এক্সপ্লোর

North 24 Parganas:গ্যাস কাটার দিয়ে শাটার কেটে কয়েক লক্ষ টাকার সামগ্রী 'চুরি', হইচই গাইঘাটায়

Stealing At Mobile Shop:মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরির অভিযোগে হইচই এলাকায়। গ্যাস কাটার দিয়ে দোকানের শাটার কেটে দোকানে থাকা মোবাইল, চার্জার, হেডফোন সহ সর্বস্ব লুঠ করে চম্পট দিল দুষ্কৃতিরা।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: মোবাইলের দোকানে (Mobile shop) দুঃসাহসিক চুরির (theft) অভিযোগে হইচই এলাকায়। গ্যাস কাটার (gas cutter) দিয়ে দোকানের শাটার কেটে দোকানে থাকা মোবাইল, চার্জার, হেডফোন সহ সর্বস্ব লুঠ করে চম্পট দিল দুষ্কৃতিরা। কয়েক লক্ষ টাকার (Lakhs of Money) সামগ্রী খোয়া গিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া ঢাকুরিয়া এলাকায়।

কী ঘটেছিল?
স্থানীয় সূত্রের খবর, সকালে পথচারীরা দেখে মোবাইলের দোকানের সাটারের বেশ কিছুটা কাটা অবস্থায় পড়ে রয়েছে। তারা খবর দেয়, দোকান মালিকদের এবং খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে। এই ঘটনার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি  হয়েছে। খবর পেয়ে দোকানে আসেন দোকান মালিকের ভাই মিঠুন বণিক। তিনি জানালেন, শনিবার দোকান বন্ধ করে সপরিবারে কাশ্মীরে বেড়াতে গিয়েছেন তাঁর দাদা ও দোকানের মালিক সুরজিৎ পোদ্দার। রাত ৮ টা নাগাদ ট্রেন ধরে কাশ্মীরে বেড়াতে যান। সে সুযোগ নিয়ে কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে। মিঠুন বাবুর কথায়, 'সকালে আমাকে পরিচিত লোকজন ফোন করে জানান দোকানে গ্যাস কাটার ব্যবহার করে শাটার কেটে দোকানের সর্বস্ব চুরি করে নিয়ে গেছে। দোকান থেকে আনুমানিক বাজার মূল্য ৪ থেকে সাড়ে ৪ লক্ষ টাকার সামগ্রী খোয়া গিয়েছে। এর আগে কোনও দিন এমন ঘটনা ঘটেনি।' তিনি দাবি করেন, জানাশোনা লোকজন ছাড়া এই ঘটনা ঘটানো অসম্ভব। কারণ যারা চুরি করেছে তারা জানত যে সুরজিৎ বাড়িতে নেই। সেই সুযোগ কাজে লাগিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে। প্রসঙ্গত, শুধু উত্তর ২৪ পরগনা নয়, দক্ষিণ ২৪ পরগনা তথা রাজ্যের নানা প্রান্তেই এই ধরনের চুরির ঘটনা নতুন নয়। গত নভেম্বরেই যেমন দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে একটি সোনার দোকানে চুরি ঘিরে হইচই পড়ে গিয়েছিল।

বার বার চুরি...
সে বার দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে সোনার দোকানে অভিনব উপায়ে চুরি করে পালাল দুই যুবক। পুলিশ সূত্রে খবর, কামালগাজির মোড়ে ওই সোনার দোকানে মাদুলি কিনতে গতকাল দুপুরে দুই যুবক আসে। রুপোর মাদুলি কিনে তারা টাকাও দেয়। তারপর কথায় কথায় দোকান মালিককে ব্যস্ত রেখে লক্ষাধিক টাকার সোনার গয়না হাতসাফাই করে। দুই যুবক চলে যাওয়ার পর বিষয়টি নজরে পড়ে মালিকের। গোটা ঘটনা ধরা পড়েছে দোকানের সিসি ক্যামেরায়। নরেন্দ্রপুর থানায় দায়ের হয়েছে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, সিসি ক্যামেরার ফুটেজ দেখে দু’জনকে চিহ্নিত করার চেষ্টা চলছে।  

আরও পড়ুন:মধ্য়প্রদেশকে হারিয়ে রঞ্জির ফাইনালে বাংলা

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget