এক্সপ্লোর

Duttapukur Incident:উঠোনে পড়ে ছিন্নভিন্ন হাত, চমকে ওঠেন মোচপোলের আসগর আলি

North 24 Parganas:কোথাও উঠোনে পড়ে হাত, কোথাও আবার পুকুরে ভেসে রয়েছে দেহের অন্য কোনও অংশ। দত্তপুকুরের মোচপোল গ্রামের বিস্ফোরণের ২৪ ঘণ্টা পরও বারুদ-পোড়া দেহাংশে গন্ধ।

সমীরণ পাল ও আবির দত্ত: কোথাও উঠোনে পড়ে হাত, কোথাও আবার পুকুরে ভেসে রয়েছে দেহের অন্য কোনও অংশ। দত্তপুকুরের (Duttapukur Incident) মোচপোল গ্রামের বিস্ফোরণের ২৪ ঘণ্টা পরও বারুদ-পোড়া দেহাংশে গন্ধ। সোমবার বিস্ফোরণস্থলের (North 24 Parganas) ৫০ মিটার দূরে উদ্ধার হয় এক মৃতদেহের মুণ্ড। সব দেখেশুনে শিউরে উঠছেন শেখ আসগর। ঘটনাস্থল থেকে মাত্র ২০০ মিটার দূরে তাঁর বাড়ি। ২৪ ঘণ্টা আগে নিজের উঠোনেও এমনই কিছু দেখেছিলেন আসগর।

ছড়িয়ে ছিটিয়ে...
দত্তপুকুরের বেআইনি বাজি কারখানায় তীব্র বিস্ফোরণে নিহতের সংখ্যা ৭ ছুয়ে ফেলে গত কালই। তার তীব্রতা এতটাই ছিল যে আশপাশের বেশ কিছুটা এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘটনাস্থল থেকে ১০০ মিটার দূরে, পানাপুকুরে, এদিন সকালেও পড়ে থাকতে দেখা যায় ছিন্নভিন্ন হয়ে যাওয়া পায়ের অংশ। বিস্ফোরণস্থলের ২০০ মিটার দূরে, বাড়ির উঠোনে ছিন্নভিন্ন হাত পড়ে থাকতে দেখেছিলেন শেখ আসগর।  কারও মৃতদেহ আবার উড়ে গিয়ে পড়েছিল পাশের বাড়ির চালে। সব মিলিয়ে ভয়ঙ্কর ছবি। কিন্তু কী এমন তৈরি হত সেই কারখানায় যার অভিঘাতে এমন পরিস্থিতি? বাজি নাকি বাজির আড়ালে অন্য কিছু? সন্দেহ দানা বেঁধেছে মোচপোলের পরিত্যক্ত ইটভাটায় অত্যাধুনিক গবেষণাগারের খোঁজ মেলায়। সেখানে অত্যাধুনিক মেশিন, টেস্ট টিউব, সিরিঞ্জ, রাসায়নিক, কাচের শিল্ড লাগানো হেলমেট, স্টোন চিপস ইত্যাদি পাওয়া যায়। স্থানীয় বাসিন্দা থেকে থেকে রাজনৈতিক ব্য়ক্তিত্ব, সকলেরই প্রশ্ন, বাজি তৈরিতে স্টোন চিপস কোন কাজে লাগে? খতিয়ে দেখে উঠে এল আরও তথ্য। জানা গিয়েছে, ১০ বছর আগে বন্ধ ইটভাটার ফাঁকা চত্বরে বিজ্ঞানসম্মতভাবে পরিকল্পনা করে তৈরি হয়েছিল তিনটি বিল্ডিং। হেলিপ্যাডের মতো তৈরি করা হয়েছিল কংক্রিটের ঢালাই করে। ঘটনাস্থলে যান ফরেন্সিক বিশেষজ্ঞরা। এসবের মধ্যে কীসের ইঙ্গিত? শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। ওয়াকিবহাল মহলের বড় অংশের মতে, পূর্ব মেদিনীপুরের এগরায় যা ঘটেছিল তারই  'অ্যাকশন রিপ্লে' হল দত্তপুকুরে।

মূল অভিযুক্ত সম্পর্কে...
গত কালের বিস্ফোরণে মৃত্যু হয় অন্যতম অভিযুক্ত কেরামত আলি ও তাঁর ছেলের। প্রসঙ্গত, এগরার বিস্ফোরণের পরই রাজ্যে পুলিশি অভিযানে বাদু থেকে গ্রেফতার হয়েছিলেন কেরামত। জামিন পাওয়ার পরে মুর্শিদাবাদ থেকে লোক আনিয়ে ওই কারখানা চালানো হত, খবর পুলিশ সূত্রে। গত পরশু, অর্থাৎ শনিবার রাতেও এসেছিল ট্রাকভর্তি বারুদ। তা হলে পুলিশি নজরদারি কোথায় ছিল ? উঠছে প্রশ্ন।

 

আরও পড়ুন:কলকাতা পুলিশে এসআই পদে হচ্ছে নিয়োগ,এই যোগ্যতা থাকলেই করুন আবেদন

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget