিলাম, আমার হাত থেকে মোবাইল কেড়ে কী ভাবে আমার গায়ে হাত দিয়েছে, ভিডিওটা দিতে চাই।'

আরও পড়ুন:প্রত্যাশা জাগিয়েও বাংলায় ধরাশায়ী BJP, মন্ত্রিত্ব পুরস্কার না শাস্তি? মুখ খুললেন সুকান্ত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget