এক্সপ্লোর

North 24 Parganas: ভাটপাড়ায় শ্যুটআউটে 'টার্গেট' কাউন্সিলরের ভাগ্নে, বলছে তৃণমূল

Shootout At Bhatpara:ভাটপাড়ায় ফের শ্যুটআউট! এবার টার্গেট তৃণমূল কাউন্সিলরের ভাগ্নে ! গুলিবিদ্ধ তৃণমূল কর্মী রাজ পাণ্ডে অ্যাপোলো হাসপাতালে ভর্তি। কী কারণে হামলা খতিয়ে দেখছে পুলিশ।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ভাটপাড়ায় (bhatpara) ফের শ্যুটআউট(shootout)! এবার টার্গেট তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) ভাগ্নে (nephew)! গুলিবিদ্ধ তৃণমূল কর্মী রাজ পাণ্ডে অ্যাপোলো হাসপাতালে ভর্তি। কী কারণে হামলা খতিয়ে দেখছে পুলিশ।

কী জানা গেল?
ভূত চতুর্দশীর রাতে আলোর রোশনাইয়ে ভাসছে চারদিক। সেইসময় তিনসুতিয়া লাইন এলাকায় কালীপুজোর মণ্ডপে বসেছিলেন তৃণমূল কর্মী রাজ পাণ্ডে। পুলিশ সূত্রে খবর, রাত ১.৩০টা নাগাদ হঠাৎই সেখানে একটি বাইকে চড়ে তিনজন আসে। অভিযোগ, এরপরই রাজু পাণ্ডেকে গুলি চালায় দুষ্কৃতীরা। হাতে গুলি লাগে তৃণমূল কর্মীর। তাঁকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু কারা করল এরকম?ভাটপাড়ার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মনোজ পাণ্ডের বক্তব্য, 'যারা দলবদল করেছে তারা নেপথ্যে থাকতে পারে।' যদিও বিজেপি অন্য কথা বলছে। তাদের ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের দাবি, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জের এটি। হঠাৎ কেন আক্রমণ চলল তৃণমূল কর্মীর উপর? খতিয়ে দেখছে জগদ্দল থানার পুলিশ। 

এক ঘটনা আগেও...
ভাটপাড়ায় শ্যুটআউট কোনও নতুন ঘটনা নয়। দিন চার-পাঁচেক আগেই ভাটপাড়ার তৃণমূলের পার্টি অফিসের মধ্যে শাসকদলের এক কর্মীকে লক্ষ্য করে চলার গুলি অভিযোগ উঠেছিল। দাবি করা হয়, ৪ জন দুষ্কৃতী স্কুটারে চেপে এসে তৃণমূলের পার্টি অফিসের মধ্যে এলোপাথাড়ি গুলি চালায়। ৩ রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় তারা। ভাটপাড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে ওই ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন ওই তৃণমূল কর্মী। তাঁর কোমর ছুঁয়ে বেরিয়ে যায় গুলি। দুষ্কৃতীদের চিহ্নিত করতে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। বছরদুয়েক আগে,  ২০২০ সালে, টিটাগড় থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে খুন হন ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিজেপির দাপুটে এবং বাহুবলী নেতা মণীশ শুক্লা। বিধানসভা ভোটের আগে, তৎকালীন বিজেপি সাংসদ অর্জুন সিংহর ডান হাত বলে পরিচিত মণীশ শুক্লাকে যেভাবে ভরসন্ধেয়, টিটাগড় থানার কাছে ঝাঁঝরা করে দেওয়া হয়, তা নিয়ে তোলপাড় হয়ে যায় ব্যারাকপুর শিল্পাঞ্চল। 
বার বার কেন একই ভাবে রক্তপাত ঘটছে এই এলাকায়? প্রশাসন কি যথেষ্ট সতর্ক নয়? আতঙ্কের চোরা-স্রোত রয়েছে সাধারণ মানুষের মধ্যে।

আরও পড়ুন:সিত্রাং-এর অর্থ কী? কেন এমন নাম ঘূর্ণিঝড়ের? কীভাবে ঠিক হয় ঘূর্ণিঝড়ের নাম?

            

সেরা শিরোনাম

BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget